Nafew's Creativity

Nafew's Creativity I want to highlight my hobbies and creativity here �, I hope you will support me�.

15/06/2026

আপনাকে কেউ হিংসা করে সেটা কিভাবে বুঝবেন?

যখন দেখবেন সেই মানুষটা তার জীবনের সাথে আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটা বিষয় তুলনা করবে। আপনি কি পেয়েছেন, সে কি পেয়েছে। আপনি কিভাবে থাকেন, সে কিভাবে থাকে। আপনি কি করেছেন, সে কি করে। আপনার কোনো গুন থাকলে, সেটাও সমস্যা, এত গুন দেখানোর কি আছে?(তবুও নিজে কিছু করবেনা, বা শিখবেনা, বলবে আমি পারিনা, এসব হবেনা আমার দ্বারা)
আপনার ব্যবহার ভালো হলেও সমস্যা, বলবে "এমন মিষ্টি করে কথা বলতে পারিনা বলে আজ এ অবস্থা "( তবুও নিজের ব্যবহার পরিবর্তন করবেনা, অন্যকে খুঁচিয়ে কথা বলা বন্ধ করবেনা)।
এমন আরো অনেক উদাহরণ আছে।

আমরা প্রতিনিয়ত সবাই সবাইকে হিংসা করে যাচ্ছি, মনে মনে না রেখে সেই হিংসা আবার প্রকাশ করে ফেলছি, কখনো কথায়, কখনো ব্যবহারে। তারপরে আবার বলি এগুলো হিংসানা, এগুলো মনের কষ্ট।

বলি হিংসা না করলে, বা তুলনা না করলে মনের কষ্টটা আসে কোথা থেকে। আমিও হিংসা করি যখন আমি হিংসা করা মানুষদের আশেপাশে থাকি, তাদের সাথে চলাফেরা করি, তাদের হিংসা আর কষ্ট শুনতে শুনতে আমার মনেও জমে একরাশ হিংসা। কষ্ট সবার মনেই থাকবে বা আছে। তাই বলে নিজে কষ্টে আছে বলে অন্যকে খুঁচিয়ে কষ্ট দেওয়া কোন ধরনের মানুষিকতা?

আল্লাহ আমাদের সকল অশান্ত মনকে শান্ত করে দিন।

©নাফিউ

মাশাল্লাহ্, বারাকাল্লাহু ফী🥀জামা সেলাই করেছি অনেক আগেই কিন্তু তাও জামার কাজ শেষই হচ্ছিলো না। কারন আমার মাথায় যে এপ্লিক এ...
14/06/2026

মাশাল্লাহ্, বারাকাল্লাহু ফী🥀

জামা সেলাই করেছি অনেক আগেই কিন্তু তাও জামার কাজ শেষই হচ্ছিলো না। কারন আমার মাথায় যে এপ্লিক এর ভূত চেপেছে। মাথায় অনেক ডিজাইন, অনেক creativity ঘোরাফেরা করে তবুও সবসময় সব কাজে লাগানো হয়না সময়ের অভাবে।

এইযে জামাটা অনেকদিন পরেছিলো। অল্প অল্প সেলাই করে এখন সম্পূর্ণ হলো। নিজে সেলাই করেছিতো মনে একটা আত্মতৃপ্তি কাজ করছে, আবার মনে একটা খুতখুত থেকেই যাচ্ছে যে আরো একটু সুন্দর করা যেতো।

এপ্লিকের কাজে অনেক ধৈর্য লাগে, আমার মতো ধৈর্যহীন বান্দা, কাজ শেষ করার আগেই ফলাফল এর জন্য অস্থির হয়ে যাই। শেষটা কেমন হবে এই চিন্তায় সেলাই করে এগোতেই পারিনা।

আমি এ কাজে একেবারেই নতুন, আমার জামায় বা বড় জামায় এটা আমার প্রথম কাজ, আমি শিখছি, আশাকরি সামনে আরো ভালো করে করতে পারবো।

যাই হোক সবশেষে আল্লাহুম্মা বারিক। মনের শান্তিই বড় শান্তি❤️।

#এপ্লিক

Simple but... 🥰Mehendi from : Mehendi by Tanzila
30/05/2026

Simple but... 🥰

Mehendi from : Mehendi by Tanzila

এটা গেঞ্জি কাপড়ের ফ্রক, এক কালারের ছিলো, দেখতে অনেকটা সাদামাটা, তাই এইটু তুলি ঘুরিয়ে লতা পাতা একে দিয়েছি। অনেকদিন পর Han...
30/05/2026

এটা গেঞ্জি কাপড়ের ফ্রক, এক কালারের ছিলো, দেখতে অনেকটা সাদামাটা, তাই এইটু তুলি ঘুরিয়ে লতা পাতা একে দিয়েছি।

অনেকদিন পর Hand paint করলাম, এখন তো আর রং আর তুলি কিছুই ধরা হয়না।

আমার ঈদ মেহেদি, মাশাল্লাহ্ 🌿 ২৬ তারিখ রাতে মেহেদি দিয়েছি, মেহেদি শেষ করতে করতে রাত ১২টা বেজে যায়,  ভোরে উঠে মেহেদি উঠিয়ে...
28/05/2026

আমার ঈদ মেহেদি, মাশাল্লাহ্ 🌿

২৬ তারিখ রাতে মেহেদি দিয়েছি, মেহেদি শেষ করতে করতে রাত ১২টা বেজে যায়, ভোরে উঠে মেহেদি উঠিয়ে ওযু করে নিয়েছিলাম, এটা বলার কারন হলো আমিযে আফটার কেয়ার করিনা সেটা বোঝানোর জন্য। ভোরে হাত ধোয়ার পর কালারটা হালকা কমলা ছিলো, এটা দেখে ভয় পাবার কিছু নাই। কষ্ট করে ২৪ ঘন্টা অপেক্ষা করতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।

তারউপরে আমি এক বাচ্চার মা, বাচ্চার যাবতীয় কাজ ও সংসারের কাজে আমাকে সবসময়ই পানি ধরতে হয়। আফটার কেয়ার তো আমার জন্য বিলাসিতা। সেখানে ২৪ ঘন্টা পর এমন রং মাশাল্লাহ্।
তাই বলবো, প্রথমে কমলা রং দেখে ভয় পাবার কিছু নেই, অর্গানিক মেহেদি ইন্সট্যান্ট রং দেয়না। ধৈর্য রাখতে পারলে মন মতো রং পাওয়া যায়।

Mehendi From - Mehendi by Tanzila ( ধন্যবাদ ছোট বোন)

(নোট : যাদের সেনসিটিভ স্কিন তারা বুঝেশুনে অর্গানিক মেহেদি ব্যবহার করবেন, যদিও অর্গানিক মেহেদিতে হার্মফুল কোনো কেমিকেল নেই, তবুও লেবুর রস বা তেল এর কারনে অনেকের এলার্জিক রিয়াকশন হতে পারে, আর যাদের বেবি স্কিন, তারা এত গাঢ় রং আশাকইরেন না, বেবি স্কিনে রং এমনিতেই কম আসে)

28/05/2026

একটা ছোট শিশু (আমেনা হাসান)
জন্ম: 22 May 2026,
মৃত্যু : 28 May 2026,
সমস্য : গর্ভাবস্থায় পানি খেয়ে ফেলছে

মা তাকে মন ভরে কোলে নিতেও পারলোনা, উপরওয়ালা কত রকমের পরীক্ষা যে নেন, আল্লাহ সকলকে এই শোক সইবার তৌফিক দিন।

মা হয়ে জন্ম নেওয়ার জন্য কত কষ্ট পেতে হয় তা চোখের সামনে দেখেছি, একটা ফুটফুটে শিশু সেসব কষ্ট ভুলিয়ে দেয়।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, সন্তান হওয়া বা না হওয়া এবং সেটি ছেলে নাকি মেয়ে হবে, তা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এবং সে বেচে থাকবে নাকি সেটাও আল্লাহর ইচ্ছা।

