Colours of life

Colours of life In every special moment of our life,there is a lot of colour.Every body wish to kept those colour full moment.We promise that we will make u happy.let' go.

প্রেম হোক বা না হোক বহু বছর পর হলেও এই যে কারো প্রেমে পড়তে পারলাম, একি কম কোনভাবে? এই যে বহু বছর পরে কোন এক নীড়ের মায়...
03/02/2026

প্রেম হোক বা না হোক বহু বছর পর হলেও এই যে কারো প্রেমে পড়তে পারলাম, একি কম কোনভাবে? এই যে বহু বছর পরে কোন এক নীড়ের মায়া অনুভব করলাম, চাইলেই এঁকে সামান্য প্রাপ্তি হিসেবে আমি চালিয়ে দিতে পারি না।
কয়েকটা শব্দগুচ্ছ এই যে আবার লিখতে পারছি, এতো নিজেকে আবার ফিরে পাওয়া। কোন এক মায়াবী চোখে আবারো কোনদিন পৃথিবীর সমস্ত ক্লান্তি আমি তুলে দিতে পারব, ব্যাস এই নিশ্চয়তা টুকুই যথেষ্ট অংকের হিসাবে।

মনের গহীনে ধুলোপড়া ভালোবাসা মরে যায়নি, এই অনুভূতিটুকুই আমাকে পাহাড় জয়ের সমান আনন্দে পোড়াচ্ছে। হয়তো আবারও একদিন কারো কাছে নিজেকে সঁপে দিতে পারব নামক যে বিশ্বাসটুকু ফিরে এসেছে, এ আমার কাছে বড্ড বড় প্রাপ্তি।

তাই প্রেম হোক বা না হোক, এই অনুভূতিগুলো কোনভাবেই ক্ষুদ্র না আমার কাছে। এগুলো নিজের সাথে করা, দীর্ঘ এক যুদ্ধে বিজয়ের রঙ। অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে কোন একদিন, কেউ একটা তবে আবারো আমার সুখ-দুঃখের কারণ হবে। 🌻

সাতাশ'টা কাঠগোলাপ ফুটেও শুকিয়ে গেছে,তাকে দেওয়ার সাহস হয়নি বলে।হাজার খানেক কাগজফুল উবে গেছে,সে এখনো স্পর্শ করেনি বলে।ড...
18/01/2026

সাতাশ'টা কাঠগোলাপ ফুটেও শুকিয়ে গেছে,
তাকে দেওয়ার সাহস হয়নি বলে।
হাজার খানেক কাগজফুল উবে গেছে,
সে এখনো স্পর্শ করেনি বলে।
ডজন খানেক কবিতারা মেঘ ছুঁতে পারেনি,
তার অস্তিত্বের স্বভাবে।
কয়েকশো ভৃঙ্গরাজ ফুটে আছে পথের পাশে,
সে আসবে বলে।
সে কাছে ডাকবে বলে ভালোবাসি নামক এক শব্দের বাক্যটাও,
প্রজাপতির মত অভিমান করে বসে আছে।
যদি সে চাইতো একগুচ্ছ কদম,
তবে উত্তর খুঁজে পেত স্রষ্টার কাছে করা কয়েক ডজন প্রশ্ন'রা।

নীলাদ্রি ঠিক করেছে, বাসায় অর্ক'র কথাটা জানাবে। অর্কোর বাসায় অবশ্য সবকিছু জানে। তবে নীলাদ্রির ধারণা, অর্ক ব্যাপারটা নিয...
23/12/2025

নীলাদ্রি ঠিক করেছে, বাসায় অর্ক'র কথাটা জানাবে। অর্কোর বাসায় অবশ্য সবকিছু জানে। তবে নীলাদ্রির ধারণা, অর্ক ব্যাপারটা নিয়ে কেমন যেন একটা সিরিয়াস না। এই তর্কের প্রত্যেকবার উত্তর একই রকম ভাবে অর্ক প্রকাশ করছে, আর এটাই নীলাদ্রির সব থেকে বড় চিন্তার কারণ।

নীলাদ্রি : তুমি কি কিছু ঠিক করেছ?
অর্ক : কি ঠিক করব?
: কিছু ভেবেছো, কি করবে...
: আমি তো করছি...
: কি করছো?
: যতটুক সাধ্যে কুলাচ্ছে...
: এই তোমার চেষ্টা?
: নিজেকে ভুলে যেতে বলছো! আমার সত্তা কি তোমার একটুও দরকার নেই। তাহলে রোবটের সাথে সংসার করলেই পারো কিন্ত।

নীলাদ্রি এবার ডান-পাশ ফিরে, অর্কোর দিকে ভয়ংকর অবাক দৃষ্টিতে তাকালো। অর্কও তাকালো, তবে অর্কোর মনে হচ্ছে নীলাদ্রি ওকে রিক্সা থেকে ফেলে দিতে পারে। প্যাডেল রিক্সা হলেও রিকশাওয়ালা মামা বেশ দ্রুত চালাচ্ছে। নুরিয়া স্কুলের গেট দেখা যাচ্ছে, আর অল্প একটু সময় নিজেকে সেফ করতে পারলেই রিক্সা থেকে নামার সময় হয়ে যাবে।

