19/01/2024
‘সেচ্চায় করবো রক্ত দান, বেচে যাক লাখো মানুষের প্রান। এই স্লোগানকে সামনে রেখে সুরমা উচ্চ বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আব্দুল হক শায়েখে গাজীনগরী (রহ) সেচ্চাসেবী রক্তদান সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নরে সুরমা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। সংগঠনটি বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের শ্রেনী পেশার মানুষ ও তরুণদের নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ- ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ। সংগঠনটি শতাধিক রোগীকে বিনামূল্যে রক্ত দান ও পাঁচশত জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করিয়েছেন। এমন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম চলতে থাকলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। সংগঠনের প্রধান উদ্যোক্তা আজমল হোসেন শাহিন এর সঞ্চলনায় আরোও উপস্থিত ছিলেন, এইচ আর হাবিব, হারুনুর রশিদ এমদাদুল হক,মো আলী,বাবরু, জাকির, রেজা,বিলাল, আতাউর, মুস্তাকিম,জাকেরিন, নিজাম, রিয়াজ, রাজু, ফাহিম রনি, আনচার, আকিকুর, মাহবুব, সালমান, এমাজ, মারুফ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুল হক শায়েখে গাজিনগরী (রহ) সেচ্চাসেবী রক্তদান সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম