09/02/2015
কিছু কিছু নাম্বার থেকে আর
আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর
হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়
লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন
হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর
আসবেনা কোন ফোন।
খুঁজবো না আমি, খুঁজবেনা মন
খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল
আকাশ
জেনেছি আমি জেনেছে মন
জেনেছে এই চারপাশ
যাবেনা ফেরানো তবু
ফেরানো মিলছে আশ্বাস
অনেক আড্ডায় অনেক
হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায়
পিছে ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভিড়ে তোকেই
খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয়
হচ্ছে একটু দেরি
কিছু কিছু নাম্বার থেকে আর
আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর
হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায়
লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন
হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর
আসবেনা কোন ফোন।