07/12/2024
আমাদের স্বপ্নের একটা প্রজেক্ট "সিনিয়র সিটিজেন হোম (বৃদ্ধাশ্রম), আনোয়ারপুর (হঠাৎপাড়া), দর্শনা, চুয়াডাঙ্গা।
আমার অনেক প্রিয়জন, বন্ধু সবার সম্মিলিত চেষ্টার ফসল আমাদের "সিনিয়র সিটিজেন হোম (বৃদ্ধাশ্রম)। আমি এই প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা বা কেয়ারটেকার মাত্র।
প্রতিষ্ঠান অনেকাংশে রেডি। অনেক কাজ বাকী আছে। মানবিক এই কাজের সাথে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি । আলহামদুলিল্লাহ।
স্বপ্ন আমাদের আকাশ ছোঁয়া। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের পথ চলাকে সহজ করে দিন। সবাইকে বেড়িয়ে যাবার আমন্ত্রণ। পৃথিবীর সকল বাবা মা সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমিন।