SaiL WitH AriF

SaiL WitH AriF A Sailor Traveling Story..

লঘুচাপ সৃষ্টি সম্পন্ন হয়েছে!!উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সার্কুলেশনটি আরো ঘনীভূত হয়ে গতরাতে লঘুচা...
20/09/2026

লঘুচাপ সৃষ্টি সম্পন্ন হয়েছে!!
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সার্কুলেশনটি আরো ঘনীভূত হয়ে গতরাতে লঘুচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এটি আরো ঘনীভূত হতে পারে। এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। বিস্তারিত আসছে!

দৈনিক আবহাওয়া বার্তা তারিখ : ১৯ সেপ্টেম্বর শনিবার ২০২৬। ৪ ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, শরৎকাল। ৬ ই রবিউস সানি ১৪৪৮ হিজরি। আ...
18/09/2026

দৈনিক আবহাওয়া বার্তা

তারিখ : ১৯ সেপ্টেম্বর শনিবার ২০২৬। ৪ ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, শরৎকাল। ৬ ই রবিউস সানি ১৪৪৮ হিজরি।

আকাশ : এদিন দেশের অল্প এলাকায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। এর ভেতরে চট্টগ্রাম বিভাগে মেঘের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে।

বৃষ্টি : ১৯ শে সেপ্টেম্বর দেশের সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে বিক্ষিপ্তভাবে সামান্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
এর ভেতরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় সম্ভাবনা কিছুটা বেশি। ও খুলনা বিভাগের অল্প কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে ।

বৃষ্টি বলয় : কম সক্রিয়।
পরবর্তী বৃষ্টি বলয় : আসছে।

বজ্রপাত : সকল বৃষ্টি যুক্ত এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাত এর আশঙ্কা আছে, তাই মেঘ দেখলে নিরাপদ স্থানে সরে যাবেন।

শিলাবৃষ্টি : সম্ভাবনা নেই।
কালবৈশাখী ঝড় : সম্ভাবনা নেই।

দমকা হাওয়া : বৃষ্টি শুরুর কিছুটা আগে ও বৃষ্টির সময় কিছুটা দমকা হাওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তাপ প্রবাহ : দেশের অল্প কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় দেশের অধিকাংশ এলাকায় বেশ অসস্তিকর ভ্যাপসা গরম থাকতে পারে।

পরবর্তী তাপপ্রবাহ :
কুয়াশা : নেই।

দিনের আকাশে সূর্যের কিরণ : অনেক এলাকায় ৭ থেকে ১০ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে।

মেঘের গতিপথ : গড়ে দক্ষিণ পূর্ব হতে উত্তর পশ্চিম দিকে ও এলোমেলো।

সিস্টেম : উত্তর আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হচ্ছে, যা ২৪ ঘন্টার ভেতরে লঘুচাপে পরিণত হতে পারে।

সাগর : উত্তর বঙ্গোপসাগর নিরাপদ আছে। ২০/২১ তারিখ থেকে উত্তাল হতে পারে।
সতর্ক সংকেত : নেই। সামনে আসতে পারে।

১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেঁতুলিয়া ১২৪ মিলিমিটার (BMD)

১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রামগাতি ৩৬.৫০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নারায়ণগঞ্জ ২১.৫০° সেলসিয়াস। (BMD)

সূর্যগ্রহণ : ৬ ই ফেব্রুয়ারি (বলয়গ্রাস সূর্যগ্রহণ ) ২০২৭। [বাংলাদেশে দেখা যাবেনা]
চন্দ্রগ্রহণ : ২০ শে ফেব্রুয়ারি ( উপচ্ছায়া গ্রহণ) ২০২৭। [বাংলাদেশে দেখা যাবেনা]

১৯ শে সেপ্টেম্বর ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ৪৬ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫ টা বেজে ৫৮ মিনিটে। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ১২ মিনিট।

১৯ শে সেপ্টেম্বর সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ২২.৩০° দক্ষিণে, মানে দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য প্রায় কতটা দক্ষিণ আকাশে হেলে থাকবে।

18/09/2026

A Big bulk career discharge cargo in open sea

13/09/2026

Evening 🌃

11/09/2026

এম.টি•প্রপেন মারু গ্যাস ক্যারিয়ার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে এলপিজি গ্যাস নিয়ে ঘোরাশালেরে কালীগঞ্জ যাচ্ছে।

লঘুচাপের সতর্কতা!!আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন পশ্চিম মধ্যো বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচা...
09/09/2026

লঘুচাপের সতর্কতা!!

আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন পশ্চিম মধ্যো বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ তৈরি হতেপারে। তবে এবার লঘুচাপ কিছুটা দূরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার নিকটে সাগর উত্তাল হতেপারে। তাই নতুন করে আপডেট না জেনে গভীর সাগরে কেউ মাছ ধরতে যাবেন না।

ধন্যবাদ

05/09/2026

বরিশাল রুটের রাজা বাবু
এম•ভিঃ এম•খান-৭
#𝗕𝗮𝗿𝗶𝘀𝗵𝗮𝗹

Address

Barisal
8501

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaiL WitH AriF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share