অর্ক : আরে ভাই, তোমার বাসায় তো জানাবা তুমি আগে। এরপর আমার বাসা থেকে তোমার বাসায় কথা বলবে। তাই না?
নীলাদ্রি : কেন, তোমার বাসা থেকে আগে বললে সমস্যাটা কোথায়?
: আমার বাসা থেকে কি বলবে, ভবঘুরে ছেলের জন্য আপনার মেয়েকে পছন্দ হয়েছে??? মানবে তো আমার হবু শ্বশুর-মশাই!
: "বাবা আমি একটা ভবঘুরের ছেলেকে বিয়ে করতে চাই" এটা বললে আমার বাবার মানা উচিত, তুমি শিওর?
: লজিক্যাললি হিসাব করলে, মানা উচিত না।
: তবে?
: শোন, এ রকম আড় চোখে আমার দিকে না তাকিয়ে। তুমি যদি মায়াবী চোখে তোমার বাবার দিকে তাকিয়ে, একটু বুঝিয়ে বল আমার দিকগুলো। আমার বিশ্বাস সে তোমার কথা ফেলতে পারবে না। তোমার চোখের প্রতি এই বিশ্বাসটুকু আমার জন্মেছে।
: আচ্ছা, তোমার এই ভবঘুরে জীবন কি বদলানোর সময় হয়নি। তুমি কি আদৌ মনে করো সময় হয়েছে?
: তুমি, আসলেই তো বদলে যাবে। টাকা পয়সাই তো আর জীবনের সব না?
: টাকা পয়সা কি দরকার না?
: কেন? তুমি না মাটির ঘরেও থাকতে পারবা।
: সন্দেহ আছে তোমার কোনো? থাকতে পারবো বলে, তুমি আমাকে মাটির ঘরে রাখতে চাচ্ছো। এই তোমার চেষ্টা?
: চেষ্টা না, এই আমার আপাতত সাধ্য। চেষ্টা তো চলমান প্রক্রিয়া। জাস্ট এতটুক আঙ্কেলকে বুঝিয়ে বললেই হবে।
: Then?
: তারপর, পকেটে একটাই ৫শ টাকার নোট আছে। ৩০ টা টাকা ধার দাও, রিক্সা ভাড়া দেই। শুনছি বিয়ে করলে আল্লাহ্‌ রিজিক খুলে দেয়। রিজিক খুলে গেলেই সুদসহ ধার ফেরত দেবো।
: তোমার একমাত্র গুন কি জানো, তুমি অসহ্যকর রকমের ফালতু কথা বলতে পার।
: এইতো এইভাবে গুণ-গুলো ধরিয়ে দিলেই, ভবঘুরো জীবনটা লেকের পানির মত শান্ত হয়ে যাবে।

রিক্সা এসে আমতলা লেকের পাড়ে থামবে.............

29/05/2025

সে যদি সামলায় তোমায় প্রজাপতির মত করে, 🦋
তবে তুমি থেকে যেও তার আকাশের চাঁদ হয়ে।
সে যদি সামলায় তোমায় ঠান্ডা মেজাজে,
তবে তুমি কাঠগোলাপ হয়ে ফুটো তার বারান্দাতে। 🌸
তোমায় ছুঁয়ে সে যদি ভাঙতে পারে মেঘের গর্জন,
তবে তুমি ঝর্ণা হয়ে যেও পাহাড়ের মতন।
সে যদি তোমায় নিয়ে লিখতে পারে হাজারো উপমা,
তবে তুমি থেকে যেও তার সাজানো উপন্যাসে। 📖
আমায় শুধু মনে রেখো ধুলো জামা বাক্সবন্দি চিঠিতে,
ঘরের কোন এক ভাঙ্গা আলমারিতে। 🌻

নাও ছুটি নাওযাও চলে যাও।আকাশে দাও ছুটিদাও একালো ইটের বাতাসকে দাও দাও দাও।দাও একটু দাও এই মনটাকে দাওঐ নীল সবুজের আকাশ দেখ...
18/01/2025

নাও ছুটি নাও
যাও চলে যাও।
আকাশে দাও ছুটি
দাও এ
কালো ইটের বাতাসকে দাও দাও দাও।
দাও একটু দাও
এই মনটাকে দাও
ঐ নীল সবুজের আকাশ দেখাও।
চলো যাই
যাকে পাই তাকে বন্ধু বানাই
এই ইট কাঠের দিন ছেড়ে পালাই।

All rights reserved by
07/07/2017

All rights reserved by

If u like our work... ... ... ... ... ... ...
26/02/2017

If u like our work...
...
...
...
...
...
...

Address

New Vhatikhana
Barishal

Telephone

01790066166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colours of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category