23/09/2026
🌸 কেউ আপনার সামনে গিবত করলে নরমভাবে বলুন—
“চলুন, উনার ব্যাপারে আর কথা না বলি। উনি সামনে নেই, তাই এমন কিছু বলা ঠিক হবে না, যা উনি শুনলে কষ্ট পাবেন। ❤️ আসুন, অন্য কোনো ভালো কথা বলি।”
🤍 মনে রাখি—
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“গিবত হলো—তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে।”
সাহাবিরা জিজ্ঞেস করলেন, “আমি যা বলছি তা যদি সত্যিই তার মধ্যে থাকে?”
তিনি ﷺ বললেন, “তা যদি তার মধ্যে থাকে, তবে তুমি তার গিবত করলে; আর যদি না থাকে, তবে তুমি তার ওপর অপবাদ দিলে।”
— সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৯
📖 আল্লাহ তাআলা বলেন:
“তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘৃণা করবে।”
— সূরা আল-হুজুরাত, ৪৯:১২
🌿 তাই কারও অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা না করে, নিজের জিহ্বাকে হেফাজত করি এবং অন্যের সম্মান রক্ষা করি।
🤲 হে আল্লাহ, আমাদের জিহ্বাকে গিবত, অপবাদ ও কষ্টদায়ক কথা থেকে হেফাজত করুন। আমিন।