RM Sport Troll - অট্টহাসিツ

RM Sport Troll - অট্টহাসিツ 😂😂😂😂

Yet another fifty for Pakistan's skipper 👊
10/05/2024

Yet another fifty for Pakistan's skipper 👊

What a catch running in from Soumya! 💥Meanwhile, Fizz returns with a double strike.
10/05/2024

What a catch running in from Soumya! 💥

Meanwhile, Fizz returns with a double strike.

হঠাৎ বিপদে কাজে লাগবে যেসব জরুরি ফোন নম্বর ☎️কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে অনেক সময় আমরা কী করব ভেবে পা...
20/04/2024

হঠাৎ বিপদে কাজে লাগবে যেসব জরুরি ফোন নম্বর ☎️

কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে অনেক সময় আমরা কী করব ভেবে পাই না। কাকে জানাব, কোথায় ফোন করব—মাথা যেন কাজ করে না!

এমন পরিস্থিতিতে ধৈর্য ধরেই পরিস্থিতি মোকাবিলা করা বাঞ্ছনীয়। আর এখন প্রায় সবার কাছেই মোবাইল ফোন থাকে। তাই দ্রুত সহায়তা পেতে কিছু নম্বরে ফোন করা যায়। তাঁরা সব সময় তৈরিই থাকেন সহায়তা দেওয়ার জন্য।

পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে সংগ্রহে রাখুন।

এত মিষ্টি লেখা ,থাকুক টাইমলাইনে 😊লেখাটা লিখেছেন সাব্বির ইমন। পড়ে কিছুক্ষণের জন্য থমকে গেছি! :)মুদি দোকানে ডিম কিনতে গিয়ে...
20/04/2024

এত মিষ্টি লেখা ,থাকুক টাইমলাইনে 😊

লেখাটা লিখেছেন সাব্বির ইমন। পড়ে কিছুক্ষণের জন্য থমকে গেছি! :)

মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি। পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোকটা সম্ভবত শ্রমিক বা রিকশাচালক। শুকনা। কন্ঠার হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন তাকে কেমন জীর্ণশীর্ণ করে দিয়েছে।

তার বাচ্চাটারও একই অবস্থা। লোকটা ২৫০ গ্রাম তেল আর লবন কিনতে এসেছে। বাচ্চাটা জুলজুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে। কিন্তু দারিদ্র্য মাঝেমাঝে চোখে নির্লজ্জ টিনের চশমা পড়িয়ে দেয়। সেই কথিত "চশমার" আড়ালে ছেলের মায়াভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবাটা বললো, "কিছু লইবি?"

ছেলেটা লাজুক ভাবে কথা না বলে আঙ্গুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্সের বয়ামের কৌটা খুলে দুইটা লজেন্স বের করে ছেলেকে খুব আদর করে বলো, "তিনের ঘরের নামতাটা কও তো বাপ"

বলেই লোকটা আড়চোখে সবার দিকে হালকা তাকালো। তার সেই দৃষ্টিতে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারে? সবাই তো তাকিয়ে আছে!

ডিমের পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলেটার দিকে।

দোকানদারও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা! নাক দিয়ে সিকনি ঝরছে, সে বলবে তিনের ঘরের নামতা! এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না!

ছেলের হাতে লজেন্স। সে লজেন্স দুইটা এহাত-ওহাত করছে। বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো,

"তিন অক্কে তিন, তিন দুগুনি ছয়, তিন তিরিক্কা নয়, তিন চাইরে বারো...."

কেমন টেনেটেনে গানের তালে মাথা নেড়েনেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেন নামতার পাতাটা সেঁটে আছে, ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে।

নামতা শেষ হলো ত্রিশ কি চল্লিশ সেকেন্ডে। শেষ করে সে একটা লজেন্স মুখে পুড়লো। মুখ ঝলমল করে বাবাকে বললো, "আব্বা, চাইরের নামতাও পারি। কমু?"

