27/04/2026
❝সকল প্রশংসা একমাত্র আল্লাহর ❞
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
ঐতিহ্যবাহী কাঞ্চন গ্রামের সকল গ্রামবাসীর প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে সকল ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর ইবাদত করার একমাত্র পবিত্র স্থান হলো আমাদের প্রিয় মসজিদ।
মহান আল্লাহর ঘর যেখানে আমরা সবচেয়ে বেশি প্রশান্তি খুঁজি, সেই স্থানটি হওয়া উচিত আমাদের গ্রামের সবচেয়ে আরামদায়ক এবং সুন্দরতম স্থান ।তীব্র গরমে মসজিদের মুসল্লিদের আরামদায়ক ইবাদত নিশ্চিত করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গ্রামের তরুণ প্রজন্মের উদ্যোগে মসজিদে এসি (AC) স্থাপনের একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বিশাল কাজ সম্পন্ন করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। বিশেষ করে যারা কর্মজীবন বা অন্য প্রয়োজনে গ্রামের বাইরে কিংবা প্রবাসে অবস্থান করছেন। আমরা আপনাদের নাম ও দানের পরিমাণ তালিকাভুক্ত করতে আগ্রহী। এই নেক কাজে অংশগ্রহণের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত গ্রামের বাইরে অবস্থানরত ৪৮ জন দাতা এই উদ্যোগে সাড়া দিয়েছেন এবং তাদের নাম ও দানের পরিমাণ নিশ্চিত করেছেন। তবে সময়ের স্বল্পতা ও সীমাবদ্ধতার কারণে অনেকের সাথেই আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারিনি বিধাই আমরা ক্ষমা প্রাথী। এই পরিকল্পনা সম্পন্ন করতে আমাদের সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।এই বার্তার মাধ্যমে আপনাদের সহায়তা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
বিশেষ দ্রষ্টব্য: বর্তমানে আমরা শুধুমাত্র আগ্রহী দাতাদের নাম ও দানের সম্ভাব্য পরিমাণ তালিকাভুক্ত করছি। ইনশাআল্লাহ, আগামী ঈদুল আযহার ছুটিতে মসজিদ কমিটি ও গ্রামবাসীর সাথে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত ও অর্থ সংগ্রহ করা হবে।
যোগাযোগ করুন: আল্লাহর ঘরের এই খেদমতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 01875 968167, 01306807702
আল্লাহ তাআলা আমাদের এই নেক প্রচেষ্টাকে কবুল করুন এবং একে আমাদের সকলের জন্য পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন।