22/09/2026
ফটোসাংবাদিকতা পেশায় কাটীয়ে দিয়েছি দীর্ঘ ১৫ বছর। এই দেড় দশকে ক্যামেরায় বন্দি করেছি অজস্র গল্প, ইতিহাস আর মানুষের আবেগ। কি পেয়েছি কি পাইনি বা সামনে কি পাবো তা জানিনা। তবে আমার জানামতে Canon বাংলাদেশে প্রথম যে চমৎকার আয়োজন করেছে তাতে আমার মত খুদ্র মানুষকে যে সম্মমান দিয়েছে তা আমার কাছে সেরা।
দেশি-বিদেশি ফটোসাংবাদিক গুণীজন এবং Canon এর অভিভাবকদের সামনে নিজের ও দেশের ফটোগ্রাফি নিয়ে কথা বলতে পারাটা আমার কাছে অত্যন্ত গর্বের। এমন আয়োজনে আমাকে বিরল সম্মান দেওয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই Jacky’s Canon কে। Jacky’s Canon-এর এমন উদ্যোগ দেশের পুরো ফটোগ্রাফি কমিউনিটিকেই অনুপ্রাণিত করে।
ভবিষ্যতেও যেন Canon এর এমন সুন্দর আয়োজন থাকে এটাই প্রত্যাশা করি। সেই সাথে আমার জন্যও সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি। আপনাদের ভালোবাসাই আমার চলার পথের অনুপ্রেরণা।
ধন্যবাদ ❤️