Md. Reyad hossain

Md. Reyad hossain Allah is Almighty.

25/10/2025

বলতে হবে এটা কোন জায়গা যেখানে সব ধরনের ভিসা পাওয়া যায়😁

16/10/2025

এমন শীত বার বার আসুক । ফেলে আসা দিন গুলো আহা ভুল যায় না ।
স্থান :- গুলিয়াখালী ।

14/10/2025

রফিক উল্লাহ আফসারী হুজুর সহ অন্যান্যরাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকদের ২০% ভাড়া বৃদ্ধি করনের জন্য।
#শিক্ষক #আন্দোলন

10/10/2025

বর্তমানের কেক ব্যবসা আর আমার কিছু কথা ।

জায়ান আহমেদ বাংলাদেশ ফুটবল একটা মাল পাইছে screen shot নিয়ে রাখেন এই মাল যদি ৯০ মিনিট খেলে প্রতিটা ম্যাচ জেতার চান্স কয়ে...
10/10/2025

জায়ান আহমেদ
বাংলাদেশ ফুটবল একটা মাল পাইছে screen shot
নিয়ে রাখেন এই মাল যদি ৯০ মিনিট খেলে প্রতিটা ম্যাচ জেতার চান্স কয়েক হাজারগুন বেড়ে যাবে।
প্রতি সেকেন্ড সেকেন্ড যেভাবে Cross গুলি দিল এমন
খেলা শুধু ইউরোপিয়ান ফুটবল ম্যাচে দেখা যায়। 🙂

02/08/2025

চিকনগুনিয়া (Chikungunya) একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এতে প্রধানত জ্বর এবং অস্থি ও গিঁটের ব্যথা হয়।

🦠 চিকনগুনিয়া হলে করণীয়:

✅ বিশ্রাম:

সম্পূর্ণ বিশ্রামে থাকা খুব জরুরি।

অতিরিক্ত চলাফেরা বা কাজ করলে ব্যথা ও দুর্বলতা বাড়তে পারে।

✅ পানিশূন্যতা রোধ:

প্রচুর পানি, স্যালাইন, ফলের রস (বিশেষ করে ডাবের পানি) পান করুন।

জ্বর ও ঘাম থেকে শরীর পানিশূন্য হয়ে যেতে পারে।

✅ ব্যথা ও জ্বর কমানোর ওষুধ:

প্যারাসিটামল (Paracetamol) খেতে পারেন ব্যথা ও জ্বর কমাতে।

Ibuprofen বা Aspirin খাওয়া থেকে বিরত থাকুন (রক্তক্ষরণ হতে পারে)।

✅ চিকিৎসকের পরামর্শ:

উপসর্গ বেশি হলে বা দীর্ঘস্থায়ী ব্যথা হলে ডাক্তারের শরণাপন্ন হোন।

বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা প্রয়োজন।

✅ মশা প্রতিরোধ:

রোগ ছড়ানো ঠেকাতে মশারি ব্যবহার করুন।

ঘরবাড়ি পরিষ্কার রাখুন, পানির পাত্র ঢেকে রাখুন।

---

🚨 কখন হাসপাতালে যেতে হবে?

জ্বর ৭ দিনের বেশি থাকলে

শ্বাসকষ্ট, প্রচণ্ড দুর্বলতা, বমি বা রক্তপাত শুরু হলে

গর্ভবতী, ডায়াবেটিস বা হৃদরোগীদের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অন...
24/05/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

🚨🚨অফিশিয়াল ব্রাজিলের নতুন কোচ ডন কার্লো হলুদ শিবিরে স্বাগতম ডন কার্লো আনচেলওি।
29/04/2025

🚨🚨অফিশিয়াল ব্রাজিলের নতুন কোচ ডন কার্লো
হলুদ শিবিরে স্বাগতম ডন কার্লো আনচেলওি।

সিমিওনেকে কেন তরমুজ বিক্রেতা বলা হয়? জুভেন্টাসের সাথে ফার্স্ট লীগ ২-০ জেতার পর সিমিওনে বলছিলো, জুভেন্টাস কামব্যাক করলে স...
28/04/2025

সিমিওনেকে কেন তরমুজ বিক্রেতা বলা হয়?

জুভেন্টাসের সাথে ফার্স্ট লীগ ২-০ জেতার পর সিমিওনে বলছিলো, জুভেন্টাস কামব্যাক করলে সে রাস্তায় তরমুজ বিক্রি করবে। এরপর রোনালদো ম্যাচ জিতিয়ে তাকে তরমুজ বিক্রেতা বানিয়ে দেয়। সেই থেকে তরমুজ বিক্রি শুরু....🤐

🏆 ৩ উয়েফা চ্যাম্পিয়নস লীগ🏆 ২ লা লীগা 🏆 ২ কোপা ডেল রে 🏆  ২ স্প্যানিশ সুপার কাপ🏆  ২ ফিফা ক্লাব বিশ্বকাপ🏆  ১ ইন্টারকন্টিনেন...
28/04/2025

🏆 ৩ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
🏆 ২ লা লীগা
🏆 ২ কোপা ডেল রে
🏆 ২ স্প্যানিশ সুপার কাপ
🏆 ২ ফিফা ক্লাব বিশ্বকাপ
🏆 ১ ইন্টারকন্টিনেন্টাল কাপ
🏆 ৩ উয়েফা সুপার কাপ

রিয়াল মাদ্রিদকে এতো সফলতার কারিগর হয়ে লিজেন্ডারি ম্যানেজার হিসেবে মাদ্রিদিস্তাদের অন্তরে চিরন্তন থাকবেন ডন কার্লো।

পরবর্তী জার্নিতেও সফল হন। মাদ্রিদিস্তারা আপনাকে চিরকাল স্মরণ রাখবে।।

আলা মাদ্রিদ 🤍

Address

Chittagong

Telephone

+8801616260335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Reyad hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Reyad hossain:

Share