Mariner’s World

Mariner’s World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mariner’s World, Chittagong.

মেরিনাদের জন্য সরকারি চাকুরী কঠিন করলে কাদের লাভ হবে ভেবে দেখবেন।একই পদে সার্কুলার √২০২৪ এ ঊর্ধ্বতন প্রশিক্ষকদের(৪র্থ গ্...
13/02/2025

মেরিনাদের জন্য সরকারি চাকুরী কঠিন করলে কাদের লাভ হবে ভেবে দেখবেন।
একই পদে সার্কুলার
√২০২৪ এ ঊর্ধ্বতন প্রশিক্ষকদের(৪র্থ গ্রেড) ক্যাপ্টেন / চীফ ইঞ্জিনিয়ার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা লাগত, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
আর ২০২৫ এ ক্লাস ১ এর পর ৪ বছরের অভিজ্ঞতা তার মধ্যে ২ বছরের কমান্ড এবং ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আবশ্যক করা হয়েছে। অর্থাৎ ৬ বছরের অভিজ্ঞতা!!!
আবার ২০২৪ এ ৫ম গ্রডের নৌ/প্রকৌশলী প্রশিক্ষকদের ক্ষেত্রে ক্লাস ২ ধারীদের আবেদনের সুযোগ থাকলেও ২০২৫ এ সেটা নাই। ক্লাস ১ এর পর ৩ বছর চাকুরির অভিজ্ঞতা যার মধ্যে ১ বছরের কমান্ড থাকতে হবে।

আমাদের জন্য নিয়োগ দিন দিন কঠিন করে পরে বলবেন মেরিনাররা সরকারি চাকুরী করতে চায় না!! এরপর গনহারে নেভির লোকজন আরামসে বসে যাবে।আবার এইসব নিয়ম মেনে যেসব অভিজ্ঞ ক্যাপ্টেন/ চীফ ইঞ্জিনিয়ার ৪৪-৪৫ বছর বয়সে সরকারি চাকুরীতে যোগ দিবেন তারা কখনও কমান্ডান্ট(৩য় গ্রেড) বা ডিজি( ২ য় গ্রেড) এ যেতে পারবেন না কেননা সেইসব পদের জন্য নুন্যতম ১৪ বছর সরকারি চাকুরী করতে হবে। সুতরাং তিনি ৪র্থ গ্রডে যোগদান করে সেখান থেকেই অবসরে চলে যাবেন।
চালটা আশা করি সবাই বুঝতে পারছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব নেভীর দখলে চলে যাবে।

ডিজি থেকে কম্যান্ড্যান্ট, সিএন এস, চীফ ইঞ্জিনিয়ার সব আগেই দখল আছে। বাকি পদগুলো দখল হলেই ষোলকলা পূর্ণ হবে।
মারহাবা!!!!

{ Copied}

11/11/2024

Mariner Officers get Together- Haq&Sons

আসসালামু আলাইকুম।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  ০৮ ফেব্রুয়ারী ২০১১ সালে প্রণীতএস.আর,ও নং-২৮-আইন/২০১১ Bangladesh Merchan...
11/10/2024

আসসালামু আলাইকুম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ০৮ ফেব্রুয়ারী ২০১১ সালে প্রণীত
এস.আর,ও নং-২৮-আইন/২০১১ Bangladesh Merchant Shipping Ordinance, 1983 (Ordinance No. XXVI of 1983) এর section 506 এ প্রদত্ত ক্ষমতা বলে, section 95 ও section 111 এর সাথে যুক্ত হওয়া বিধিমালা অনুযায়ী মেরিন একাডেমি এবং নৌ পরিবহন অধিদপ্তরে একমাত্র মার্চেন্ট মেরিনারা উপযুক্ত ও বিধিসম্মত।

এখন আমাদের উচিত হবে আইন অনুযায়ী মেরিন একাডেমি ও নৌ পরিবহন অধিদপ্তরে শুধুমাত্র মেরিনারদের নিয়োগ দেয়ার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা।

07/10/2024

নন-মেরিনার হটাও মেরিনার বসাও

07/10/2024

"ব্যানিজিক জাহাজ সম্পর্কিত সকল প্রশাসন থেকে বহিরাগতদের হস্তক্ষেপের মুক্তি চাই"
================================
যোগ্য লোকের পদায়ন
এগিয়ে যাবে উন্নয়ন।
"যোগ্য লোক আর কেউ না
মেরিনার ছাড়া পারবেনা"
আজ বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে, এক্স-ক্যাডেটগন মাননীয় নৌ উপদেষ্টার নিকট তাদের সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন

It took only 4 years for all to understand the fact!Such a shame 😔Needless but would like to mention -1) BSC -  BN2) Dry...
02/10/2024

It took only 4 years for all to understand the fact!
Such a shame 😔

Needless but would like to mention -
1) BSC - BN
2) Drydock - BN
3) Marine Academies -BN
4) CTG port - BN
5) BSMRMU- BN
6) DG- BN
What remains for us?
But we should not give up😅

যত সং তত বেশি ট্রান্সফার।আমাদের নিয়ে কথা বলা মানুষ গুলোয় ভিকটিম।
02/10/2024

যত সং তত বেশি ট্রান্সফার।
আমাদের নিয়ে কথা বলা মানুষ গুলোয় ভিকটিম।

01/10/2024

Banglar Jyoti's Engine room is flooding now.

Please help them.

Chittagong Port Authority

Time: 02.10.2024; 00.39 LT

নেভীর প্রভাবমুক্ত মেরিন সেক্টর চাইঃ==========================বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে মেরিন প্রফেশন অনেক গুরুত্বপূ...
01/10/2024

নেভীর প্রভাবমুক্ত মেরিন সেক্টর চাইঃ
==========================

বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে মেরিন প্রফেশন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।খুব বড় কমিউনিটি না হলেও প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা রেমিট্যান্স হিসেবে যোগ করে।আর এই রেমিট্যান্স প্রবাহের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান "বাংলাদেশ মেরিন একাডেমি"।১৯৬২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার অফিসার ও ইন্জিনিয়ার অত্যান্ত সুমানের সাথে সারা বিশ্বের মেরিন সেক্টর দাপিয়ে বেড়াচ্ছে। কোথায় নেই আমাদের জুলদিয়ানরা? ইউরোপ, আমেরিকা, কানাডা, সিংগাপুর, অস্ট্রেলিয়া ও ইউএই সহ পৃথিবীর মেরিন হাবের সর্বত্র বিচরণ আমাদের এক্সক্যাডেটদের।বিশ্বের নামি-দামি মেরিন শিক্ষা প্রতিষ্ঠানের সুনামধন্য সব ইনস্ট্রাকটর আমাদের একাডেমির এক্সক্যাডেট।এছাড়াও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে আছে আমাদের এক্স-ক্যাডেটরা।

বুঝার সুবিধার্থে বলি, শুধুমাত্র একদিন যদি মেরিনাররা পাইলটেজ সুবিধা বন্ধ রাখে, সারা দেশের আমদানি রপ্তানির ৯৫% বন্ধ হয়ে যাবে।

আমাদের এক্সক্যাডেটরা বিশ্বের সবচেয়ে বড় বড় জাহাজ পরিচালনা করছে অত্যান্ত যোগ্যতা ও মেধার সাথে।

সম্প্রতি নৌবাহিনীর একজন কর্মকর্তা যিনি বরিশাল মেরিন একাডেমিতে কমান্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ মেরিন একাডেমির, চট্টগ্রাম সহ যে সকল মেরিন একাডেমিতে আমাদের এক্সক্যাডেট স্যাররা কমান্ডেন্ট ও ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে নিজের অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

STCW কনভেনশন অনুযায়ী উনার নিজের পদই যেখানে ইনভ্যালিড সেখানে উনি এই প্রফেশনের সুনামধন্য মানুষদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যাচার করেছেন।

এখনই সময় মেরিন সেক্টরকে সম্পুর্নরুপে নেভীর প্রভাবমুক্ত করার।একজন ৩০০ জিআরটিতে জাহাজে চাকুরী করা মানুষের, ২০০০০-৩০০০০০ জিআরটির জাহাজে চাকুরি করা বিশেষজ্ঞ মানুষদের পরামর্শ দেয়া যেখানে বেমানান সেখানে উনি যোগ্যতা নিয়ে প্রশ্ন করে ধৃষ্টতা প্রদর্শন করেছেন।

নেভীর লোকজন যদি এতোই কোয়ালিভাইড হয় তাহলে উনারা ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া ও পাকিস্তান নেভীতে গিয়ে আপনাদের কোয়ালিটি শো করেন যদি তাও না পারেন নেপাল, ভুটান, উগান্ডাতে যান তাও আমাদের ক্ষমা করেন।আমাদের সেক্টর আর আপনাদের সেক্টর যে সম্পুর্ন আলাদা এটা বুঝার ক্ষমতা না থাকলে টেরিটোরিয়াল ওয়াটারে ৩০০ জিটির জাহাজ নিয়ে একটা চক্কর দিয়ে আসেন, ধন্যবাদ।

Jahid sir

30/09/2024

We need proper investigation against the incident of Mv Banglar Jyoti.This ship was build in 1987.How and why a crude oil tanker still operating and who will take responsibility for those who lost their lives in today's incident?Similar kind of ship Mv Banglar Shourabh ( build 1987) Still in service carrying crude oil, are we waiting for another accident ?Oh wait is it an accident?

