Rahim professional photographer

Rahim professional photographer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahim professional photographer, Daudkandi, Cumilla.

23/01/2026
শেয়ার করার অনুরোধ রইলো.নিখোঁজ সংবাদ:কুমিল্লা তিতাস উপজেলার উত্তর বলরামপুর এলাকা থেকে মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো: শ...
07/11/2024

শেয়ার করার অনুরোধ রইলো.
নিখোঁজ সংবাদ:কুমিল্লা তিতাস উপজেলার উত্তর বলরামপুর এলাকা থেকে মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মো: শরিফ হোসেন নিখোঁজ হয়েছেন। গত ৪দিনেও তার কোন সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত সোমবার ৪ নভেম্বর সকালে ফজর নামাজ পরে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান পাওয়া যায়নি।

কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে বা পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। মোবাইল:- 01631201277, 01816191920.

দেশীয় অস্ত্রশস্ত্রসহ মাথাভাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মেম্বার আটকআব্দুর রহিম তিতাস কুমিল্লা থেকেকুমিল্লার হোমনায় বিশেষ অভি...
20/09/2024

দেশীয় অস্ত্রশস্ত্রসহ মাথাভাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মেম্বার আটক
আব্দুর রহিম তিতাস কুমিল্লা থেকে
কুমিল্লার হোমনায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শাহ আলী নামে এক ওয়ার্ড মেম্বারকে আটক করা হয়েছে।
এস.আই ইহসানুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ওই মেম্বারের বিল্ডিং এর ভিতর থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও তাকে আটক করা হয়।
আটক সন্ত্রাসী শাহ আলী হোমনার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের বাসিন্দা ও ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ১৯/০৯/২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৫:১০ ঘটিকার সময় হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের শাহ আলী মেম্বারের বিল্ডিং এ অভিযান পরিচালনা করেন। এসময় আসামি শাহ আলী মেম্বার প্রশাসণের জিজ্ঞাসাবাদে বিল্ডিং এর বিভিন্ন কক্ষে সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে লুকিয়ে রাখা দেশীয় অস্ত্রের সন্ধান দেন।
পুলিশের তালিকা অনুযায়ী খাটের নীচ হইতে ১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ, যাহার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে, ১টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের হাতলযুক্ত চাপাতী, ৪টি লোহার চল, ২টি সুইচ গিয়ার স্টিলের চাকু, ৩টি চাকু, ১টি ঐবীর ব্লেড (লম্বা ১২ ইঞ্চি) ১টি কাঠের হাতল যুক্ত পাট্টা, ১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল।
এ ঘটনায় এস.আই ইহসানুল হাসান বাদী হইয়া এজাহার দায়ের করিলে আইনি ধারা- দি আমর্স অ্যাক্ট ১৮৭৮ এর ১৯ (ভ) রুজু হয় এবং সন্ত্রাসী শাহ আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এর পদত্যাগ  কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন   মো....
09/07/2024

তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এর পদত্যাগ
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি।
আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকালে তিতাস প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগ করেন।
মোয়াজ্জেম হোসেন মুন্সি তার পদত্যাগ পত্রে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি দীর্ঘদিন তিতাস উপজেলা বিএনপি রাজনীতির সাথে জরিত ছিলেন কিন্তু তাহার শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিনি তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেন এবং আজ থেকে তিনি বিএনপির কেউ না বলে জানান।

সাংবাদিক আব্দুর রহিম

কুমিল্লার দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ ঘন্টার মধ্যে খুন হওয়া রাশেদা বেগমের শরীরে...
02/07/2024

কুমিল্লার দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ ঘন্টার মধ্যে খুন হওয়া রাশেদা বেগমের শরীরের থাকা কানের দুল ও চেইনসহ আসামী নাছিম ওরফে নাদিম (১৯) কে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন রাশেদা বেগম (৬৫)। সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোড়া জুতা দেখতে পায়।

পুলিশ ঐ জুতার শূত্র ধরে ৩ ঘন্টার মধ্যে হত্যার সাথে জড়িত পৌরসভার নূরপুর গ্রামের নূর আলমের পুত্র নাছিম ওরফে নাদিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাছির ওরফে নাদিমের দেয়া তথ্য মতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, অপরাধী চুরি করার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। রাশেদা বেগমের চেইন নেয়ার সময় তাকে চিনে ফেললে নাদিম তাকে গলাটিপে হত্যা করে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমরা হত্যাকান্ডের ৩ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করি ও মালামাল উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে ১জনকে আসামী করে মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে ১৬৪দ্বারা জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

14/06/2024

তিতাস উপজেলায়
ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের জমিতে পাতিলের মধ্যে পাওয়া গেল জীবিত নবজাতক মেয়ে শিশু!বয়স আনুমানিক ২ বা ৩ দিন।

বিজ্ঞাপন ভর্তি চলছে,ভর্তি চলছে, ভর্তি চলছে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজে ভর্তি ...
02/06/2024

বিজ্ঞাপন

ভর্তি চলছে,ভর্তি চলছে, ভর্তি চলছে

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজে ভর্তি চলছে।

চলতি শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে।

নারী শিক্ষার অগ্রযাত্রায় অগ্রপ্রথিক হিসেবে এ প্লাস প্রাপ্ত ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি ভর্তির সুযোগ নিয়ে এলো ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজ

সহজ যাতায়াত ব্যবস্থা ও মনোরম পরিবেশে শিক্ষা অর্জন করতে ভর্তির জন্য আজই লগইন করুন ১৩৮২২৪ নম্বরে

অথবা যোগাযোগ করুন ০১৩০৯১৩৮২২৪ বা ০১৮১৫৪৬৩৮২৬ মোবাইল নাম্বারে

তিতাসের মাৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন- উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহ আলম সরকার ।আব্দুর...
23/05/2024

তিতাসের মাৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন- উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী শাহ আলম সরকার ।

আব্দুর রহিম তিতাস কুমিল্লা থেকে

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন- উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো.শাহ আলম সরকার। গতকাল বুধবার কুমিল্লা-১
(দাউদকান্দি-তিতাস)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর এমপি'র ঢাকার বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন-মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটি সভাপতি হাজী মো. শাহ আলম সরকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা।এসময় সঙ্গে ছিলেন উপজেলা আ.লীগের সদস্য মো.জালাল খানসহ মাদরাসার শিক্ষকরা।এসময় কুমিল্লা-১(দাউদকান্দি -তিতাস)আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আব্দুস সবুর এমপি ওই মাদরাসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং লেখাপড়ার মান বৃদ্ধি করার পরামর্শ দেন।পুনরায় মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হাজী মো.শাহ আলম সরকার বলেন,মহান আল্লাহ তায়ালার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।তিনি পুনরায় আমাকে সন্মান করেছেন।
আমি সঠিক দায়িত্ব পালন করে মাদরাসার উন্নয়ন মূলক কাজ এবং পড়াশোনার মান বৃদ্ধিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।সবায় আমার জন্য দোয়া করবেন।

কুমিল্লা,তিতাস,ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের  ফারজানা আক্তার দুই সন্তানের  মা ,পিতা,মোঃ জালাল,পরকিয়া করতে গিয়ে ...
21/05/2024

কুমিল্লা,তিতাস,ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফারজানা আক্তার দুই সন্তানের মা ,পিতা,মোঃ জালাল,পরকিয়া করতে গিয়ে হাতেনাতেে দরা পরেছে জনতার হাতে, ছেলের নাম ইউছুফ, পিতা, ইসমাঈল, গ্রাম হাইধরকান্দি, পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে, ছেলে মেয়ে উভয় তিতাস পুলিশের হেফাজতে আছে ।

গাজীপুরের দোকানদার ।মোমেন  কে  সাপে কেটেছে। বর্তমান তিনি এখন ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি আছে ।সকলে তার জন্য দোয়া করবেন ...
10/05/2024

গাজীপুরের দোকানদার ।মোমেন কে সাপে কেটেছে। বর্তমান তিনি এখন ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি আছে ।সকলে তার জন্য দোয়া করবেন ।সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ।আমিন

Address

Daudkandi
Cumilla
1234

Telephone

+880 1819-135912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahim professional photographer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share