বুদ্ধের সেই অমৃতবাণী

বুদ্ধের সেই অমৃতবাণী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বুদ্ধের সেই অমৃতবাণী, Photographer, Chittagong.

🙏 জগতে শত্রুতার দ্বারা কখনও শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ; ইহাই বৌদ্ধ ধর্ম ।🙏

🌺 ধর্মপদ 🌺

30/01/2026

শ্রাবক বুদ্ধ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১৪ তম পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে ফানুস উড়ানোর মূহূর্ত 🙏

30/01/2026

শ্রাবক বুদ্ধ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১৪ তম পরিনির্বাণ বার্ষিকী 🙏🙏🙏

 # চারি আর্যসত্য কি ?= চারি আর্যসত্য হলো বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা, যা মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। এগুলো হলো:*১. ...
24/01/2026

# চারি আর্যসত্য কি ?

= চারি আর্যসত্য হলো বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা, যা মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। এগুলো হলো:

*১. দুঃখ আর্যসত্য*
দুঃখ হলো জীবনের একটি বাস্তবতা। জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, শোক, দুঃখ, দৈন্য, ইত্যাদি সবই দুঃখের কারণ। জীবনে কষ্ট, অসন্তুষ্টি, এবং অপ্রাপ্তি হলো দুঃখ।

*২. দুঃখ সমুদয় আর্যসত্য*
দুঃখের কারণ হলো তৃষ্ণা, অবিদ্যা, এবং অজ্ঞতা। মানুষের ইংরেজি, কামনা, এবং বাসনা দুঃখের মূল কারণ। আমরা যা চাই তা না পেলে দুঃখ পাই।

*৩. দুঃখ নিরোধ আর্যসত্য*
দুঃখের নিবৃত্তি সম্ভব। তৃষ্ণা, অবিদ্যা, এবং অজ্ঞতা দূর করলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। নির্বাণ হলো দুঃখ থেকে মুক্তির অবস্থা।

*৪. দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা আর্যসত্য*
দুঃখ থেকে মুক্তির পথ হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই পথ অনুসরণ করে মানুষ নৈতিক জীবনযাপন করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে।

এই চারি আর্যসত্য বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা, যা মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায় ।

জগতের সকল জীবের প্রতি মৈত্রী আর আত্মসংযমই হলো বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা।.....................................................
23/01/2026

জগতের সকল জীবের প্রতি মৈত্রী আর আত্মসংযমই হলো বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা।...............................................................................

আসুন,
আমরা বিশ্ব ব্রহ্মান্ডের দৃশ্য–অদৃশ্য,হীন–উত্তম,দূরের বা নিকটে সকল প্রাণীর মৈত্রী কামনা করি।সমস্ত প্রাণীর সুখ,শান্তি আর মঙ্গল কামনা করি।কায় মনো বাক্যে কোন প্রাণীকে আঘাত কিংবা কষ্ট না দিই।কারণ, তাদেরও অনুভূতি আছে,তারাও কষ্ট পায়।তাদেরও প্রাণ বলে একটা জিনিস আছে।সকল জীবই নিজের জীবনকে ভালোবাসে।ক্ষুদ্র হোক বা বড় হোক কেউতো মরতে চায়না।সকলেই বাঁচতে চায়।এই পৃথিবীতে সকলের বাঁচার অধিকার আছে।এই পৃথিবীটা কেবল মানুষদের জন্য সৃষ্টি হয়নি।কিন্তু এই সামান্য কথাটা মানুষ কেন বুঝতে পারেনা।কেন নিজেদের স্বার্থের জন্য অন্যান্য প্রাণীদের প্রতি নিষ্টুর আচরণ করে!
তাই আসুন,সৃষ্টির সেরা জীব হয়ে আমরা সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল হই।

কায় মনো বাক্যে আমরা আত্মসংযম রক্ষা করি।ভালো কর্ম,ভালো চিন্তা আর সুবাক্য দ্বারা পৃথিবীটাকে এক স্বর্গীয় অনুভূতি দান করি।তবেই এই জগৎ শান্তিময় হয়ে উঠবে।
যুদ্ধ বিগ্রহ,মারামারি,হানাহানি সকল অনৈতিক কর্মকান্ড বর্জন করি।এটাই বুদ্ধ ধর্ম শিক্ষা দেয়।

জগতের সকল প্রাণী সুখী হোক।সকলের প্রজ্ঞা উৎপন্ন হোক।
সাধু......সাধু.......সাধু......

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুদ্ধের সেই অমৃতবাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category