গল্পের আড্ডা - golper adda

গল্পের আড্ডা - golper adda ❣️নিয়মিত গল্প পড়ে মনকে ভালো রাখি🌺

22/01/2026

মেসের খালাকে জিজ্ঞেস করলাম, "মাছ ধুয়ে রান্না করেন না?"

খালা পান খাওয়া দাতগুলা বের করে হাসি দিয়ে বললো, "মাছ তো পানিতেই থাকে, আবার ধোয়ার কি দরকার!" ☺️

🌺গল্পের আড্ডা 🌺

22/01/2026

বিয়ের দিন বউ বললো আপনারে আমি কেন বিয়ে করছি জানেন? আমি অবাক হয়ে বললাম কেন?

বউ হাসতে হাসতে বললো আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি কয়েকবার আমাদের দেখাও হইসে। আমার বান্ধবী সাদিয়া ছিলো ঝগড়াটে মেয়ে সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করে এত দুঃখ হত আপনার জন্য তবুও আপনি তাকে ভালোবেসে গেছেন,

এই ভালোবাসা দেখেই আমি আপনার প্রেমে পরে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিয়েছি।

আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম তাহলে তো ভালোই তুমি অন্তত ঝগড়া করবা না।

বউ অবাক হয়ে বললো করবোনা কেন আমার আগে কোন প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য তাইতো তো একজন ধৈর্যশীল পুরুষ বিয়ে করলাম।

তার কথা শুনে মনে হলো জীবনটা আমার লসের সাগরে ডুবে গেলো।
এমন'টা না হলেও পারতো..💔🙂

🌺গল্পের আড্ডা 🌺

21/01/2026

পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে শাড়ির কুঁচি ধরা। দুই বছর ধরে ধরছি, এখনো নাকি ঠিকঠাক হয় না৷

এক বড় ভাইয়ের কাছে গেলাম কিছু টিপস নিতে। উনি বললেন, ৮ বছর ধরে ধরছি, এখনো প্রতিবার ধমক শোনা লাগে৷

দুজন মিলে গেলাম এক দাদার কাছে— উনি বললেন, '৩৬ বছর ধরে ধরছি। তোদের দাদি নিতান্ত ভদ্রমহিলা বলে গায়ে হাত তোলে না৷'

🌺গল্পের আড্ডা 🌺

19/01/2026

মেসেঞ্জারেঃ
'কি করেন?' এই প্রশ্নের জবাবে যদি মেয়েরা রিপ্লাই দেয় 'চ্যাট করি',তাহলে পরের মেসেজ গুলা কেমন হবে সেটা একটু বলি,

- কার সাথে চ্যাট করেন?
- ফ্রেন্ড এর সাথে
- ফ্রেন্ড? না বয়ফ্রেন্ড?
- ফ্রেন্ড!
- মনে হয়না! আমার মনে হয় বয়ফ্রেন্ড আছে আপনার! তার সাথেই চ্যাট করতেছেন
- বফ নাই আমার
- আপনাকে দেখলেই মিংগেল মনে হয়! মিথ্যা বলেন কেনো?
- উফফ!
- বলেন না আপনার বফ কি করে?

*এই ভাবে আস্তে আস্তে মানুষ টা বিরক্তিকর প্রশ্ন করতেই থাকবে! মেয়েটা এক সময় রিপ্লাই দেওয়া অফ করে দিলে মানুষ টা আবার মেসেজ দিয়ে জিজ্ঞেস করবে 'কি? বয়ফ্রেন্ড এর সাথে কথা বলায় বিজি?'

মেয়েটার তখন মনে হবে শুরুতেই 'চ্যাট করি' বলাটাই ভুল হয়েছে তার!

এত এত ঝামেলা থেকে দূরে থাকার জন্য ই মে বি মেয়েরা 'কি করেন?' প্রশ্নের উত্তরে জবাব দেয় ''কিছু নাহ!'

ব্যাস! এক উত্তরে ঝামেলা শেষ! আপদ চুপ!

