11/08/2026
এই মানুষটার দোষ, তিনি ইমোশনাল একজন মানুষ ছিলেন।
এই মানুষটার দোষ, তিনি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন। তাকে আড়ালে রেখে একের পর এক প্রেম করেননি। স্ত্রীকে ঠকাননি। তাকে রেখে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে নিজের জীবন উপভোগ করেননি। এই মানুষটার দোষ, সে কৌশল জানতেন না। জানতেন না, কিভাবে সবাইকে হাতে রেখে নিজেকে সবার চেয়ে উপরে রাখা যায়। এই মানুষটার দোষ, সে বন্ধুত্বকে খুব বেশি মর্যাদা দিয়ে ফেলেছিলেন। এই মানুষটার দোষ, সে ফিল্ম পলিটিক্সও জানতেন না। নেতা বা ক্ষমতাবান কাউকে হাতে রাখার কৌশলও তার জানা ছিল না। এই সব দোষের কারণে আজ তিনি অতীত। যিনি হতে পারতেন সুপারস্টার, মেগাস্টারেরও চেয়েও অনেক বড় কিছু।
কিন্তু আজ তিনি কেবলই অতীত, কেবলই স্মৃতি।
পুরুষের জীবনে প্রথম স্ত্রী নাকি সেই পুরুষকে তার নিজের জীবনের চেয়ে বেশী ভালোবাসে। অথচ সালমান শাহের বেলায় সেই বউ তার জীবনটাই নিয়ে নিল।