সকাল পৌনে এগারোটায় পতেঙ্গা, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ডলফিন অয়েল জেটিতে নোঙর করে তেল খালাসের (Unloading / Discharge...
30/09/2024

সকাল পৌনে এগারোটায় পতেঙ্গা, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ডলফিন অয়েল জেটিতে নোঙর করে তেল খালাসের (Unloading / Discharge) প্রস্তুতি নেয়া বিএসসির ৩৮ বছর বয়সী "বাংলার জ্যোতি" জাহাজের সন্মুখভাগের একটা স্টোরে (Forecastle Store) বিস্ফোরণ হলে সম্ভবত ৩ জন মারা গেছে।

এদের মধ্যে ১ জন ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা বাংলাদেশ মেরিন একাডেমি ৫৭ ব্যাচের নতুন ক্যাডেট আর অন্য ২ জন ওয়ার্কশপের কর্মী, ফোরম্যান নুরুল ইসলাম আর হারুন। ২ জনের মধ্যে ১ জনের খন্ডিত লাশ উদ্ধার হয়েছে আর অন্যজন এখনো নিখোঁজ৷ অন্যান্য নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে৷

অগ্নিকান্ডের পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বন্দর আর নেভির তৎপরতায় ১-১.৫ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বাংলার জ্যোতি জাহাজের সামনের অংশ ভালই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাংশ উড়ে গেছে৷ আশপাশে যারা ছিল, কিছু বুঝে উঠার আগে মারা গেছে।

জাহাজে প্রায় ১১ হাজার টন অপরিশোধিত তেল বা খনিজ তেল ছিল তাই জাহাজটা আরো বড় বিস্ফোরণের ঝুঁকিতে ছিল। সৌভাগ্যক্রমে এযাত্রায় সেটা হয়নি৷ এক যুগ আগে "বাংলার সৌরভ" জাহাজেও একইধরনের বিস্ফোরণে অফিসার, ক্রুদের মৃত্যুসহ বড়ধরনের ক্ষতি হয়েছিল বিএসসির।

তেলের ট্যাংকারে সাধারণত সর্বোচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং সবধরনের প্রস্তুতি নেয়া হয়। তাই এই দুর্ঘটনা আর মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দেয়।

পরিপূর্ণ তদন্ত করে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হোক এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসা হোক৷ একইসাথে ৩৮ বছর বয়সী জাহাজ দুইটা "বাংলার জ্যোতি" আর "বাংলার সৌরভ" এখনো সমুদ্র যাত্রা আর নিরাপদে তেল পরিবহনের উপযোগী কিনা সেটাও নিশ্চিত করা হোক৷

Capt. Atique Ua Khan

নৌপরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌ’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব...
29/09/2024

নৌপরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌ’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তাহলে এখন কথা হচ্ছে ওয়ার্ল্ড মেরিটাইম ডেতে সব বাংলাদেশ নেভির অফিসার কেন ! মার্চেন্ট নেভি অফিসার আর বাংলাদেশ নেভি নেভির ভিতরে আকাশ পাতাল পার্থক্য ! কাক ককিলের বাসায় ডিম পড়া শুরু করলে যা হয় !
কাদের দিবস কারা পালন করতেছে , হাস্যকর !
ময়ূরের পেখম পেছনে লাগালেই কি আর ময়ূর হওয়া যায় নাকি রে পাগল !
এদের কয়জন বঙ্গোপসাগরে র ২০০ নটিক্যাল মাইল অতিক্রম করেছে,,,তা আল্লাহ মাবুদ ভালো জানেন,,,কয়জন কয়টা মহাসাগর এর জল গায়ে মেখেছেন,,,,,,কয়জন কত লক্ষ্য টন ডেডওয়েট এর ভেসেল ম্যানুওভারিং করেছেন,,,,কয়জন কত ক্যাটাগরির ক্রুড ,,,ওয়েল ,,,ক্যামিক্যাল হ্যান্ডিলিং করেছেন,,,,কয়জন কত লক্ষ্য ডলার রেমিটেন্স নিয়ে এসেছেন ,,তা এই অভাগা বাংঙ্গালি জাতির সামনে প্রকাশ এর জোর দাবি জানাচ্ছি !
Credit: Jahid Hasan sir

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mariner’s World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share