Laksam TVnews

Laksam TVnews আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়?
(2)

নবাব ফয়জুন্নেছা  জাদুঘরের গেটে  ভুমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা।ঐতিহ্য ও ইতিহাস রক্ষায় সাধারণ মানুষ...
17/06/2026

নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেটে ভুমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা।

ঐতিহ্য ও ইতিহাস রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা আবারও প্রমাণ করলো—জনতার শক্তিই সবচেয়ে বড় শক্তি। অবশেষে ১৬ জুন রাতে অবমুক্ত হলো উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়েজুন্নেছার ঐতিহাসিক বাড়ির প্রবেশপথ। এটি শুধু একটি পথ উন্মুক্ত হওয়ার ঘটনা নয়, বরং আমাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রতি জনসচেতনতারও প্রতিফলন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতের আধারে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগায়ে নবাব ফয়জুন্নেছা জমিদার বড়ী জাদুঘরের গেজেটভুক্ত প্রত্নতত্ত্বের ঐতিহাসিক প্রবেশপথ বেআইনিভাবে বন্ধ করে ভুমিদস্যু ছৈয়দ আলী। ওয়াকফ প্রশাসন কর্তৃপক্ষ বিষয়টির আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের বন্ধ থাকা গেটটি খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছে। কারন চলাচলের পথ কেউ বন্ধ করতে পারেনা।

জানাগেছে,ভূমিদস্যু সৈয়দ আলী নবাব বাড়ির গেটের মালিকানা দাবী করে গত ৩/৩/২০২৪ মামলা করে। বিষয়টি এখনও বিচারধীন।কিন্তু বিষয়টি সাবজুডিস অবস্থায় উক্ত সৈয়দ আলী ৭ মাসের মাথায় গত ৩০/১০/ ২০২৪ অবৈধভাবে ওয়াল তুলে নবাব বাড়ির প্রবেশ পথটি বন্ধ করে দেয়। তিনি আদালতের রায় না পেয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে এই ন্যাক্কারজনক কর্মসাধন করেন।

ছৈয়দ আলী এসম্পর্কিত একটি দায়েরকৃত ইনজেকশন মামলা নিম্ম আদালত ইতিমধ্যে খারিজ কর দিয়েছে।

ছৈয়দ আলী কতৃক বেআইনীভাবে বন্ধ করায় নবাব বাড়ির প্রবেশপথটি খুলে দিতে
লাকসাম পৌরসভা পক্ষ থেকে আইনগত দিক যাচাই বাচাই সাপেক্ষে উক্ত গেট খুলে দিতে ছৈয়দ আলীকে চুড়ান্ত নোটিশ দিলেও তিনি তোয়াক্কা করেননি । পৌর কতৃপক্ষের মতে এই ওয়ালের
অনুমোদন নেই। যা নির্মাণ ও নবাব বাড়ির প্রবেশ পথ বন্ধের বিষয়টি স্হানীয় সরকার বিধিমালা লংঘন।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়,ছৈয়দ আলীর দলিলের চৌহদ্দি নবাব বাড়ির উত্তর প্রান্তে। কিন্তু মালিকানা দাবী করেন দক্ষিণ প্রান্তে।সৈয়দ আলীর দলিল দাতা রফিকুল হক জায়গা মালিক ছিলেন ১ ডিং৯ সেন্ট। কিন্তু ছৈয়দ আলী
দলিল নিয়েছেন ৫ ডিং। যা বেআইনি ও জালিয়াতি।
এব্যাপারে জনগনকে অভিনন্দন জানিয়েছেন মোতাওয়াল্লী সৈয়দ মাসুদুল হক।
ফয়জুন্নেছা পিতার বংশধর ফজলে রহমান চৌধুরী আয়াজ বলেন, গেটটি অনেক আগেই উম্মুক্ত হওয়া দরকার ছিল।
বিষয়টি নিয়ে আমারও অসস্তিতে ছিলাম। কারন নবাব বাড়ি আমাদের সকলের গর্ভের ও ঐতিহ্যের বিষয়।
আইনজীবী ফরিদ আহমেদ মজুমদার বলেন, চলাচলের পথ কেউ বন্ধ করতে পারেনা। যদি উনি জায়গার মালিক হন তাও পথ বন্ধ করা বেআইনী।

লাকসাম-মনোহরগঞ্জবাসীর জন্য সুখবর!মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম (এমপি) মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় লাকসাম-মনোহর...
17/06/2026

লাকসাম-মনোহরগঞ্জবাসীর জন্য সুখবর!

মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম (এমপি) মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু উন্নয়ন প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে।

প্রস্তাবিত উন্নয়নসমূহঃ

✅ মুদাফরগঞ্জ বাজার হতে শান্তিরহাট হয়ে হাসনাবাদ পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং আধুনিক ও নান্দনিক ব্রিজ নির্মাণ।

✅ লাকসাম হতে মুদাফরগঞ্জ পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নসহ পুরাতন সেতুর পরিবর্তে নতুন নান্দনিক ব্রিজ নির্মাণ।

এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং লাকসাম-মনোহরগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

মাননীয় এমপি জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman   সাহেবের ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসেবে Zia ...
16/06/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman সাহেবের ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসেবে Zia Cyber Force-ZCF. লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্বেগ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ সাহেব।পৌরসভা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল

উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর সভাপতি Md Fazlur Rahman Nishan সিনিয়র সহ সভাপতি মোঃ Jannat Solaiman

উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর ভারপ্রাপ্ত আহবায়ক জনাব Arifur Rahman রুপা ও অন্যান্য নেতৃবৃন্দ।

ভোরের আলো ফোটার আগেই কমে গিয়েছে কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলোর জলাবদ্ধতা। নগরবাসী ধন্যবাদ দিয়েছেন সিটি প্রশাসক Yousuf Mo...
16/06/2026

ভোরের আলো ফোটার আগেই কমে গিয়েছে কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলোর জলাবদ্ধতা। নগরবাসী ধন্যবাদ দিয়েছেন সিটি প্রশাসক Yousuf Mollah Tipu 'কে

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লায় গ্রামীণ সড়ক মেরামত ও পুনর্বাসনে প্রায় ৪.৯৩ কোটি টাকার স্কিম অনুমোদন২০২৬-২০২৭ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত, সংরক...
16/06/2026

কুমিল্লায় গ্রামীণ সড়ক মেরামত ও পুনর্বাসনে প্রায় ৪.৯৩ কোটি টাকার স্কিম অনুমোদন

২০২৬-২০২৭ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসনের আওতায় কুমিল্লা জেলার জন্য প্রায় ৪ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ১৫০ টাকার বিভিন্ন সড়ক উন্নয়ন স্কিম অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলজিইডি সদর দপ্তর, আগারগাঁও থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রস্তাবিত প্রাক্কলন পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্কিমগুলো বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলীকে।
মেরামত ও সংরক্ষণ (Overlay) স্কিম
অনুমোদিত তালিকায় তিনটি সড়কের সময়ান্তর রক্ষণাবেক্ষণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে—
ব্রাহ্মণপাড়ায় আসাদনগর-আব্দুল মতিন কাসরু কলেজ-মালাপাড়া ইউপি অফিস সড়ক (১ কিমি) – ব্যয় ৫৪ লাখ ৯১ হাজার ৮৯২ টাকা, মেয়াদ ৯০ দিন।
কুমিল্লা সদর এলাকায় বাশমঙ্গল চৌমুহনী-তৈলকুপি বাজার সড়ক (১ কিমি) – ব্যয় ৪৩ লাখ ৬৯ হাজার ৬২৭ টাকা, মেয়াদ ৭৫ দিন।
সদরেই রঘুরামপুর-ইলাশপুর প্রাথমিক বিদ্যালয় সড়ক (১ কিমি) – ব্যয় ৩২ লাখ ১ হাজার ৮৪২ টাকা, মেয়াদ ৭৫ দিন।
এই তিনটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৩৬১ টাকা।
পুনর্বাসন ও প্রশস্তকরণ স্কিম
এছাড়া দুটি বড় সড়ক পুনর্বাসন ও প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো—
মুরাদনগরে রায়তলা-কাজিয়াতল সড়কের অবশিষ্ট কাজ (২.৫ কিমি) – ব্যয় ৮৯ লাখ ৬ হাজার ৯০৭ টাকা, মেয়াদ ৯০ দিন।
ব্রাহ্মণপাড়ায় চান্দলা আরঅ্যান্ডএইচ সড়ক-দেওশ-মন্দবাগ বাজার সড়ক প্রশস্তকরণ (৩.০২৫ কিমি) – ব্যয় ২ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ৮৮২ টাকা, মেয়াদ ১২০ দিন।
এই দুই প্রকল্পের মোট ব্যয় ৩ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৭৮৯ টাকা।
দরপত্র আহ্বান ও বাস্তবায়ন নির্দেশনা
স্মারকে আরও বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫ এবং ই-জিপি নির্দেশিকা অনুযায়ী দ্রুত দরপত্র আহ্বান, মূল্যায়ন ও ঠিকাদার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে কুমিল্লার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

16/06/2026
কুমিল্লায় মিশুকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত।কুমিল্লা, সোমবার: নগরীর ঝাউতলা এলাকায় মিশুকের ধাক্কায় এক অজ্ঞাত পরিচ...
15/06/2026

কুমিল্লায় মিশুকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি গুরুতর আহত।
কুমিল্লা, সোমবার: নগরীর ঝাউতলা এলাকায় মিশুকের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্ত করতে স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, নগরীতে অটোরিকশা ও মিশুকের অনিয়ন্ত্রিত গতির কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে বলে অভিযোগ উঠেছে। নগরবাসী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Laksam TVnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share