সেই জীর্ণ লোকটা, হয়তো প্রতিদিন ঠিক মতো পয়সা পায় না। পাঁচটাকা বেশী রিকশা ভাড়া চাইলে দুইচারটা গালি খায়, মহাজনের গুঁতা খায়।

সেই গাল ভাঙ্গা কুঁজো হয়ে যাওয়া লোকটা প্রতিদিনই হেরে যায়। সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে।

আজ সে হারেনি। আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আড়চোখে না, পূর্ণ দৃষ্টিতে আমাদের সবার দিকে তাকালো। তার চোখে গর্বের অশ্রু, আনন্দাশ্রু।

যে লোক শুধু পরাজিতই হয়, আমাদের চোখে, আসলে সে পরাজিত না। সে আসলে অনেক বড় যোদ্ধা। আমাদের চেয়ে অনেক সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি, কত ফন্দিফিকির, কাকে নিচে নামিয়ে কাকে মাড়িয়ে আমরা উপরে উঠবো।

কিন্তু এই লোকগুলো কাউকে মাড়িয়ে উপরে উঠতে চায় না, নিশ্চিত পরাজয় জেনেও প্রাণপণ যুদ্ধ করে যায়।

যে সিঁড়ি বেয়ে আমরা তড়তড়িয়ে উপরে উঠে যাই, আমরা কি জানি তাদের কাঁধের উপরই সেই সিঁড়ি চাপানো!

লোকটা আজ সাহস পেয়েছে। তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয়, একটা সাহস, একজন বাবার শক্ত একটা কাঁধ, একটা অবলম্বন। তিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পূরণের উপাখ্যান।

লোকটা তার ছেলেকে কোলে তুলে ফেললো। সে কেঁদেই ফেলেছে। এই সময় হুট করে দোকানী ডীপফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিলো,

"সাবাস! জজ ব্যারিস্টার হইয়া দেখায়া দিস সবাইরে! ল, আইসক্রিম খা। বেশি খাইস না, গলা ফুইলা গেলে কথা কইবার পারবি না।"

ছেলেটা খুশি মনে আইসক্রিমটা নিলো। বাবা ছেলে চলে গেলো। আমি ওদের দিকে তাকিয়ে আছি।

দোকানদার আমাকে বললো, "আমি তো ভাববারও পারি নাই। বান্দরটা কেমনে চ্যালচ্যালাইয়া নামতা কইয়া দিলো! দেখলেন নি কারবার ডা!"

একি! দোকানির চোখেও পানি! আসলে যারা ক্ষুধার কষ্ট বোঝে, তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাঁথা থাকে। একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে, আবার আনন্দগুলোও স্পর্শ করে প্রবলভাবে।

আর আমরা? কোটি টাকার স্বপ্নে বিভোর আর প্রতিযোগীতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি!!!

আমি ডিম হাতে একা একাই হাঁটছি আর বলছি, "তিন অক্কে তিন, তিন দুকুনে ছয় ..."

আমাকেও সংক্রামিত করেছে তাদের জয়ের আনন্দ ❤️
সংগ্রহ

প্রথম সচিত্র বাংলা বই: বাংলা সাহিত্যের এক নতুন ধারা।প্রেসে ছাপা প্রথম বাংলা বই প্রকাশিত হয় ১৭৭৮ সালে। এর বহুপরে ১৮১৬ সা...
20/04/2024

