Nafiza Islam Hayat

Nafiza Islam Hayat যে কোন প্রয়োজনে কল করুন নিচের দেওয়া নাম্বারে।

+880 1762-755199

23/05/2026

পাহাড়ের নাম ‘জাবালে রহমত’ বা করুণার পাহাড়। সৃষ্টির শ্রেষ্ঠ মহামিলন মেলা আর ত্যাগের মহিমায় ভাস্বর এক পুণ্যভূমি—আরাফাতের ময়দান। যেখানে সাদা কাপড়ের ইহরাম পরে লাখ লাখ মানুষ এক কাতারে দাঁড়িয়ে মহান রবের দরবারে হাত তুলে অশ্রুসজল চোখে ক্ষমা ভিক্ষা করেন।এখানে নেই কোনো রাজা-প্রজা, নেই কোনো ধনী-দরিদ্রের ভেদাভেদ। সবার মুখে একটাই ধ্বনি— "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" (আমি উপস্থিত হে আল্লাহ, আমি উপস্থিত)।হজ পালনের মূল আনুষ্ঠানিকতা এই আরাফাতের ময়দানকে ঘিরেই।

নবীজি (সা.) বলেছিলেন, "আল-হাজ্জু আরাফাহ" অর্থাৎ আরাফাতে অবস্থান করাই হলো হজ। এই সেই ঐতিহাসিক স্থান, যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী (সা.) তাঁর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং দ্বীন ইসলামের পূর্ণতার ঘোষণা দিয়েছিলেন।প্রতিটি মুমিনের হৃদয়ের আকুতি যেন অন্তত একবার হলেও এই পুণ্যভূমিতে উপস্থিত হতে পারেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পাহাড়ের প্রতিটি ধূলিকণা যেন সাক্ষী দেয় মানুষের আকুলতা আর আল্লাহর অসীম দয়ার।হে আল্লাহ! আমাদের সবার কবুল হজ নসিব করুন এবং বারবার আপনার ঘর ও এই পবিত্র ভূমি জিয়ারত করার তৌফিক দান করুন।🤲

20/05/2026

একবার ভেবেছিলাম ছবিটা পোস্ট করব না …
তারপর মনে হলো, এই ছবিটা পোস্ট করতেই হবে ….

এই নিষ্পাপ শিশুটির (রামিসা) অপরাধ কী ছিল?
এটাই কি তার অপরাধ, সে মানুষকে মানুষ হিসেবেই বিশ্বাস করেছিল?

এই পচে গলে যাওয়া সমাজ, এই পাপের প্রায়শ্চিত্ত করবে কীভাবে?
আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? 😞

09/05/2026

ছবিটা তুলেছিলেন কিশোর পারেখ; ভারতীয় সাংবাদিক।
সালটা ছিল ১৯৭১।
তখন হাতে হাতে ক্যামেরা ওয়ালা মোবাইল ফোন ছিল না।
আর থাকলেও ইন্ডিয়ান এক সাংবাদিক পাকিস্তানি সোলজারের ছবি তুলবে, এমনটা মেনে নেয়া কঠিন।

সত্য হলো,
ছবির এই সৈনিক মুক্তিবাহিনীর মুক্তিযুদ্ধে সহায়তা করতে আসা ভারতীয় সৈন্যদেরই একজন। সে একজন বাংলাদেশী গ্রামবাসীকে গুপ্তচর সন্দেহে তল্লাশি করছে, এবং তার লুঙ্গির ভেতর কোনো অস্ত্র (গ্রেনেড) লুকানো আছে কি না তা তল্লাশি করছেন।

ছবিটা কিশোর পারেখের বই 'Bangladesh: A Brutal Birth' এ ক্যাপশন সহ দেয়া আছে; বইটা ১৯৭২ সালে প্রকাশিত। অথচ এই ছবিটির সৈনিককে পাকিস্তানি সৈনিক ক্লেইম করে ছবিটি দীর্ঘদিন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বাংলাদেশে ব্যবহৃত হয়েছে। ২০২৪ এর ৫ই আগস্টের পর এই ছবির ট্রু স্টোরিটা আমি যেদিন রেফারেন্স সহ প্রকাশ করলাম, সেদিন অনেকেই ক্যান্ডিডলি স্বীকার করেছিলেন যে, তারা এই ছবির এই শানেনুযুল আগে জানতেন না।

সো, ভুল ছবি ভুলভাবে উপস্থাপন করে পলিটিক্যাল ফায়দা লোটার হিস্ট্রি এআই আসার পর থেকে শুরু হয়েছে, এমনটা বলা বোধহয় ঠিক হবেনা।

আসুন, আমাদের বাচ্চাদের সঠিক ইতিহাস শেখাই।
©Del H Khan

28/04/2026
08/02/2026


#গণভোটে_হ্যাঁ

১০ জানুয়ারি, ১৯৭২ বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে ঢাকা বিমানবন্দর সড়কে তার ট্রাক ঘিরে লক্ষ জনতার ঢল।
11/10/2025

১০ জানুয়ারি, ১৯৭২ বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে ঢাকা বিমানবন্দর সড়কে তার ট্রাক ঘিরে লক্ষ জনতার ঢল।

পাকিস্তান কারাগারে শেখ মুজিব আটক ছিলেন 'রাষ্ট্রদ্রোহী' হিসেবে, ফিরে এলেন একটি দেশের 'রাষ্ট্রপতি' হয়ে। বিমান থেকে স্বাধীন...
10/10/2025

পাকিস্তান কারাগারে শেখ মুজিব আটক ছিলেন 'রাষ্ট্রদ্রোহী' হিসেবে, ফিরে এলেন একটি দেশের 'রাষ্ট্রপতি' হয়ে। বিমান থেকে স্বাধীন সোনার বাংলার মাটিতে শুভ পদার্পন ১০ জানুয়ারি, ১৯৭২।

Address

Narayanganj
Dhaka

Telephone

+8801302641601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafiza Islam Hayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share