15/01/2026
সংসার হঠাৎ করে নয়, সংসার ভাঙে ধীরে ধীরে, অবহেলার নীরবতায়, অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে!
একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সময়, যত্ন আর ভালোবাসা কম পায়, তখন তার মন শূন্য হয়ে যায়! সে সেই শূন্যতা ভরাতে চায় অন্য কিছুর মাধ্যমে।
নতুন শাড়ি, গয়না, ঘর সাজানোর জিনিস, কিংবা একটু বিলাসী জীবনের আকাঙ্ক্ষায়। আসলে সে জিনিস চায় না, সে চায় নিজের জীবনে গুরুত্ব, অনুভব করতে চায় সে প্রিয়।
ঠিক তেমনি, একজন স্বামী যখন স্ত্রীর কাছ থেকে মানসিক ও শারীরিক সাপোর্ট পায় না, তার ভেতর জমে ওঠে অশান্তি! সে খিটখিটে হয়ে যায়, অকারণে রাগ করে, সবকিছুর মধ্যে ভুল খুঁজে বেড়ায়। কারণ তার মনটাও শুন্য হয়ে পড়ে!
সত্যটা খুব কঠিন, কিন্তু বাস্তব!
পুরুষ আর নারী দু’জনেই অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার অভাব, মানসিক ও শারীরিক অপ্রাপ্তি, এই শূন্যতা কেউ দীর্ঘদিন বহন করতে পারে না!
অবহেলা মানুষকে নীরবে বদলে দেয়!
ভেতরে ভেতরে জমতে থাকে রাগ, জেদ আর হতাশা।
একসময় এই জমে থাকা অনুভূতিগুলোই সংসারে তৃতীয় পক্ষের দরজা খুলে দেয়, বিশ্বাস ভেঙে যায়, আর পাশাপাশি থেকেও দু’টি মানুষ হয়ে ওঠে অচেনা!
সংসার মানে শুধু একসাথে থাকা নয়, সংসার মানে একে-অপরের প্রয়োজন হয়ে থাকা। যেখানে একজনের দরকার মানসিক সাপোর্ট, আরেকজনের দরকার একটু ভালোবাসা ও একটুখানি আদরমাখা স্পর্শ।
দোষ খোঁজার চেয়ে যদি দু’জন দু’জনের শূন্যতা পূরণ করার চেষ্টা করে, তবেই সম্পর্ক টিকে থাকে। কিন্তু সংসারে অশান্তি নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না—কখনোই না!