প্রথম সচিত্র বাংলা বই: বাংলা সাহিত্যের এক নতুন ধারা।
প্রেসে ছাপা প্রথম বাংলা বই প্রকাশিত হয় ১৭৭৮ সালে। এর বহুপরে ১৮১৬ সালে প্রকাশিত হয় সচিত্র ‘অন্নদামঙ্গল’। কলকাতার ফেরিস কোম্পানির প্রেসে ছাপা ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের সচিত্র বইটিতে মোট ছয়টি খোদাই করা ছবি ছিল। প্রতিটি ছবিতে বাংলা ও ইংরেজিতে পরিচয় দেওয়া। তিনটি ছবি কাঠখোদাই- 'সুন্দরের বকুলতলায় বৈশন’, ‘বিদ্যাসুন্দরের দর্শন’ এবং ‘সুন্দর চোর ধরা’। বাকি তিনটি ধাতুখোদাই, দুইটি ছবিতে শিল্পীর নাম হিসেবে ‘Engraved by Ramchaund Ray লেখা রয়েছে।
একই বছর (১৮১৬) ফেরিস কোম্পানির প্রেস থেকে প্রকাশিত হয় আরও একটি সচিত্র বাংলা বই, নাম গঙ্গাভক্তিতরঙ্গিণী। সচিত্র বই প্রকাশের নতুন এই ধারার পরবর্তী বই রাধামোহন সেনের সঙ্গীততরঙ্গ (১৮১৮)। এতেও রামচাঁদ রায়ের খোদাই করা কয়েকটি ছবি ছিল।
অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকরের ১৭৫২ সালে রচিত একটি মঙ্গলকাব্য। তাঁর পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি প্রদান করে একটি কাব্য রচনার অনুরোধ করলে তিনি এ কাব্যটি রচনা করেন। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম, প্যারিসের বিবলিওথেক নাসিওনেল দে ফ্রান্স, এশিয়াটিক সোসাইটি ও বঙ্গীয় সাহিত্য পরিষদে অন্নদামঙ্গল কাব্যের কয়েকটি প্রাচীন পুঁথি সংরক্ষিত আছে।
ছবি: অন্নদামঙ্গল গ্রন্থে কাঠখোদাই ছবি- ‘সুন্দর চোর ধরা’।
তথসূত্র:
ক। উইকিপিডিয়া।
খ। সুকুমার সেন, বটতলার ছাপা ও ছবি।
গ। রতন চক্রবর্তী, আনন্দবাজার অনলাইন।

From ঋষণা রূপকথা

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না😉,তবে আমরা ভাগ্যবান ছিলাম😜যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জাম...
20/04/2024

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না😉,তবে আমরা ভাগ্যবান ছিলাম😜যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই🙋।একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🚦,আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম🤗আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤑দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে,😇সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম 😓।রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে💥কারেন্টের💡 সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম😜।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃।ক্লাসে কলম কলম খেলা🖋,খাতায় ক্রিকেট খেলা🏏,চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎। এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,হাওয়াই মিঠাই🍣 খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑।হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁 গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম👫। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন👰দেখবো বলে। শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে😬। এবং সন্ধার পর আলিফ লায়লা👽,সিন্দবাদ,👺রবিনহুড,👹ম্যাকাইভার👦 দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম😬। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈 কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে😜 বিকেলে কুতকুত,কানামাছি,🤓গোল্লাছুট 🏃না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓 সেই দিন গুলো খুব মিস করছি 😥😥😥

27/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Dino Boeba, Clément Ørīgïnål Obayemi, Følø Zèr Lëúr Cãpítãínë

12/02/2024

"༆-✿কিছু অভিমান.!!🌹༊࿐
༆-✿জমে আছে তোর প্রতি.!!🌹༊࿐
༆-✿কি করে বোঝাই.!!🌹༊࿐
༆-✿তুই যে আমার প্রিয় অনুভূতি.!!🌹
✧🌺✧🌺꧂
┊┊┊⇣❥

11/02/2024

Good morning all 🥱
How are you doing?
Follow To Follow 💯

09/02/2024

Alhamdulillah 😍

 Likes Share Comment and Follow my friends ♥️
25/01/2024


Likes Share Comment and Follow my friends ♥️

শুভ সকাল💐💐💐আজকে শীত অনেক কম।যারা শীতের ভয়ে এখনো কম্বলের নিচে আছেন উঠে পড়ুন। সকালটা উপভোগ করুন।🤠🤠🤠🤞🤞🤞🤞@ফলোয়ার@ফলোয়ার
25/01/2024

শুভ সকাল💐💐💐
আজকে শীত অনেক কম।
যারা শীতের ভয়ে এখনো কম্বলের নিচে আছেন উঠে পড়ুন। সকালটা উপভোগ করুন।
🤠🤠🤠🤞🤞🤞🤞

@ফলোয়ার@ফলোয়ার

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when RM Sport Troll - অট্টহাসিツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RM Sport Troll - অট্টহাসিツ:

Share