( নোট: নবজাতক আমার ফুফাতো ভাসুর ঝি)

রামিসার ঘটনাটা যতবার পড়ি ততবার কান্না পায়, মেয়েটা নাকি ২য় শ্রেনীতে পড়ে, কিন্তু সে কি নির্মম ঘটনার স্বীকার!এই পর্যন্ত বাং...
20/05/2026

রামিসার ঘটনাটা যতবার পড়ি ততবার কান্না পায়, মেয়েটা নাকি ২য় শ্রেনীতে পড়ে, কিন্তু সে কি নির্মম ঘটনার স্বীকার!

এই পর্যন্ত বাংলাদেশে কতগুলো শিশু ধর্ষন ও হত্যা হয়েছে, তার কয়টার ঠিকভাবে বিচার হয়েছে জানিনা, তবে আমার জানামতে বিচার না হওয়া ঘটনাই বেশি।

আমারো একটা মেয়ে আছে, আতঙ্কিত তাকে নিয়ে, সে বড় হবে, তাকেও কোল ছাড়া করতে হবে, স্কুল-কলেজ যাবে একসময়, কিভাবে তাকে আমি ২৪ঘন্টা সুরক্ষা দিবো? কিভাবে রক্ষা করবো এমন নরপিশাচদের হাত থেকে?

এভাবে চলতে থাকলে মেয়েকে জন্ম দেওয়ার আগের মেরে ফেলতে হবে। সরকার এই বিষয়ে কেন কোনো ব্যবস্থা নিচ্ছেনা? কেনো দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে?

আর কত শিশু এভাবে বলি হলে দেশ সচ্চার হবে?
©নাফিউ

বারাকাল্লাহু ফী,প্রথম Two piece  আমার বোনের মেয়ের জন্য সেলাই করা, সেটা সেলাই করেছিলাম নভেম্বর ২০২৫, পরের two piece আমার...
18/05/2026

বারাকাল্লাহু ফী,
প্রথম Two piece আমার বোনের মেয়ের জন্য সেলাই করা, সেটা সেলাই করেছিলাম নভেম্বর ২০২৫, পরের two piece আমার মেয়ের জন্য সেলাই করা, এগুলো সেলাই করেছি মার্চ ২০২৬।
একই কাপড় কিন্তু সময় ভিন্ন। সেলাই শিখেছি যেনো নিজের জামাগুলো মন মত করে বানাতে পারি, আর এখন নিজের জামা সেলাই করার সময়ই পাইনা।

আজকে সকালে একজন ভিক্ষুক এসেছিলো বাসায়, তার বাচ্চা নাকি হাসপাতালে ভর্তি, কিছু টাকা দিয়ে সহয়তা করতে বললো,  আমার কাছে তখন খ...
12/05/2026

আজকে সকালে একজন ভিক্ষুক এসেছিলো বাসায়, তার বাচ্চা নাকি হাসপাতালে ভর্তি, কিছু টাকা দিয়ে সহয়তা করতে বললো, আমার কাছে তখন খুচরো টাকা ছিলোনা, ব্যাগ খুঁজে মেয়ের কিছু পয়সা খুঁজে পেলাম, গুনে দেখলাম ১৫ টাকা হবে, সেটাই ওই মহিলাকে দিয়ে দিলাম।

কিছুক্ষণ পর দরজার সামনে ঝনঝন আওয়াজ শুনতে পেলাম, আর মহিলাকে বলতে শুনলাম আপনার এই পয়সা আমি নিতে পারবোনা। আমার কাছেতো নোট নাই, যা ছিলো তাই দিয়ে সাহায্য করতে গেছিলাম, তাই বলে পয়সাগুলো এভাবে দরজার সামনে ফেলে যাবে? মন আর মেজাজ দুইটাই খারাপ হয়ে গেলো।

