10/07/2026
আমার একটা কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করি, এর এই দিন থেকে আমার জীবনের সব থেকে কঠিন প্রতিজ্ঞা করলাম,
আমি আমার এক বন্ধুর কাছ থেকে মাঝে মাঝে টাকা ধার নিতাম আবার দিয়ে দিতাম,২-৫ হাজার হলেও আমাকে দিতো, টাকা সময় মতো দিয়ে দিতাম শুধু এক বার ২ মাস লেট হইছিলো কিন্তু তার পরেও একবার হেল্প করছে আমাকে, কিন্তু কিছুদিন আগে জুলাই ১ তারিখে আমি ওকে একটা ভয়েস মেসেজ দেই কারন ও জব করে অফিসে থাকে ডিস্টার্ব না হয়,ভয়েসে বলি বন্ধু আমার ৫ হাজার টাকা দরকার ৫ তারিখে বাড়িতে যাবো, আমার বেতন ৭ তারিখে পাবো, আমাকে ৫ হাজার টাকা দিস যদি পারো, ওর কাছে আগে টাকা চাওয়ার কারণ আমি ৭ তারিখ বাড়িতে গেলে ৯ তারিখ আবার ঢাকা আসতে হবে অফিসে জয়েন করতে হবে আর ৫ তারিখে গেলে ২ দিন বেশি সময় পাবো, ওরে আরও বলি আমি ১০ তারিখে বেতন তুলে তোকে ৩ হাজার দিয়ে দিবো আর পরের মাসে ২ হাজার টাকা দিবো, ও আমার মেসেজ সিন করছে, ভাবলাম অফিসে আছে পরে হয়তো রিপ্লাই দিবে,কিন্তু না রিপ্লাই দেয় না,পরে আমি মেসেঞ্জারে কল দিলাম ২ বার রিসিভ করে না রাতে ওর নাম্বারে কল দিলাম রিসিভ করে না,তখন মনে একটু কষ্ট লাগলো ও তো আমারে একটা কল দিয়েও বলতে পারতো বন্ধু টাকা হাতে নাই তুই অন্য ভাবে মেনেজ কর, যাইহোক আমার আসলে চাওয়াটাও ঠিক না, কিন্তু ১৫ হাজার টাকা বেতন পাই ৬ হাজারের একটা কিস্তি দেই মাসে সংসার খরচ নজের খরচ, যাইহোক টাকা চাওয়ার মূল কারন ছিলো আমার ওয়াইফ অসুস্থ ছিলো ডাক্তারের কাছে নেয়ার জন্য আগে যেতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ আমার টাকা পরে ম্যানেজ করে ফেলছিলাম আমার ৪ টা বন্ধু আমাকে ৮ হাজার টাকা দেয় ওদের এখন বলবো না হয়তো সেদিন প্রকাশ করবো যেদিন আমার এই অবস্থার পরিবর্তন হবে,আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারবো কেউ আমার কাছে টাকা পাবে না তখন ইনশাআল্লাহ, তাই আই প্রতিজ্ঞা করলাম আজকে থেকে, আমি আমার এই বন্ধুকে জীবনে সাহায্য করতে চাই ও যা আমাকে সাহায্য করছে তার থেকে কয়েকগুন বেশি ইনশাআল্লাহ, এই তারিখ টা মনে রাখার জন্য এই পোস্ট, সবাই আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।