14/03/2026
"২৫ রমজান"
মেসে থাকতে ২০ রমজান থেকে আমাদের ইদের আনন্দ টা শুরু হয়ে যেত Tution করে বাবা মা ভাই বোনের জন্য ইদের মার্কেট করতাম গুনতে থাকতাম ২৫ রমজান কবে আসবে। বান্ধুবীরা সবাই মিলে গুছিয়ে বাড়ি জন্য বের হতাম। আব্বু সব সময় আমাদের আনতে যেত। অই দিন আমরা যাব বলে আব্বু বিভিন্ন কিছু বাজার করত আর আম্মু কয়েক রকমের রান্না আর ভাই দৌড়ে দেখতে যেত তার জন্য কি আনছি। অই সময় গুলা চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। সময় কি দ্রুত চলে যায়।