04/05/2026
ক্লাসের সেই ছোট্ট দিনগুলো হাসি, আড্ডা, দুষ্টুমি আর অজস্র স্মৃতি ,সবকিছুর মাঝখানে সবসময় যে মুখটা ভেসে উঠত, সে আমাদের বন্ধু মাইনুদ্দিন।সময়ের বাঁকে সে আমাদের ২২ ব্যাচের গল্পের একজন থাকতো।
সময় বদলেছে, জীবনের বাস্তবতা তাকে খুব তাড়াতাড়ি বড় করে দিয়েছে। সে সপ্তম শ্রেণির পর থেকেই নিজের পথ নিজেকেই গড়ে নিতে হয়েছে তাকে।তবুও কখনো থেমে যায়নি,চলেছে নিজের মতো করে, নিজের লড়াইয়ে।আজ সেই মানুষটাই একটু থেমে গেছে,আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
আমরা যখন তাকে দেখতে গেলাম,কিছুটা কষ্টের মাঝেও আবার সেই পুরনো হাসিটা দেখেছি,
কিছু সময়ের জন্য হলেও আমরা সবাই একসাথে হাসি-আনন্দে কাটিয়েছি,পুরনো দিনের মতোই একটু হলেও ফিরে পেয়েছি আমাদের সেই মাইনুদ্দিনকে ❤️
আমরা সবাই তার জন্য দোয়া করি
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন 🤲🖤