19/09/2026
মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ অপ্রতিমের লাশ উদ্ধার 😢💔
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। নিখোঁজের একদিন পর কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের পাশের দক্ষিণ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় অপ্রতিমকে পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে।
অপ্রতিম আর নেই—এই নির্মম সংবাদে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 😭