Joni in Frame

Joni in Frame � Capturing life, one vlog at a time | � Travel • Lifestyle • Vibes | � follow to my journey
(1)

26/06/2026

এরপর আমি এমন একজনের হলাম, যে আমার সবটুকু খামতি জেনেও আমাকে হাতছাড়া করতে চায়নি। 🖤

স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়টা ঘরে তুললো সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্স শেষ! 💥
25/06/2026

স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়টা ঘরে তুললো সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্স শেষ! 💥

23/06/2026

যত্ন নিতে শেখানো মানুষটাই একদিন অবহেলার চরম উদাহরণ হয়ে দাঁড়ায়। 😉

22/06/2026

এক কবরস্থানের পাশে লেখা ছিল হে পথিক একটু দাঁড়াও মহান আল্লাহতালার কাছে আমার জন্য একটু দোয়া করে যাও

22/06/2026

কিছু সময় একা থাকা মানে একাকীত্ব নয়, বরং নিজের ভেতরের সত্তাকে নতুন করে আবিষ্কার করা। নদীর এই শান্ত হাওয়া আর বিশালতা যেন মনের সব ক্লান্তি ধুয়ে মুছে দেয় এবং নতুন উদ্যমে, নতুন কোনো স্বপ্ন নিয়ে আবার বাঁচতে শেখায়।

#নদীমাতৃক #নদী #মেঘনা

21/06/2026

যেখানে নদীর ঢেউ এসে পায়ে চুমু খায়, ক্লান্তিগুলো সব সেখানেই মিলিয়ে যায়।

#নদী #নদীমাতৃক #মেঘনা

20/06/2026

এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভাসমান বিদ্যুৎকেন্দ্র—হারিপুরের ১১০ মেগাওয়াট NEPC Barge Mounted Power Plant।

নারায়ণগঞ্জের হারিপুরে শীতলক্ষ্যা নদীর তীরে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রটি ১৯৯৯ সালের ৩০ জুন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এটি ছিল বাংলাদেশের প্রথম দিকের বেসরকারি স্বাধীন বিদ্যুৎকেন্দ্র বা IPP, যা একটি ভাসমান বার্জের উপর নির্মিত হয়েছিল।

এই পাওয়ার প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা ছিল ১১০ মেগাওয়াট। এতে ফিনল্যান্ডের Wärtsilä কোম্পানির আটটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা ছিল প্রায় ১৬.৩ মেগাওয়াট। প্রথমে এটি হেভি ফুয়েল অয়েল বা HFO দিয়ে পরিচালিত হলেও পরে প্রাকৃতিক গ্যাসও ব্যবহার করা হয়।

প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে এই প্ল্যান্ট বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করে।

আপনারা যে দৃশ্যটি এখন দেখছেন, সেটি হলো এই ঐতিহাসিক ভাসমান বিদ্যুৎকেন্দ্রের স্থানান্তরের মুহূর্ত। নারায়ণগঞ্জে এলাকা থেকে এটিকে টাগবোটের সাহায্যে নদীপথে সরিয়ে চট্টগ্রাম নেওয়া হচ্ছে।

হারিপুরের এই ১১০ মেগাওয়াটের ভাসমান পাওয়ার প্ল্যান্টটি বাংলাদেশ থেকে সুদানে পাঠানোর প্রস্তুতি চলছে।

একসময় বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ভাসমান বিদ্যুৎকেন্দ্র আজ ইতিহাসের এক স্মারক হয়ে নতুন গন্তব্যের পথে যাত্রা করছে।

19/06/2026

সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও

19/06/2026

শুক্রবার দুরুদ পাঠের দিন

#নাবিক

Address

মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ
Chittagong
4325

Alerts

Be the first to know and let us send you an email when Joni in Frame posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share