Milon Chowdhury

Milon Chowdhury Allah is Best Protector...
Hello everyone, I am from Bangladesh, the beautiful green country from south Asia. Hello everyone, My name is Milon Chowdhury.

I am an aviator by profession and Photography is my passion. I am from Bangladesh, the beautiful green country from south Asia. I do try to show my motherland from the top, share the amazing, breathtaking landscapes with everyone I know.

04/09/2026

True Relationship ❤️

A true relationship is built on trust, love, respect, and understanding. It is not about showing off on social media, but about standing by each other through both good and bad times.

In a true relationship, both partners support and care for one another. There is no room for lies, cheating, or jealousy. A true relationship means accepting each other’s strengths and weaknesses. It requires patience, loyalty, and honest communication.

A true relationship makes you a better person and brings peace to your life. In today’s world, true relationships are rare. If you have one, value it and never let it go. ❤️

09/08/2026

বৃষ্টি নামলে ডাকঘর হই,
তুমুল পত্রালাপ।
সময়― সেতো পাপড়ি কেবল;
স্মৃতি― কাঠগোলাপ!

08/08/2026

আজরাইল যার আমিও তার
দু'জন করি দুই চাকুরি,
আজরাইলে জান কবজ করে
আমি করি তাঁবেদারি।

04/08/2026

আমার খুব প্রিয় একটা কাজ হলো মোনাজাতের ভাষা শেখা, আল্লাহপাকের কাছে চাইতে শেখা। আমরা চাইতেও জানিনা, গাড়ি চাই, বাড়ি চাই,টাকা চাই অথচ সুন্দর ভাষায় দুনিয়া আর আখিরাতের কল্যাণ চাইলে কিন্তু সব cover হয়! সুন্দর একটা মোনাজাত সংগ্রহ করেছি আজকে। কথাগুলো বেশিরভাগই জানা,চেষ্টা করি এভাবেই আল্লাহপাকের কাছে চাইতে।ফেসবুক ওয়ালে দিয়ে দিলাম আমার মতন আরো অনেকেই যাতে শিখতে পারে।

"আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সায়্যিদিল মুরসালিন।

ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল যালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া রব।
রব্বুল আলামীন আপনার ঐ মহান নামের উছিলায় আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দিন।

আমাদের রিযিক বৃদ্ধি করে দিন, আমাদের কে ঋনমুক্ত, অভাব মুক্ত, চিন্তা মুক্ত রাখুন মাবুদ। রব্বুল আলামীন আমাদের কে নেক হায়াত দান করুন, আমাদের পিতা মাতার মঙ্গল করুন।

যেসব আত্নীয় স্বজন কবরবাসি হয়েছে তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আজাব মাফ করে দিন।

রব্বুল আলামীন আপনার তাওহীদ -
লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়,আপনার হাবীব প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার উছিলায়
আমাদের মনের নেক ইচ্ছে গুলো কবুল আর মঞ্জুর করুন আল্লাহ।

রব্বুল আলামীন মা বাবার সন্তানদের উপর রহমত বর্ষণ করুন, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে ভালোবাসা বাড়িয়ে দিন, প্রত্যেকটি পরিবারের উপর রহমত বর্ষণ করুন, আমাদের মানসিক দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিন।

আমি জানিনা কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন..আমি জানিনা কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন...আমি জানিনা কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন আমি জানিনা কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন..কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন.,ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন,,তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো-তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব।

আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন।

আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন।

আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না..

আমি জানি আমি ছাড়া আপনার অনেক উওম বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই ইয়া রব!

আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই।

ইয়া রব! আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না! আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন।

আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পূরণ করুন, ইয়া মালিক,

আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন..

02/08/2026

O Allah...

Today I am completely broken in front of You. I have no strength left, no trust left, no shelter left except You. With these tears, this shaking voice, this helpless heart, I am lying at Your door.

O Allah, please forgive me... I know how small I am, how weak I am before You. I have made mistakes again and again, yet You never left me. I am not even worthy of this mercy of Yours, yet You keep giving it to me.

O my Lord, every time I fly in the sky, every time my plane leaves the runway, a fear rises in my chest what if this is my last flight? What if I cannot return from here? O Rabb, You alone know this secret trembling of my heart. I cannot tell this fear to anyone else but You.

Please protect me, Allah... the way You protected Your beloved servants. Guard every flight of mine, every mission, every moment. When I am alone above the clouds, know that You are with me — in my breath, in every beat of my heart.

O Allah, I am tired... the pressure of this life, the weight of duty, the reality of living so close to death drains me from inside. But I have nowhere else to go except to You. You are the only one to whom I can pour out everything.

Protect my family, O Rabb. When I am far away, facing danger, may their hearts not break with pain. Give them patience, give them peace. And bring me back to them, with a healthy body and a pure heart.

