Memories of Us

Memories of Us "স্মৃতির পাতায় তুমি আমি-একসাথে লেখা গল্গের নাম "Memories of Us" 👰🌹

11/06/2026

বর্তমানের দূরত্ব দেখে তাকে বিচার করো না;
একসময় সে আমার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ ছিল।

কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তাদের সৌন্দর্যটা রয়ে যায় স্মৃতিতে...!!!

09/06/2026

এটা বলো না যে তুমি আমাকে ভালোবাসো, তুমি যখন সারাটা দিন আমাকে ছাড়া কাটিয়ে দিতে পারো, আমার কথা একবারও না ভেবে, আমার সাথে একবারও কথা না বলে তখন তুমি রাতের ঝামেলা না মিটিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারো, সব দোষ আমার উপর চাপিয়ে দিতে পারো, এবং তুমি আশা করো যে আমি স্বাভাবিক থাকবো! যখন তুমি ফ্রী থাকো তখন তুমি আমার সাথে কথা বলো! কখনই আমার সাথে কথা বলার জন্য আলাদা করে সময় বের করো নি! যখন তোমার আশেপাশে কেউ থাকে না তখন তুমি আমাকে ভালোবাসি বলো! আর এসবের পর তুমি ভাবছো আমি কষ্ট পাচ্ছি না। জানো এটা তোমার দিক থেকে কখনোই ভালোবাসা না! এটা হলো আকর্ষণ.....।

29/05/2026

যে মানুষ এক হৃদয়ে শান্তি খুঁজে পায় না;
সে হাজার ভালোবাসাতেও পূর্ণতা পায় না, কারণ চরিত্রহীন চোখ কখনো একজনে থামে না, সে শুধু নতুন মুখে মুগ্ধ হতে জানে তাই নিজেকে দোষ দিও না কখনো, সব মানুষ ভালোবাসার মর্যাদা বুঝতে শেখে না!

19/05/2026

ভালোবাসার মানুষের অভাব হয়না পাখি;
অভাব হয় ভালো রাখার মানুষের, যে তোমার টুকিটাকি জিনিসের খেয়াল রাখবে।

যার কাছে সুখের জন্য গেলে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, সে কি তোমার খেয়াল রাখে?
সে কি জানে তোমার কোথায় কয়টা তীল আছে? সে কি গুরত্ব দেয় তোমার ছোট ছোট চাওয়া পাওয়া কে?

আমার কাছে তো ভালোবাসা পেলে না, একটু ভালোবাসার বেশি পাওয়ার লোভে যার কাছে গেলে, সে কি তোমার ভালো মন্দের খেয়াল রাখে, আগ বাড়িয়ে বারবার বলে ভালোবাসি পাখি, খুব ভালোবাসি...!!!

14/05/2026

শোনো পাখি...

তোমাকে আমি আমার জীবনের একটা সত্যি অংশ হিসেবেই দেখি,
সবকিছু সবসময় সুন্দর থাকে না, আমাদের মাঝেও ভুল বোঝাবুঝি হয়,
মন খারাপ হয়-এটাই বাস্তব।

কিন্তু একটা জিনিস সত্যি, আমি তোমাকে এড়িয়ে যেতে চাই না।
ঝগড়া হলেও কথা বলতে চাই, ঠিক করে নিতে চাই।
কারণ তুমি আমার কাছে শুধু একটা নাম না,
একটা দায়িত্ব আর অভ্যাসের মতো হয়ে গেছো।

আমি জানি সম্পর্ক মানে শুধু ভালো লাগা না এটা ধৈর্য,
বোঝাপড়া আর একসাথে থাকার চেষ্টা।

আর আমি চাই আমরা এইভাবে থাকি, জোর করে না, বুঝে:)

12/05/2026

"এক জনম"
তোমার এক টুকরো সময় আমায় দিও, আমি তোমায় আমার এক জনম দিবো...!!!

11/05/2026

তুমি কাছাকাছি এলেই আমার ঘুমঘুম পায়;
আসলেই মানুষ নিশ্চয়তা পেলে অলস হয়ে যাই...!
😊💗🫂

10/05/2026

ভালোবাসা মানে দয়া দেখিয়ে পাশে থাকা নয়;
ভালোবাসা মানে নিজের হৃদয়ের টানেই বারবার তার কাছে ফিরে যেতে চাওয়া!
আজ, আগামীকাল, এবং আমৃত্যু।

06/05/2026

যে তোমারে এত ভালোবাসে;
তারে তুমি অমন কটু কথা ক্যামনে শোনাও? মায়া লাগে না?
যে তোমার চোখের দিকে তাকাইয়া দুঃখ ভুলে যায়, সারাদিনের ক্লান্তি ভুলে যায়;
তারে ছাইড়া যাবার কথা তুমি ক্যামনে ভাবো?
কান্না পায় না..?

03/05/2026

আমি থাকার পরেও-
তোমার অসুখ হয়, একা লাগে, সময় ভালো যায় না, সবকিছু বিশ্রী লাগে!
আমি বুঝে যাই, আমি তোমার জীবনে আসার পর তুমি ভালো নেই...!!!

Address

Dhaka
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Memories of Us posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share