25/05/2023
"Priority" শব্দটা পড়তে খুবই সিম্পল হলেও আমাদের সবার কাছেই গভীর কিছু মিন করে। জীবনে যেসব মানুষকে তিল থেকে তাল ভেবে বসে থাকি তারা আমাদের চুলও ভাবে না। হোক সেটা আমাদের বন্ধু, সঙ্গী অথবা যে কেওই।
জীবনের এই পর্যায়ে আজ পর্যন্ত অনেক মানুষ আসছে গেছে এরকম,ভবিষ্যতেও আসবে। ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয় একটা সময় গিয়ে যখন তাদের কাছ থেকে শুনতে হয় তোর ভালোর জন্যই বলি অথবা আমরা কখনো বলিনি তোকে আমার জন্য এতো কিছু করতে। "Wednesday" সিরিজের একটা লাইন দেখেছিলাম, I'll survive alone. ব্যাপারটা আসলেই সত্যি। আজকাল একা থাকতে না পারলে জীবনে টিকে থাকাটাই মুশকিল। যেসব মানুষ priority র মূল্য বোঝে না অথবা সেভাবে অপরজনকে মূল্যায়ন করে না তাদেরকে জীবনে রাখার চেয়ে একা একা থাকাই শ্রেয়। নিজের মূল্য বুঝুন। নিজেই নিজের গুরুত্ব না বুঝলে অন্য কেও আপনাকে গুরুত্বও দিবে না।