O Allah, the burden of my sins is so heavy... yet I know Your forgiveness is even greater. Please forgive me. Clean my heart. Make my intention pure.

If death comes suddenly in this job of mine, O Allah, take me with faith. Let the Kalima be my last words. Give me the rank of a martyr or give me a death that pleases You.

I am helpless, I am weak, I am broken... but You are Great, You are Rahman, You are Raheem. Do not turn me away, Allah. Accept this tearful prayer of mine.

Ameen, Yah Rabbal Al Amin... Ameen.

27/07/2026

কোথায় যেন পড়েছিলাম, "পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়।"হঠাৎ অনুভব করলাম, কথাটা আসলেই সত্যি।জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না।চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়।যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পড়ে কি না!দেখবেন সবকিছুই ঠিকঠাক চলে। বড়জোর দুইটা সপ্তাহ একটু আপনার অভাব বোধ হতে পারে, আর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়।

আসলে মানুষ অভ্যাসের মতো। অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন।তবে অসম্ভব কিছু না... ❤️‍🩹

20/07/2026

প্রেমিকার চোখ হলো পৃথিবীর ভয়ানক ফ্যাসিস্ট।

08/07/2026

একদিন আব্বা রে জিজ্ঞেস করছিলাম— আব্বা, নিরাপত্তা আসলে কারে বলে?

আব্বা অফিস থাইকা ফিরা আমার মাথায় হাত রাইখা বললেন— "তুই যখন ছোট আছিলি, রাইতে যখনই বৃষ্টি নামতো, তুই ভয় পাইয়া আমার বুকের মধ্যে গুইজা যাইতি। আমি তখন কিছু কইতাম না, খালি জড়াইয়া ধরতাম। এখনো, তুই যে জানোস তোর যেকোনো বিপদে এই বুড়া মানুষটা তোর পিছে দাঁড়াইব— এইটাই তো নিরাপত্তা, বাবা।"

কথাটা শোনার পর মনে হইলো, এতদিন যে জিনিসটারে আমি খুঁজছি নানান জায়গায়, সেটা তো সবসময় আমার পাশেই আছিলো। আমরা কত জায়গায় ছুটি স্থিরতা খুঁজতে, কত মানুষের ওপর ভরসা রাখতে চাই, অথচ সবচেয়ে মজবুত ভরসার জায়গাটা তো ঘরের ভেতরেই বসে থাকে চুপচাপ।

একজন বাবা কখনো বড় করে ভালোবাসার কথা বলেন না। তিনি রোদে পোড়েন, ক্লান্তি লুকান, নিজের স্বপ্নগুলা এক এক কইরা সন্তানের নামে লিখে দেন— অথচ মুখ ফুইটা কখনো বলেন না "তোমাকে অনেক ভালোবাসি"। তার ভালোবাসা বোঝা যায় নীরবতায়, তার কাঁধের ভারে, তার চোখের কোণের রেখাগুলায়।

নিরাপত্তা মানে দামি দরজা কিংবা উঁচু দেয়াল না। নিরাপত্তা মানে এমন একজন মানুষের অস্তিত্ব, যার কাছে গেলে বুকের ভেতরের সব ভয় শান্ত হইয়া যায়। আল্লাহ আমার আব্বারে সুস্থ রাখুক, দীর্ঘ হায়াত দান করুক। একজন বাবার ছায়ার চেয়ে মজবুত কোনো দেয়াল এই দুনিয়ায় আর নাই।

23/06/2026

কে রাখে কার খোঁজ,
সময় ফুরালে সবাই নিখোঁজ।

16/06/2026

ভালোবাসলেই ছাড় দিতে নেই। যে দিনের পর দিন মিথ্যা বলে গেছে; আপনার অপছন্দের কাজ করে গেছে আপনাকে লুকিয়ে, সত্যটা সামনে আসার পর তার চোখের পানি দেখে গলে যেতে নেই।

যাকে ভালোবাসেন বলে বিশ্বাস করেন। সে যদি অন্যের প্রতি আগ্রহ দেখায়। আপনি ব্যতীত তার ঝোঁক যদি অন্য দিকেও থাকে তবে ফিরে আসলেই তাকে আবার জড়িয়ে ধরে ভালোবেসে ফেলতে নেই।

কোনোদিন অন্যের সামনে আপনাকে ছোট করলে, অসম্মান করলে, আপনার চাইতে অন্য কারো কথার গুরুত্ব বেশি হলে সেখান থেকে যেন সাথে সাথে সরে আসতে পারেন সেই সাহসটুকু থাকা জরুরি।

ভালোবাসলেই ছাড় দিতে নেই; মাথা নত করতে নেই, যাচ্ছে তা মেনে নিতে নেই। ভালোবাসা সস্তা কোনো বিষয় না, ভালোবাসার আগে আপনাকে ভালোবাসার প্রতি সম্মান রাখা জানতে হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milon Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category