17/04/2026
চরকাজল ও চরবিশ্বাসেমেডিসিন ব্যবহার করে একাধিক ঘর চুরি; আতঙ্কে এলাকাবাসী
এলাকায় গত কয়েক বছর ধরে এক অভিনব ও ভয়ানক কায়দায় চুরির ঘটনা ঘটছে। চোরচক্র কোনো দরজা-জানালা না ভেঙে বা শব্দ না করে বিশেষ ধরনের 'চেতনানাশক ওষুধ' বা মেডিসিন ব্যবহার করে পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে। একের পর এক এমন চুরির ঘটনায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
চুরির অভিনব কৌশল
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্র রাতে বা শেষ রাতের দিকে জানালা দিয়ে স্প্রে বা পাইপের মাধ্যমে ঘরের ভেতর বিশেষ ধরনের তীব্র চেতনানাশক গ্যাস ছড়িয়ে দেয়। এর ফলে ঘরে থাকা সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এবং দীর্ঘ সময় তাদের জ্ঞান ফেরে না। এই সুযোগে চোররা সহজেই ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দিচ্ছে।