🌺 গল্পের আড্ডা 🌺

14/01/2026

লিফট নষ্ট হয়ে আছে এক সপ্তাহ।
স্টুডেন্টেরা থাকে ছয়তলায়। আজকে পড়ানোর পর স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, " স্যার আপনার কি ছয় তলায় উঠতে নামতে কষ্ট হয়? " আমি বললাম কষ্ট তো একটু হয়ই!
স্টুডেন্ট বললো স্যার আসেন আপনাকে একটা জিনিস শিখায়া দেই, তাহলে আর বেশি কষ্ট হবেনা।" স্টুডেন্ট আমার সাথে সাথেই আসলো।

চারতলায় আসার পর একটা ফ্লাটের কলিং বেল টিপেই স্টুডেন্ট দৌড় দিল নিচের দিকে!
আমিও কোনো উপায়ন্তর না দেখে স্টুডেন্টের সাথে দৌড়তে বাধ্য হলাম!

নামার পর স্টুডেন্ট বলে, স্যার দেখছেন, এখন একটু কষ্ট হইলেও মজা পাইছেন না? এখন থেকে নামার সময় চারতলায় আর উঠার সময় দু-তলায় কলিংবেল টিপে দৌড় দিবেন, তাহলে মজাও পাইবেন আর সময়ও কম লাগবে! আর মজা পাইলে আসলে কষ্টকে কষ্ট মনে হয় না।!!!

আমি পুরাই হতভম্ব!

🌺গল্পের আড্ডা 🌺

12/01/2026

একবার আমার এক কাজিনের বিয়া খাইতে গেছিলাম। গায়ে হলুদের রাইতে কাজিন আমারে আঁড়ালে ডাইকা কাঁদতে-কাঁদতে কইলো- 'এখনও সময় আছে। আপনি প্লিজ কিছু একটা করেন। এখনই যদি কিছু না করেন, কাল আমার বিয়ে হয়ে যাবে।

কাজিনের কথা শুইনা চোখে পানি চইলা আসলো! মনেমনে নিজেরে অনেক গা*%লা গা%*লিও করলাম। কাজিন যে আমারে এত ভালোবাসে, এইডাও আমি এতদিন বুঝি নাই। কত্ত বড় ছাগ* আমি!

সিদ্ধান্ত নিলাম, আজ রাইতেই কাজিনরে নিয়া উড়াল দিমু। তারপর যা হবার হইবো।

কাজিনরে আশ্বাস দিয়া কইলাম, তুমি টেনশন নিও না। তোমার ভালোবাসার মান রাখবো। মাঝরাইতে আমি কল দিলে তুমি বাড়ির পেছনের দরজা দিয়া লিচু গাছের নিচে চইলা আসবা।

পরিকল্পনামতো মাঝরাইতে কাজিনরে ফোন দিয়া কইলাম, তাড়াতাড়ি লিচু গাছের নিচে চইলা আসো। সবকিছু সেটল করে ফেলছি।

কাজিন নিচু স্বরে কইলো, রিফাত কি চলে আসছে ভাইয়া? ও যে বললো, ওর আরও আধাঘণ্টা লাগবে।

আমি অবাক হইয়া কইলাম, কোন রিফাত?

কাজিন কইলো, আপনার বন্ধু রিফাত। ওর সাথেই তো আমি আজ রাতে পালিয়ে বিয়ে করবো। কেন আপনাকে রিফাত কিছু বলেনি?

🌺গল্পের আড্ডা 🌺

11/01/2026

সাইন্সল্যাব থেকে বাসে উঠছি। বাস খালি না থাকায় দাঁড়িয়ে আছি।

একটু পর একটা কাপল উঠলো।

এক ছেলে নিজের সিট ছেড়ে মেয়েটিকে বসতে দিলো।

বাটা সিগন্যাল গিয়ে মেয়েটির পাশের সিটও খালি হলো।

আমি গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, এই সিটে এখন কে বসে? মেয়েটির বয়ফ্রেন্ড নাকি সিট ছেড়ে দেয়া ছেলেটি!

