আলোক চিত্ৰকর

আলোক চিত্ৰকর This is the official photography & cinematograpy page of M.F.U. SHAHED.

21/04/2026

চা এর নেশা ...

ধোঁয়া ওঠা এক কাপ চা, আর তাতেই লুকিয়ে থাকে হাজারো শান্তি… ☕🖤
চা শুধু পানীয় না, এ এক মায়ার নেশা।

07/04/2026

এ শহর , খুব স্বার্থপর ....

Moments Of Your LifeMoments: Wedding Planner & Event Management
09/12/2025

Moments Of Your Life
Moments: Wedding Planner & Event Management

22/11/2025
29/10/2025

“নীল শাড়ির দিনগুলো”

পুরনো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তিথি প্রতিদিন বিকেল নামা দেখত।
দূরে একটা ছেলেকে দেখল একদিন—একটা পুরনো সাইকেল নিয়ে রাস্তায় আসে, হাসে, আর আবার চলে যায়।
মজার ব্যাপার হলো, ওর হাসিটা যেন ঠিক তিথির নীল শাড়ির মতো—চোখে লেগে থাকে।

একদিন হাওয়া একটু জোরে বয়ে গেল। তিথির চুল উড়ে এসে মুখে পড়ল, আর সেই ছেলেটা নিচ থেকে চুপ করে তাকিয়ে রইল।
চোখে চোখ পড়তেই হালকা একটা হাসি—আর তিথির বুকের ভেতর ছোট্ট একটা ঝড়।

সেই বিকেল থেকেই শুরু হলো তাদের গল্প।
চিঠির মতো চোখের ভাষা, বারান্দার নীরবতা, আর নীল শাড়িতে জড়ানো অজস্র অনুচ্চারিত কথা।

আজও তিথি বলে—
“সবচেয়ে সুন্দর বিকেলটা ছিল সেদিন, যেদিন হাওয়ায় উড়ে গিয়েছিল আমার আঁচল… আর তুমি প্রথমবার বলেছিলে, ‘নীলটা তোমার মতোই শান্ত।’”

Tazrian Anisha Oishi || Long Distance Love | Coke Studio Bangla | Season 3 | Ankan X Afrin | Shuvendu

Keep an eye on Moments Of Your Life page to see the full Video..

সূর্য অস্ত যাওয়ার আগে শেষ আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। প্রাচীন ইটের দেয়ালে বসে আছে দু’জন মানুষ—যেন ইতিহাসের ভাঁজে নতুন...
30/09/2025

সূর্য অস্ত যাওয়ার আগে শেষ আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। প্রাচীন ইটের দেয়ালে বসে আছে দু’জন মানুষ—যেন ইতিহাসের ভাঁজে নতুন এক গল্প লিখতে এসেছে তারা।
তাঁর লাল শাড়ি যেন প্রেমের প্রতীক, আর তাঁর সাদা শার্ট যেন সেই প্রেমকে নিঃশব্দে আলিঙ্গন করছে। দু’জনের চোখে চোখ পড়তেই সময় থমকে যায়—কথা নেই, ভাষা নেই, কেবল দৃষ্টির গভীরে লুকিয়ে আছে এক অগাধ মায়া।
তাদের মনে হয়, এই পৃথিবী যতই ব্যস্ত হোক, এই মুহূর্তটা শুধু তাদের জন্য থেমে আছে। ইটের দেয়াল, গাছের ছায়া আর আকাশের নীল রঙ সাক্ষী হয়ে রইল—ভালোবাসা আসলে খুব সাদামাটা, খুব সহজ, তবুও সবচেয়ে অমূল্য অনুভূতি।

সে আলতো করে তাঁর হাত ধরে বলে উঠল—
"তুমি পাশে থাকলেই, সবকিছু পূর্ণ লাগে।"
আর সে শুধু হেসে দিল, কারণ তার চোখের ভাষাই বলে দিল—
"আমি সবসময়ই তোমার পাশে থাকব।"

Full Album On Moments Of Your Life

When passion meets friendship, every moment turns into a masterpiece. WPCJ Grand Meet Up 2025 – more than a gathering, i...
22/09/2025

When passion meets friendship, every moment turns into a masterpiece. WPCJ Grand Meet Up 2025 – more than a gathering, it’s a family of storytellers capturing life together.
WPCJ - Wedding Photographer & Cinematographer Of Joypurhat
Grand Meet-up
Season-1

দাঁত থাকতে দাঁতের কদর করে না। কথাটা সব যায়গায় এমন না।২০১৮ ভার্সিটির ব্রেকে যখন জয়পুর যাই, থাকতাম ২/৩ দিন। তার মধ্যে দিনে...
16/07/2025

দাঁত থাকতে দাঁতের কদর করে না। কথাটা সব যায়গায় এমন না।
২০১৮ ভার্সিটির ব্রেকে যখন জয়পুর যাই, থাকতাম ২/৩ দিন। তার মধ্যে দিনে ৩/৪টা আউটডোর সুট করতেই হবে। দুপুর পর্যন্ত ঘুম, তারপর মা ক্লাস (জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউট এর ইন্সট্রাকটর ছিলেন) নিয়ে বাসায় আসলে দুপুরের খেয়ে বের হয়ে যাই কাজে। মা একা থাকতো বাসাই। কাজ তো না ছিল নেশা। মার ছিল ক্যান্সার। কাজের মধ্যে মাঝে মধ্যেই ফোন আসতো। কাউকে রেখে ওষুধ দিয়ে আসতাম। ফিরে আবার কাজ। সেই সময় টা হয়তো মার সাথে বসে বসে গল্প করলেও আজ আফসোস হতো না। সব কিছু বলা যায়, মানা যায়। কিন্তু মা মারা যাবে এই ব্যাপার টা কল্পনা করা কখনোই আমার দ্বারা সম্ভব হয় নি। কদর যে ছিল না এমন না, কিন্তু কখনওই ভাবা যায় নি যে সে থাকবে না।
২০১৯ এর এই দিন টাই উনি মারা যায়।
মানুষ কতো আসহায় হয়। উনি মারা যাবার সময় নিজের বলতে কেউ পাশে ছিল না। আমাদের যান্ত্রিক জীবন আমাদের এমন ভাবে গ্রাস করে নায়, যে এমন সময় নিজের জীবনের অন্যান্য পার্ট গুলোও মেইনটেন করতে হয়।
আমার পিসি তে হয়তো ২৫/৩০টিবি ছবি ভিডিও আছে অন্যের। কিন্তু তার ১জিবি ও হবে কিনা সন্দেহ।
আল্লাহতালা ওনাকে বেহেস্ত বাসী করুন। আমিন।

Address

Dhaka
DHAKA-1229

Telephone

+8801775310407

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোক চিত্ৰকর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোক চিত্ৰকর:

Share