07/08/2026
আমি মানুষ খুব মনে রাখি "
যত্নে কিংবা ঘৃণায়
মানুষ ভুলতে পারি নাহ আমি...
যে একবার আমার জীবনে জায়গা করে নেয়,
সে সহজে আমার স্মৃতি থেকে মুছে যায় না।
কেউ ভালোবাসা দিয়ে মনে থাকে,
কেউ বিশ্বাস ভেঙে।
কেউ সুন্দর স্মৃতির জন্য,
কেউ গভীর ক্ষতের জন্য।
হয়তো এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা—
আমি সম্পর্ক শেষ করতে পারি,
কিন্তু মানুষটাকে পুরোপুরি ভুলে যেতে পারি না।
কারণ আমার কাছে মানুষ শুধু মানুষ নয়,
প্রতিটি মানুষই একটা গল্প,
একটা অনুভূতি,
যা সময় পেরিয়েও মনে থেকে যায়…! 🖤🥀