WeddingLuxe

WeddingLuxe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WeddingLuxe, Photography Videography, Savar, Dhaka.

Turning moments into timeless memories
From “Yes” to “Forever” 💍

Wedding | Couple | Fashion | Product

Let’s create something beautiful together

DM for bookings & collaborations

নীরব সবুজের মাঝে সে দাঁড়িয়ে—শাড়ির আঁচলে বাতাসের গান, চোখে সকালের আলো।গাছের ছায়া তার সঙ্গী, জলরেখা তার আয়না।সময় এখানে থেম...
09/02/2026

নীরব সবুজের মাঝে সে দাঁড়িয়ে—
শাড়ির আঁচলে বাতাসের গান,
চোখে সকালের আলো।
গাছের ছায়া তার সঙ্গী,
জলরেখা তার আয়না।
সময় এখানে থেমে যায়,
আর প্রকৃতির কোলে সে হয়ে ওঠে
একটি শান্ত, নীরব কবিতা।

সাকরাইন || ২০২৬ ||পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে সাকরাইন বা পৌষ সংক্রান্তি সবচেয়ে জমকালো এবং রঙিন। প্রতি বছর জান...
23/01/2026

সাকরাইন || ২০২৬ ||

পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে সাকরাইন বা পৌষ সংক্রান্তি সবচেয়ে জমকালো এবং রঙিন। প্রতি বছর জানুয়ারি মাসের ১৪ বা ১৫ তারিখে (বাংলা পৌষ মাসের শেষ দিন) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে এই উৎসব পালিত হয়।
​সাকরাইনের মূল আকর্ষণ হলো আকাশজুড়ে শত শত ঘুড়ির লড়াই। সকাল থেকেই শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার ও তাঁতীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন বাসার ছাদে চলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। 'কাটাকাটি' খেলায় আকাশ ভরে ওঠে লাল, নীল, হলুদ ঘুড়িতে। ছোট-বড় সবাই মেতে ওঠে ‘ভোকাট্টা’ উল্লাসে।
​সন্ধ্যা নামলে উৎসবের রূপ বদলে যায়। অন্ধকার আকাশ আলোকিত হয়ে ওঠে চোখধাঁধানো আতশবাজি এবং ফানুসে। অনেকে মেতে ওঠেন রোমাঞ্চকর ‘আগুন খেলা’ বা ফায়ার স্পিনিংয়ে। সেই সাথে প্রতিটি ছাদে চলে সাউন্ড সিস্টেমে গান-বাজনা আর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। সাকরাইন কেবল একটি উৎসব নয়, এটি পুরান ঢাকার মানুষের একতা, আনন্দ এবং আদি সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ।

©সুহৃদ

গোধূলী বেলা...©সুহৃদ
13/03/2025

গোধূলী বেলা...

©সুহৃদ

এক টুকরো বাংলাদেশ ❤️©সুহৃদ
04/03/2025

এক টুকরো বাংলাদেশ ❤️

©সুহৃদ

গতি ও জীবন: সংগ্রামের ছন্দে.....©সুহৃদ
04/03/2025

গতি ও জীবন: সংগ্রামের ছন্দে.....

©সুহৃদ

শুকিয়ে যাচ্ছে নদী খাল ও বিল, সংকটে জীবিকা – জলবায়ু পরিবর্তনের ছাপ গ্রামবাংলার প্রান্তে।©সুহৃদ
28/02/2025

শুকিয়ে যাচ্ছে নদী খাল ও বিল, সংকটে জীবিকা – জলবায়ু পরিবর্তনের ছাপ গ্রামবাংলার প্রান্তে।

©সুহৃদ

এই যাহ হাট হাট…............প্রবীণ রাখাল আর তার ছাগলের দল—জীবন চলছে আপন গতিতে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে।©সুহৃদ
27/02/2025

এই যাহ হাট হাট…............

প্রবীণ রাখাল আর তার ছাগলের দল—জীবন চলছে আপন গতিতে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে।

©সুহৃদ

নিঃসঙ্গতার গান—অবহেলিত কাঠের খুঁটি আর দূরের দুটি প্রাণীর গল্প।©সুহৃদ
26/02/2025

নিঃসঙ্গতার গান—অবহেলিত কাঠের খুঁটি আর দূরের দুটি প্রাণীর গল্প।

©সুহৃদ

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা....©সুহৃদ
24/02/2025

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা....

©সুহৃদ

শৈশবের উচ্ছ্বাস, রোদের ছায়া—একটুখানি সুখের গল্প!©সুহৃদ
23/02/2025

শৈশবের উচ্ছ্বাস, রোদের ছায়া—একটুখানি সুখের গল্প!

©সুহৃদ

Address

Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when WeddingLuxe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WeddingLuxe:

Share