01/05/2026
এই যে শুভ্র মেঘের ভেলা
মলিন বাতাসে পাতার দোলা
আলোর ওপাশে ছায়ার খেলা
নদীর মৃদু স্রোত, সমুদ্রের গর্জন, বিলের জলের নীরবতা
কী নিদারুণ শৈল্পিকতা!!
পাখিরা পাখা ঝাপটায়, আবার স্থির হয়ে ভেসে রয়
নরম আলোর সূর্যোদয়, গোধূলির মায়াবী আলোকচ্ছটা,
সূর্যাস্তে পশ্চিম আকাশের লালিমা, স্বচ্ছ আকাশের নীলিমা
কী আশ্চর্য শৈল্পিক সৃষ্টিশীলতা!!
পিপীলিকার সুশৃঙ্খল দলবদ্ধ পথচলা
চাঁদের ভিন্নতা , তারাদের মেলা
গভীর রাতের নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকার সাথে জোনাকির মিছিল।
এও যেন সুনিপুণ শৈল্পিকতা!!
এ পৃথিবী যেন এক শিল্পালয়,
যেখানে স্রষ্টার সৃষ্টিশৈলী
বিশ্বব্রহ্মাণ্ডের পরতে পরতে বিস্তৃত হয়ে আছে।