Kabir's blog

Kabir's blog আল কুরআন ও হাদীস অনুযায়ী জীবনকে পরিচা?

পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই
03/01/2026

পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই

তিন দিনের রাষ্ট্রীয় শোক: বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত 👉স্থগিতকৃত পরীক্ষা ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
30/12/2025

তিন দিনের রাষ্ট্রীয় শোক: বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত
👉স্থগিতকৃত পরীক্ষা ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

🥲🥲🥲>>>ব্রেকিং
30/12/2025

🥲🥲🥲>>>ব্রেকিং

কোন একসময়........
21/12/2025

কোন একসময়........

19/12/2025

আমায় ছিঁড়ে খাও হে শকুন

হে সীমান্তের শকুন

এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে

হে আটলান্টিকের ঈগল

শিগগির খুবলে খাও আমাকে

হে বৈকাল হ্রদের বাজ

আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করো আমাকে।

আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব;

কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে।

ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অণুচক্রিকা

সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং

কী আশ্চর্য, তবুও আমি মরছি না!

ওদিকে দোজখের ভয়ে

আত্মহত্যা করবারও সাহস পাই না আমি!

খোদাকে বললাম, আমি মরতে চাই

তিনি বললেন, বেঁচে আছ কে বলল?

সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে

রাজা তোমাকে মমি করে রেখেছেন!

বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি

রাজ্যের ভীষণ বদনাম হয়

রাজারও মন খারাপ হয় খুব।

কোতোয়ালরা ফরমান জারি করেছে

আমাকে সারাক্ষণই হাসতে হবে!

নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে

একবেলা ভালোমন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে

নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল্লাগে না!

অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে

মানুষেরও তো মানুষ খাওয়ার সাধ হতে পারে, তাই না?

ভাগ্যিস তা বিদেশি সুপারশপে বিকি হবে না

দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার!

এ দোজখই যখন নিয়তি

তখন আমি উদাম হয়ে ডাকছি

দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের

হে ঈগল, চিল ও ভয়ংকর বাজেরা

হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা

তোমরা এফ-থার্টি ফাইভের মতো

মিগ টুয়েন্টি নাইনের মতো—

দল বেঁধে হামলে পড়ো আমার বুকে

আমার রান, থান, চক্ষু, কলিজা

আজ সব তোমাদের গনিমতের মাল

দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই

আমায় ইচ্ছেমতো ছিঁড়ে খাও তোমরা!

দোহাই, শুধু মস্তিষ্কটা খেয়ো না আমার

তা হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।

15/12/2025

হযরত জিব্রাইল (আঃ) হযরত মুহাম্মদ (সাঃ)-কে পাঁচটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন,
জিব্রাইল (আঃ)-এর সেই ৫টি উপদেশ:
১. "আপনি যেভাবে খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখবেন, আপনি একদিন মৃত্যুবরণ করবেন।" (জীবনের নশ্বরতা ও পরকালের স্মরণ)
২. "আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আপনার কর্ম অনুযায়ী প্রতিফল দেওয়া হবে।" (কর্মের জবাবদিহিতা)
৩. "আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন, একদিন আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।" (দুনিয়ার সম্পর্কের অস্থায়ীত্ব)
৪. "মুমিনের সম্মান ও মর্যাদা রাতের প্রার্থনায় (তাহাজ্জুদ) নিহিত।" (রাতের প্রার্থনার গুরুত্ব)
৫. "মুমিনের সম্মান হলো মানুষের কাছে মুখাপেক্ষী না হওয়া (আল্লাহর ওপর নির্ভরশীলতা)।" (আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা)

Address

C&B
Bera
6680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabir's blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category