আরো মেজাজ খারাপ হলো তখন, যখন আমার মেয়ের সাথে পয়সা গোনার খেলা খেলতে গিয়ে দেখি, " ঐ পয়সাগুলোর মধ্যে থাকা ৫টাকা আর ২টাকা মিসিং!
পরে বুঝলাম ভিক্ষুক মহিলা ১৫ টাকার মধ্যে থেকে ৫টাকার কয়েন এবং ২টাকার কয়েন বেছে নিয়ে গেছেন এবং ১টাকার ৮টা কয়েন ছুড়ে ফেলে দিয়ে গেছেন।

আমার প্রশ্ন বাজারে কি ১টাকার কয়েন চলেনা?? যদি চলে থাকে তাহলে ভিক্ষুক মহিলা ১টাকার কয়েন নিলোনা কেন? এমন ব্যবহারের কারনেই ভিক্ষুকদের থেকে মন উঠে যায়। কয়েনগুলো দরজার সামনে এভাবে ফেলে দেওয়ায় বেশি কষ্ট লেগেছে।

নবীজি (সা.) ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন, তবে অভাবী ভিক্ষুককে খালি হাতে ফেরাতেও নিষেধ করেছেন । ইসলামে ভিক্ষা করার চেয়ে নিজের পরিশ্রমে উপার্জনকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে ।

এ বিষয়ে নবীজির (সা.) মূল নির্দেশনাগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

দান ও ভিক্ষাদানের শিষ্টাচার:খালি হাতে না ফেরানো: রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, কোনো ভিক্ষুক চাইলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে সাধ্যমতো কিছু দেওয়ার জন্য। এমনকি বাড়িতে দেওয়ার মতো কিছু না থাকলে অতি সামান্য কিছু হলেও দিতে বলেছেন।

সান্ত্বনা দেওয়া: যদি দেওয়ার মতো কিছু না থাকে, তবে তাকে সুন্দর ও নম্র ভাষায় বুঝিয়ে বিদায় দিতে বলেছেন

ভিক্ষুকদের কাছে আমরা অসহায় 😒

©নাফিউ

09/05/2026

মাশাল্লাহ্, বারাকাল্লাহু ফী❤️
এটা ৪ জানুয়ারির ভিডিও, সে তার দাদাবাড়ি থেকে সাময়িকভাবে দূরে, কিন্তু দাদাবাড়ির সবাইকে খুব মিস করতেছিলো, সবার নাম ধরে ধরে বলতেছিলো, এখানে তার কোনো ভাবী নাই, জারিফ, জাইফা, নুসাইবা নাই, তার চাচ্চু নাই, দাদা-দাদু নাই। দাদাবাসার এমন কেউ নাই যাকে আমার মেয়ে স্মরণ করে নাই। সে হাজুবুজাকেও মনে করেছে। সে তার দাদুর নষ্ট মোবাইলটা নিয়ে আসছিলো খেলার জন্য, সেটা দিয়ে কিছুক্ষণ পর পর অমুক তমুককে কল দিয়ে আসার জন্য বলতেছিলো। এমন না যে দাদাবাসায় থাকা অবস্থায় সে সবাইকে সবসময় খুব কাছে পেয়েছে। সারাদিন মা এর সাথেই তাকে খেলতে হয়, এখানেও তাই। তবুও তাদেরকে কিছু সময়ের জন্য হলেও চোখের সামনে দেখতো, একটু আধটুকথা বলতো। বাচ্চাদের সাথে মাঝে মাঝে খেলতো। সবসময় খেলার একমাত্র সঙ্গী তার মা। তবুও আমার মেয়ে সবাইকে ভালবাসে, আমি তাকে তাই শেখাই, সেও তার মা এর মতো সবাইকে নিয়েই থাকতে চায়। বাচ্চাদের এই ভালবাসায় কোনো সার্থ থাকেনা, ওরা একেকটা বেহেশতের টুকরা, ওদের ভালবাসায়ও সেই শান্তি থাকে।
©নাফিউ

Address

Bhola
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Nafew's Creativity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share