Ashekine Ahla Bayt

Ashekine Ahla Bayt মুক্তির একমাত্র পথ আহলে বাইতের প্রতি ভালোবাসা আহলে বাইত ছাড়া মোহাম্মদ (আ) এঁর সাফায়েত নাই

03/06/2026

মাওলা আলী (আ) এঁর অভিষেক ঈদে গাদীরে খুম আহলে বাইতের প্রেমিক দের শুভেচ্ছা ও অভিনন্দন।
#ঐতিহাসিক_১৮_জিলহজ্জ_মাওলা_আলী #মাওলারঅভিষেক #গাদীরেখুম #মাওলা_শাহ্_সূফী_সদর_উদ্দিন_আমহদ_চিশতী #আলী_মাওলাইয়াত #মাওলার_অভিষেক_ও_ইসলাম_ধর্মের_মতভেদের_কারণ

পর্ব-১  #প্রসংঙ্গঃ   #মাওলার_অভিষেক_ঈদে_গাদিরে_খুম  #ঐতিহাসিক_১৮_জিলহজ্জ_মাওলা_আলী (আ) এঁর  #অভিষেক_দিবস  াদিরে_খুম।  আস...
30/05/2026

পর্ব-১ #প্রসংঙ্গঃ #মাওলার_অভিষেক_ঈদে_গাদিরে_খুম
#ঐতিহাসিক_১৮_জিলহজ্জ_মাওলা_আলী (আ) এঁর #অভিষেক_দিবস াদিরে_খুম।
আসছে ঐতিহাসিক ১৮ জিলহজ্জ ১৪৪৭ হিজরি
৪-৬- ২০২৬ইং বৃহস্পতিবার দিবাগত রাতে , পবিএ ঈদ-এ গাদীরে খুম উপলক্ষে সকল আহলে বাইতের অনুসারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

#শানে_নজুল
#রাসুলাল্লাহ (আ ) জীবনে একবার মাত্র হজ পালন করিয়াছিলেন। মক্কা শহরকে চির বিদায় জ্ঞাপন করিযা তিনি জম্মস্থান ত্যাগ করিলেন। এইজন্য ইহাকে "বিদায় হজ " বলা হয় এবং তাঁহার দেওয়া ভাষণকে " #বিদায়_ভাষণ " বলা হয়, যেহেতু ইহা ছিল জম্মভূমির প্রতি শেষ ভাষণ।
মক্কায় অবস্থিত সকলকে বিদায় সম্ভাষণ করিয়া নিজে এহরামের পোশাক না ছাড়িয়াই মদিনার পথে রওয়ানা হইলেন। প্রায় সোয়া লক্ষ লোক তাঁহার সহযাত্রী ছিলেন।
পথে ১৮ই জিলহজ তারিখে যখন তিনি " #গাদিরে খুম " নামক জায়গায় উপস্থিত হইলেন তখন এই আয়াত নাজেল হইলঃ
#হে_রাসুল আপনার রব হইতে যাহা নাজেল করা হইয়াছে তাহা পৌছাইয়া দিন।
আর যদি তাহা না করেন তাহা হইলে তাঁহার (আল্লাহর) রেসালত পৌছাইয়া দেওয়া হইল না। আল্লাহ আপনাকে মানবমন্ডলী হইতে লইয়া আসিবেন। নিশ্চয় আল্লাহ কাফের দলকে হেদায়েত করেন না (৫:৬৭)। ইহা কোরানের সব শেষের আগের আয়াত।
This verse of the Quran is the last but one according to chronolgy of time.
শেষ কথাটির প্রকৃত অনুবাদ হইলঃ আল্লাহ আপনাকে মানুষ্য হইতে (সরাইয়া)
তাঁহার সঙ্গে লাগাইয়া লইতেছেন বা লইবেন।
#ইহাতে_বলা_হইলঃ হে রাসুল, যে কথা
#আলী_মাওলাইয়াত ঘোষণা করার বিষয়ে নাজেল করা হইয়াছিল তাহা এখন পৌছাইয়া দিন। আর তাহা যদি না করেন তবে আল্লাহর রেসালত মানবমন্ডলীর নিকট পৌছাইয়া দেওয়া হয় না, কারণ শীঘ্রই আল্লাহ আপনাকে জনমন্ডলী হইতে তাঁহার গভীর সান্নিধ্যে টানিয়া লইয়া যাইতেছেন, অর্থাৎ আপনার পার্থিব কর্মজীবনের পরিসমাপ্তি ঘটিতেছে। এমতাবস্থায় যদি নবুয়তের কার্যাবলীর এন্তেজাম করার যোগ্য প্রতিনিধি নিয়োগ করিয়া জনগণের কাছে তাহাকে তুলিয়া না দেন তাহা হইলে আল্লাহর রেসালাত জনগণের নিকট পৌঁছাইয়া দেওয়া হইল না।
' #রেসালত_অর্থ_প্রতিনিধিত্ব । নবী বিদায় লইতেছেন। নবী আল্লাহর প্রতিনিধি। #আলীকে (আ.) #আল্লাহর_প্রতিনিধিত্ব_করার_উপযুক্ত_করিয়া_গড়িয়া_তোলা_হইয়াছে । নবীর পরে রেসালতের কাজে আলীই (আ.) হইলেন তাঁহার একমাত্র যোগ্য প্রতিনিধি।
আল্লাহর প্রতিনিধি হিসাবে আলীকে (আ.) জনমন্ডলীতে রাসুলের পরে তাঁহার স্থলাভিষিক্ত করার নির্দেশক সংবাদ নাজেল করা হইয়াছিলো এর কিছুকাল আগেই।
কিন্ত রাসুলাল্লাহ (আ.) তাহা তখন প্রচার করা স্থগিত রাখিয়াছিলেন বিশেষ কোন একটি কারনে। এ নির্দেশক সংবাদ নাজেল হওয়ার সময় উহা প্রকাশ না করিয়া বিরাট জনতার মধ্যে আদেশ প্রাপ্ত হইয়া বিশেষ পরিবেশ এবং উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা পোষণ করিয়াছিলেন। ইহার কারণ,তিনি বেশ জানিতেন আলীর (আ.) এই #মাওলাইয়াত_বা_প্রতিনিধিত্ব হিংসার বশবর্তী হইয়া লোকেরা অস্বীকার করিবে এবং আলীর (আ.) #বংশেধরের বিরুদ্ধে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত চলিতে থাকিবে যাহার ফলে ধর্ম বিনষ্ট হইয়া যাইবে।
এইজন্য তিনি ঐ পরিস্থিতিতে নাজেল করা সংবাদটি জনগণের নিকট না পৌছাইয়া উহাকে কার্যকরী করার জন্য আদেশ দানের অপেক্ষায় রহিলেন যাত্রাপথে গাদিরে খুমে নামক জায়গায় উহা কার্যকরী করার জন্য আল্লাহতা'লা
পুনরায় আদেশ দান করিলেন।
রাসুলের(আ.)এই ভাবের উপর আল্লাহর যে নির্দেশ হইয়াছিল তাহার উপর টীকা করিতে যাইয়া তফসীরে কাশশাফ লিখিয়াছেন, " #হজসে_যব_তোম_ফারেগ_হো_তব্ #আলীকো_মোকাররার_কার_দো"। কাজেই হজরত আলীর (আ.) মাওলাইয়াতের নির্দেশক সংবাদ আল্লাহ আগেই দিয়াছিলেন, এখন তাহা কার্যকরী করার জন্য আদেশ দান করিলেন।
পথে অহি লাভের আশা করিয়াই তিনি " #এহরাম বস্ত্র " পরিধান করা অবস্থাতেই রওয়ানা হইয়াছিলেন, যাহাতে লোকেরা এই অহির গুরুত্ব অত্যধিক মনে করে।একেতো আল্লাহ হইতে অহি,তাঁহার উপর নবীর এহরাম অবস্থায় এবং বিরাট জনতার মধ্যে উহার আগমন এবং ঘোষণা। লক্ষাধিক লোক মিলিয়া সেই অহিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিয়াছিলেন।
#কিন্ত_আফসোস , রাসুলাল্লাহ (আ.) যে আশম্কা করিয়া ছিলেন পরবর্তীকালে তাহাই ঘটিল। নবীর অন্তর্ধানের পরে এই নির্দেশকে ছিন্নভিন্ন করিয়া সমাজ হইতে এই কথাটির প্রকাশ পর্যন্ত আরও পরবর্তীকালে অর্থাৎ খোলাফায়ে রাশেদীনের পরে একেবারে পাল্টাইয়া দেওয়া হইল, যদিও আসল ভাবটি জগত হইতে একেবারে মুছিয়া দেওয়া সম্ভব হয় নাই। রাসুল (আ.) ইহা জানিতেন বলিয়াই অত্যধিক সংখ্যক লোককে ইহার সঙ্গে জড়াইয়া দিয়াছিলেন, যেন তাঁহার প্রচারিত দ্বীন পৃথিবী হইতে একেবারে মুছিয়া না যায়।

#মাওলার_অভিষেক_ও_ইসলাম_ধর্মের_মতভেদের_কারণ
#মাওলা_শাহ্_সূফী_সদর_উদ্দিন_আমহদ_চিশতী(আ)
💕 #জয়গুরু_জয়_মাওলাইয়াত💖💞
#গাদীরেখুম #মাওলারঅভিষেক #আহলে #বাইত #মাজার #মাওলা #আলী #জয়গুরু
প্রচারেঃ আহলে বাইত পাবলিশার্স।
সৈয়দ মুরাদ হোসেন।

Address

Chandina, Comilla - চান্দিনা, কুমিল্লা
Chandina

Alerts

Be the first to know and let us send you an email when Ashekine Ahla Bayt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share