27/09/2026
মধ্যাহ্ন। জানালার কাঁচ ভেদ করে রোদ এসে পড়েছে রান্নাঘরের ভেতরে। ছুটির দিন আজ। রান্নাঘরে কালো এপ্রোন পড়ে দাঁড়িয়ে আষাঢ়। নিকটস্থ কাউন্টারটপের ওপরে ট্রাইপডে বসানো মোবাইল। ভিডিও কল চলছে। গতকাল রাতে কথায় কথায় আষাঢ় বলেছিল আজ বিফ রেজালা রান্না করবে সে। সেকথা জানতে পেরে রেজালা শিখতে ইচ্ছা পোষণ করেছে অর্ধাঙ্গিনী সুবহা। তাই তো আজ অবেলায় ফোনকল। আষাঢ় হাতেকলমে দেখাচ্ছে। ওদিকে তা খাতায় নোট করে নিচ্ছে সুবহা। ইউটিউবের যুগে শেফ স্বামীর সঙ্গে কিছুটা খুনসুটিময় সময় কাটানোর ধান্দা আর কি। ক্যামেরায় যথারীতি দুষ্টুমি করে সুবহা দৃশ্যমান নয়। শুধুমাত্র থুতনি এবং ওড়নার কিছু অংশ দেখা যাচ্ছে। আষাঢ় ব্যস্ত ভঙ্গিতে দুষ্টু হাসল,
" সাবু! আজও কি পুরো মানুষটার দেখা মিলবে না? "
ওপাশে রমণীর চোখেমুখে দুষ্টুমির ঝিলিক,
" রান্না শেখাও। এদিক ওদিক নো তাকাতাকি। "
আষাঢ় ভ্রু নাচাল,
" হেই! এদিক ওদিক তাকাচ্ছি কোথায়? আমি শুধু স্টুডেন্টের অ্যাটেনডেন্স কনফার্ম করছি। "
গোধূলি আকাশের মতো রঙিন হলো রমণীর মুখ। ক্যামেরা হালকা সরে গেল। আষাঢ় মুচকি হেসে বলল,
" ওকে ওকে। লেটস্ স্টার্ট। "
সুবহা নড়েচড়ে মনোযোগী হলো। আষাঢ় গরুর মাংসের বড় বাটি ধরল ক্যামেরার সামনে,
" এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাড় ছাড়া মাংস নিয়েছি। রেজালার জন্য মাংসগুলো হাড় ছাড়া নিলে ভালো হয়। আর মাংসগুলো যদি একটু বড় বড় পিস হয় সেক্ষেত্রে রেজালা রান্নার পর দেখতেও সুন্দর লাগে। "
" আচ্ছা। "
সুবহা প্রয়োজনীয় তথ্য খাতায় লিখছে। খুব মন দিয়ে। মাঝে মাঝে মাথা তুলে তাকাচ্ছে। আবার লিখছে। আষাঢ় ওর হাতের লেখা দেখতে পেল ক্যামেরায়।
গল্পঃ #আষাঢ়গগণে_প্রণয়াসক্তা
লেখনীতেঃ #তাহিরাহ্_ইরাজ
তাহিরাহ্ ইরাজ - Taheerah Iraaj
প্রকাশিত সব পর্বের লিংকঃ
https://www.facebook.com/share/p/14sXzNqCBA9/