28/08/2022
নবিজি সা. মসজিদে কোনো ময়লা দেখলে নিজ হাতে তা পরিষ্কার করতেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, একবার রাসুল সা. মসজিদের দেয়ালে ময়লা দেখতে পেলেন। তখন তিনি একটি পাথরের টুকরা নিলেন এবং নিজ হাতে তা পরিষ্কার করলেন। (সহিহ বুখারি-৪০৮)
আরেক হাদিসে এসেছে, রাসুল সা বলেন, আমার সামনে আমার উম্মতের নেক আমলের প্রতিদান পেশ করা হল, এর মধ্যে ‘মসজিদ থেকে ময়লা দূর করার নেক আমলের প্রতিদানও দেখতে পেলাম…। –(সুনানে আবু দাউদ-৪৬১)
মসজিদ পরিস্কার কাজে মসজিদের ভিবিন্ন কাজে খেদমত করতে করতে নিজের জীবনটা ওজার করে গিয়েছেন এমন একজন প্রাণ প্রিয় ভাই (হাফেজ কপিল) কাল আমার সাথে কষ্টের কথা বলতে বলতে আজ কষ্ট বুকে নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেথে হল,
এমন ভাবে চলে যাওয়াটা নিজের মাঝে মেনে নিতে কষ্ট হচ্ছে সকসময় কল দিয়ে বলতাম- (আসালামু আলাইকুম কপিল ভাই)
বাবুকে কুরআন শিক্ষা দিতে আসবেন না বলতো একটু ধেরি হবে মসজিদের কিছু হিসাব বাকি আছে হিসাব দিতে গিয়ে কাল রাতের খাবার টা খাওয়া হলনা,আল্লাহর ঘরের কাজের হিসাব দিতে গিয়ে কত রাতে ভাত খাওয়া হল না কনো হিসাব নাই,
কিন্তু আমাদের মসজিদ কমিটি তো তাতো খবর নেইনি আর সব আল্লাহ ভালো জানে এমন এজন সৎ খেদমত ধার পাওয়া খুবই কঠিন,😥💖
বর্তমানে আল্লাহ ঘর থেকে টাকা মেরে খেতে মানুষের মাঝে ভয় আর করেনা,😥
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়।’ -সহিহ বোখারি : ৫০২৭
হাফেজ কপিল, আমার বাবুকে কুরআন শিক্ষা দিতে আসতো আমার বাবুর ও সেই (কালো) হুজুরটাকে খুবই পছন্দ করতো তিনি ছাড়া কারো কাছে পড়বেনা আজ বলো আমি কার কাছে পড়বো।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের দিন নবিগণ প্রথমে বেহেশতে প্রবেশ করবে; অতঃপর প্রবেশ করবে বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিনগণ; অতঃপর বাইতুল মুকাদ্দিসের মুয়াজ্জিনগণ; অতঃপর আমার মসজিদের মুয়াজ্জিনগণ; অতঃপর দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনগণ জান্নাতে প্রবেশ করবে।’ (মিশকাত)
কালো হাফেজ কপিল- কালো হয়রত বেলালের মত মত আযানের ধ্বনি ছিল তার কণ্ঠে তার আযান শুনলে মনে হত মদিনারতে কনো এক মুয়াজ্জিন আযান দিচ্ছে।
আল্লাহ ভাইটাকে জান্নাতুল ফেরদৌস নসিফ করুক আমিন 😥🤲💖🌺💐🌹🌺🌺🌺🌹🌺🌺🌺🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌺