30/04/2026
২০২০ সালের এক অসম্পূর্ণ প্ল্যান থেকে ২০২৬-এর এই প্রোজেক্ট
২০২০ সালে নওগাঁ ভ্রমণের সময় আমি আর ডিজাইনার রতন প্ল্যান করেছিলাম নাচলের বিখ্যাত টিকইল 'আল্পনা গ্রাম'-এ যাওয়ার। সেবার এনিহাউ যাওয়া হয়ে ওঠেনি ঠিকই, কিন্তু আমাদের মাঝে একটা কথা পাকাপাকি হয়েছিল—এই গ্রামের জীবনযাত্রা আর লোকজ কালচার নিয়ে আমরা একটা কাজ করবই। আমার ইচ্ছে ছিল, কেবল রেন্ডম কিছু ছবি না তুলে এই গ্রামের প্রাণবন্ত সংস্কৃতি আর আমাদের হেরিটেজ নিয়ে অর্থবহ একটা কাজ করার।
অবশেষে ২০২৬-এ এসে আমাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল
এই গ্রামের মানুষ নিজেদের উৎসব আর আনন্দের দিনগুলোতে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি অর্গানিক রঙ দিয়ে মাটির ঘরে ঘরে আল্পনা আঁকে। রতন তার চিন্তাধারা থেকে এই অসাধারণ আল্পনার মোটিফ এবং ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাঁতের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে তার নতুন ১০টি শাড়ির কালেকশনে।
ডিজাইনারের এই থিম আর আমার ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের চিন্তাকে এক করে আমরা ফ্যাশন আর ডকুমেন্টারি ফটোগ্রাফির ব্লেন্ডিংয়ে ভিডিও এবং ছবিগুলো শুট করেছি। চেষ্টা করেছি আল্পনা গ্রামের সত্যিকারের জীবনযাত্রা আর শাড়ির ক্যানভাসে ফুটে ওঠা গল্পটাকে আপনাদের সামনে জীবন্ত করে তুলতে। কাজটা করতে গিয়ে বাংলার এই শেকড়ের শিল্পকে খুব কাছ থেকে দেখেছি, অনেক কিছু শিখেছি।
আমাদের দুইজনের চিন্তার এই যৌথ প্রয়াস আপনাদের সামনে তুলে ধরলাম।
𝑫𝒆𝒔𝒊𝒈𝒏𝒆𝒅 𝒃𝒚 𝑴𝒅. 𝑻𝒂𝒖𝒇𝒊𝒄𝒖𝒓 𝑹𝒂𝒉𝒎𝒂𝒏
𝑺𝒖𝒑𝒆𝒓𝒗𝒊𝒔𝒆𝒅 𝒃𝒚 𝑺𝒖𝒎𝒎𝒊𝒚𝒂 𝑺𝒖𝒍𝒕𝒂𝒏𝒂
𝑪𝒖𝒓𝒂𝒕𝒆𝒅 𝒃𝒚 𝑻𝒂𝒏𝒋𝒊𝒃𝒖𝒍 𝑯𝒂𝒔𝒂𝒏 𝑺𝒂𝒋𝒊𝒃
𝐏𝐡𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 by Omar Munna
𝐀𝐬𝐬𝐢𝐬𝐭 By Abu Nayeem
𝐌𝐨𝐝𝐞𝐥𝐬 𝐍𝐚𝐦𝐞 :Ramisa Rahman Tanha, Tora Akter, Neelanjona Neela
𝐌𝐚𝐤𝐞𝐮𝐩 𝐁𝐲 : Nur Azmain
𝐂𝐢𝐧𝐞𝐦𝐚𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 by MD Towhidul Islam Babu
𝐃𝐫𝐨𝐧𝐞 & 𝐑𝐞𝐞𝐥 𝐄𝐝𝐢𝐭 by MD Sohel Rana
𝐄𝐝𝐢𝐭 & 𝐜𝐨𝐥𝐨𝐫 : Aminul Islam Redoy
𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 : DHONG - ঢং