02/08/2023
রহিমাবাগ দারুল উলুম হাফি: ইস: মাদ্রাসায় পুরোদমে নিয়মতান্ত্রিক ভাবে চলছে Computer office Application প্রশিক্ষণ ক্লাস। সকলের জন্য সকলের নেক দোয়া কামনা করছি!
-একটি তাসামুহ
——————————
প্রযুক্তিকে নিষিদ্ধকরণ নয়, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মতান্ত্রিকতায় আনতে হবে। ছেলেদের রীতিসিদ্ধতায়, স্বাভাবিকতায় অভ্যস্থ করতে হবে।
সব কিছুতেই ঢালাওভাবে নীতিবাচক নয়, ইতিবাচক মনোভাবে গড়ে তুলতে হবে।
সুতরাং ছেলেদেরকে অনলাইন অর্থাৎ ফেইসবুক, ইউটিউব, গুগল, মেসেঞ্জার ইত্যাদি সম্বন্ধে ধারনা দিতে হবে। ব্যাবহারের কৌশল, অপকৌশল, লাভ, ক্ষতি সম্পর্কে বিশুদ্ধ ধারনা, পথ দেখিয়ে দিতে হবে। বহুমুখী প্রতিষ্ঠান ও খালেছ ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এগুলো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে।
এটা আমার খেয়াল। মনে করি চরম বাস্তবতা। কারণ আমাদের ছেলেরা অনলাইনে (তুলনামুলক) অন্যান্য আওয়াম ছেলেদের থেকে বেশী উচ্ছৃঙ্খল, বেয়াদব, উগ্র, অবাধ্য, সীমালঙ্গনকারী।