শ্রম আইন পরামর্শ ও সহযোগিতা

শ্রম আইন পরামর্শ ও সহযোগিতা শ্রম আইন পরামর্শ ও সহযোগিতা।

20/03/2026

ধন্যবাদ চ্যানেল আই কে।
বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শ্রমজীবী ভাই-বোনদের মাঝে ঈদ উপহার বিতরণ।

19/03/2026
বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় কর্তৃক শ্রম বিধিমালা সংশোধনী কমিটিতে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সংগ্রামী সভাপতি, শ্...
26/02/2026

বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় কর্তৃক শ্রম বিধিমালা সংশোধনী কমিটিতে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সংগ্রামী সভাপতি, শ্রম আইন ও শ্রম সম্পর্কিত গ্রন্থ প্রণেতা, আজীবন প্রবীন ট্রেড ইউনিয়ন সংগঠক জনাব রুহুল আমীনকে সদস্য মনোনীত করায় ফেডারেশনের সকল নেতা কর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

10/02/2026

অক্সিজেন এলাকায় স্টারসিপ কারখানায় অগ্নিকাণ্ড এবং ভবনের বয়লার বিস্ফোরণে আহত অনেকে
কারখানা টিতে অসংখ্য শিশু শ্রমিক কর্মরত রয়েছেন , এই দায়ভার বাংলাদেশ সরকারের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের।

28/01/2026

২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ২৭ এর সংশোধন
১৩। উক্ত আইনের ধারা ২৭ এর উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা :-

“(৪) যেক্ষেত্রে এই ধারার অধীন কোনো স্থায়ী শ্রমিক চাকুরি হইতে ইস্তফা দেন, সেক্ষেত্রে, মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসাবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বৎসরের চাকুরির জন্য-

(ক) যদি তিনি ৩ (তিন) বৎসর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকুরি করিয়া থাকেন তাহা হইলে, ৭ (সাত) দিনের মজুরি;

(খ) যদি তিনি ৩ তিন) বৎসরের বেশি কিন্তু ১০ দশ) বছরের কম মেয়াদে মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকুরি করিয়া থাকেন তাহা হইলে, ১৫ পনের) দিনের মজুরি;

(গ) যদি তিনি ১০ (দশ) বৎসর বা তদূর্ধ্ব সময় মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকুরি করিয়া থাকেন তাহা হইলে, ৩০ (ত্রিশ) দিনের মজুরি, অথবা গ্রাচ্যুইটি, যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে, প্রদান করিবেন, এবং ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে।”।

28/01/2026

৪৬ এর সংশোধন
১৬। উক্ত আইনের ধারা ৪৬ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “আট সপ্তাহ” এবং “আট সপ্তাহের” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “৬০ (ষাট) দিন” এবং “৬০ (ষাট) দিনের” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “মহিলাকে” শব্দের পরিবর্তে “প্রসূতিকে” শব্দ প্রতিস্থাপিত হইবে।

২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ৪৭ এর সংশোধন
১৭। ২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ৪৭ এর সংশোধন।-উক্ত আইনের ধারা ৪৭ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “আট সপ্তাহের” শব্দগুলির পরিবর্তে ‘৬০ (ষাট) দিনের’ সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (২) এ উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “প্রসূতি” শব্দ প্রতিস্থাপিত হইবে;

(গ) উপ-ধারা (৩) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৩) প্রতিস্থাপিত হইবে, যথা :-

“(৩) উপ-ধারা (১) অথবা (২) এ উল্লিখিত নোটিশ প্রাপ্তির পর মালিক সংশ্লিষ্ট নারীকে-

(ক) উপ-ধারা (১) এর অধীন নোটিশের ক্ষেত্রে, উহা প্রদানের তারিখের পরের দিন হইতে প্রাপ্য প্রসূতি কল্যাণ সুবিধাসহ ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি প্রদান করিবেন;

(খ) উপ-ধারা (২) এর অধীন নোটিশের ক্ষেত্রে, সন্তান প্রসবের তারিখ হইতে প্রাপ্য প্রসূতি কল্যাণ সুবিধাসহ ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিবার জন্য অনুমতি প্রদান করিবেন।”;

(ঘ) উপ-ধারা (৪) এর দফা (ক), (খ) এবং (ঘ) এ উল্লিখিত “আট সপ্তাহের” এবং “আট সপ্তাহ” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “৬০ (ষাট) দিনের” এবং “৬০ (ষাট) দিন” সংখ্যা, শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

২০০৬ সনের ৪২ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন
১৮। উক্ত আইনের ধারা ৪৮ এর-

(ক) উপ-ধারা (১) ও (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) ও (২) প্রতিস্থাপিত হইবে, যথা :-

(১) এই অধ্যায়ের অধীন যে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদেয় হইবে উহা উপ-ধারা (২) এ উল্লিখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা, ক্ষেত্রমত, মাসিক, গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে বা ব্যাংক হিসাবে বা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে (ইএফটি) প্রদান করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এর প্রয়োজনে দৈনিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট প্রসূতি কর্তৃক তাহার সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরিকে ২৬ (ছাব্বিশ) দ্বারা ভাগ করিতে হইবে।”।

Address

Kulgaon, Baluchara
Chittagong
4214

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রম আইন পরামর্শ ও সহযোগিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share