আমাকে অবাক হওয়ার কোন সুযোগ না দিয়েই মেয়েটি সিট ছেড়ে দেয়া ছেলেটির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। বয়ফ্রেন্ডকে বললো, ‘তুমি বসে পড়ো, ভাইয়া সিট খালি হলে বসবে।‘

ছেলেটির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললো, ‘থ্যাংক ইউ ভাইয়া।‘

ততক্ষণে বাস ভরে গেছে। আমরা অনন্ত ১০-১২ জন দাঁড়ানো।

ছেলেটি এসে দাঁড়ালো আমার পাশে। কানে কানে বললাম, ‘পুরুষ মাইনষের জীবন হইলো একটা দুঃখের কুয়া। যার দুঃখ যত বেশি তার কুয়া তত গভীর। আপনার কুয়ার তো ভাই তলই নাই।'

- নাজমুল হোসেন

🌺গল্পের আড্ডা 🌺

10/01/2026

Halal is always beautiful. 🌸প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার দোয়া। এভাবে দোয়া করলে গুনাহ হবে না। আল্লাহ চাইতে বলেছেন।। 😊

হে আল্লাহ! আমি আপনার এক বান্দাকে ভালোবেসেছি। যদি সে আমার জন্য কল্যাণকর না ও হয়! তুমি তার মধ্যে কল্যাণ বর্শিত করে ভালোবাসায় পরিপূর্ণ করে, রহমত দান করে, কোনো সমস্যা ছাড়াই,আমার মন ও অপরিবর্তিত রেখে আজীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করে নাও।..( অবশ্যই আল্লাহ দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে থাকেন)''💓😊👍🏻
আমিন!🤲🏻

🌺গল্পের আড্ডা 🌺

10/01/2026

I hate s*x..
এমনকি যদি আমার বিয়েও হয়ে যায় আমি কখনো আমার বউকে টাচ করবো নাহ।
তার কাজ হচ্ছে রান্না-বান্না করা এবং ছেলেমেয়েকে দেখাশোনা করা।

🌺গল্পের আড্ডা 🌺

09/01/2026

ইন্টারমিডিয়েটে আমার পাশে এক হিন্দু মেয়ে বসে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষে প্রতিদিনই বলতো সব উত্তর দিয়েছি। আমাকে জিজ্ঞেস করলে মান সম্মানের খাতিরে বলতাম আমিও সব উত্তর দিয়েছি।
এদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষায় এমসিকিওতে পাকনামি করে অন্যর সেট ঘষেছিলাম। আমি না, পুরো রুমই।তারা নাকি উত্তরপত্র সহ আগেই প্রশ্ন পেয়েছিল।

শেষ পরীক্ষায় মেয়েটা বলল, গোল্ডেন না থাকলেও অন্তত ১০০% এ+ থাকবেই। আমি কম কিসে! আমি বললাম, আমার গোল্ডেন থাকার কথা।

রেজাল্টের কয়েকদিন পরে মেয়েটার সাথে দেখা।

-কি খবর? কেমন আছেন? রেজাল্ট কি?

-এইতো ভাল আছি৷ এ+ আসছে। আপনার কি খবর নীল দাদা?

- আপনার মতই। কোথায় ভর্তি হবেন?

-আশাতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার?
-ইনশাআল্লাহ, বুয়েট অথবা বুটেক্স।
-ওকে দাদা। ভাল থাকেন।
-ওকে।

দুঃখের কপাল!

পরের বছরও পদার্থবিজ্ঞান আবার পরীক্ষা দিতে হয়েছিল।
সিটও তার সাথে পড়েছিল।
সারাক্ষণ কেউ কারো দিকে তাকাইনি।
পরীক্ষা শেষে যাওয়ার সময় দুজনই হাসি চেপে বাইরে বেরিয়ে এসেছিলাম।

এরকম গল্প শুনতে কেমন লাগে? 🙃🙂

🌺গল্পের আড্ডা🌺

Address

Dhaka

Telephone

+8801798818864

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের আড্ডা - golper adda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share