Field Work For Civilian

Field Work For Civilian Diploma in civil Engineering

17/12/2022

ট্রেনিং স্টুডেন্টদের মাধ্যমে 10 তলা ভবনের লে-আউট।
লোকেশনঃ পটুয়াখালী হাউজিং
প্রতিষ্ঠানঃবিলটেক্স টেকনোলজি লিমিটেড পটুয়াখালী শাখা কলাতলা বাজার
স্টুডেন্ট বাই পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট।

ছাদের রড বাইন্ডিং ট্রেনিং চলিতেছে লোকেশনঃ বিলটেক্স টেকনোলজি লিমিটেড পটুয়াখালী শাখা, কলাতলা বাজার।
14/11/2022

ছাদের রড বাইন্ডিং ট্রেনিং চলিতেছে
লোকেশনঃ বিলটেক্স টেকনোলজি লিমিটেড পটুয়াখালী শাখা, কলাতলা বাজার।

06/11/2022

এক্সেলের এস্টিমেটের কিছু কাজ সম্পর্কে ধারনা দিলাম। নতুনদের জন্য কাজে আসবে।

Hello Civilian আসা করি সৃষ্টি কর্তার ইচ্ছায় ভালো আছেন। আমি এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করবে, যেটা একজন সিভিল ইঞ্জিনিয়ার ...
07/10/2022

Hello Civilian
আসা করি সৃষ্টি কর্তার ইচ্ছায় ভালো আছেন।
আমি এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করবে, যেটা একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে জানা খুবেই প্রয়োজন।আমরা অনেকেই সিভিলের উপর ডিপ্লোমা শেষ, কিংবা চলাকালি সময় হতাশায় ভুগি,এইটা ভেবে একজন (ডিপ্লোমা) সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের প্রফেশনের জন্য কি কি করা উচিত কি কি কাজ শেখা উচিত, তো আমি এ বিষয় নিয়েই আপনাদের জন্য কিছু টিপস দিবো।
💗১) একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে প্রথমেই আমাদের যেটা প্রয়োজন যেটা না হলেই নয়, সেটা হলো Auto-Cad(2d,3d,3d max) Auto-Cad 2d অবশ্যই শিখতে হবে বাকি 3d,3d max আস্তে আস্তে শিখে নিবেন। আমাদের যারা ছোটো ভাইয়েরা আছে যারা ৫ম/৬ষ্ট সেমিস্টারে আছেন তারা পারলে এখনিই শিখে নি, এটা যদি শিখেতে পারেন তাহলে আপনাদের বিভিন্ন ডিজাইন (ড্রইং) বুঝতে সুবিধা হবে, সহজে বুঝে জাবে।
💗২) এস্টিমেট A to Z খুব ভালোভাবে শিখে নিবেন, এটার জন্য আমার পক্ষ থেকে একটা টিপস হলো একটা ৮/১০ তালা বিল্ডিং এর পাইলিং থেকে শুরু করে ওভার হেড ওয়াটার ট্যাংক পর্যন্ত ফুল ড্রইং সংগ্রহ করবেন এবং নিচ থেকে অর্থাৎ পাইলিং থেকে ধাপ ধাপে এস্টিমেট করবেন এবং অবশ্যই হ্যান্ড রাইটিং এর মাধ্যমে বুঝে করবে।এতে আপনার এস্টিমেট ৯০% শেখা হয়ে জাবে বাকিতা যেমন ব্রিজ, কার্লভাট, রাস্তা ইত্যাদি এগুলো এমনেতই পারবেন।
💗৩) Excel এর কাজ মোটামুটি ভাবে শিখে নিবেন। কারণ বর্তমানে আপনি যেখানেই জান না কেনো আপনাকে এস্টিমেট হ্যান্ড রাইটিং এ করতে দেয়া হবে না সেখানে অবশ্যই Excel এর মাধ্যমে করতে হবে তবে আপনি নিজে বুঝার জন্য হ্যান্ড রাইটিং করতে পারেন বাট আপনাকে এস্টিমেট ফাইল গুলো Excel এর মাধ্যমে করে প্রিন্ট দিতে হবে । (Excel এস্টিমেট সম্পর্কিত বিষয় নিয়ে আমি ভিডিও সহকারে আলোচনা করবো)
💗৪)M.S word এর কাজ মোটামুটি শিখে নিবেন কারণ আপানাকে বিভিন্ন ফাইল তৈরি করা, প্রিন্ট করা সেগুলো বিভিন্ন জায়গায় জমা দেয়া ইত্যাদি কাজ গুলো করতে হবে। সাথে বাংলা, ইংলিশ টাইপিং চালু রাখবেন। (M.S word. এর কাজ সম্পর্কিত বিষয় আমি ভিডিও সহ কারে আপলোড দিবো।)
বিশেষ দ্রষ্টব্যঃ এসব কাজ আপনি যখন ৫ম/৬ষ্ট সেমিস্টারে থাকবেন তখন থেকেই শেখা শুরু করে দিলে আপনার জন্য অনেক ভালো হবে অনেক এগিয়ে জাবেন।
💗৫)এর পর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনাকে একটি বিল্ডিং এর পাইলিং থেকে শুরু করে ফিনিশিং কাজ পর্যন্ত যা কিছু আছে সরাসরি উপস্থিত থেকে শিখে নিতে হবে। একটি ৯/১০ তালা বিল্ডিং এর কাজ সম্পূর্ণ শিখে নিতে পারলে আসা করি আপনি কোথাও বাজবেন না। এটার জন্য আমরা একটা টিপস হলো আপনি লেখা পরা চলা কালিন কিংবা যারা সদ্য বের হয়েছেন তারা বিভিন্ন সাইটে গিয়া সময় দিবেন ওখানকার লেবার মিস্ত্রি, দ্বায়িত্বরত ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন রাখবেন। আপনি ভাবতে পারেন যে লেবার মিস্ত্রির সাথে কেনো কথা বলবো,আমরা তো ইঞ্জিনিয়ার, এধরনের হিংসা মনের ভিতরে রাখবেন না তাহলে জীবনে কিছু করতে পারবে না। ওখানকার লেবার মিস্ত্রি প্রাটিক্যাল কাজের দিক থেকে সে আপনার থেকে অনেক আগানো, হয়তো সে অশিক্ষিত।তারা অনেক কিছুই জানে তাদের থেকে অনেক কিছুই শিখতে পারবেন।
💖💖এই কাজ গুলো শিখে রাখলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার( সিভিল) এর জন্য যথেষ্ট আমি মনে করি এতে কাজ চালিয়ে যেতে পারবে, বাকি অভিজ্ঞতা গুলো যখন আপনি প্রফেশনালী কাজ করবেন এমনেতই হয়ে জাবে।
আপনাদের বুঝার সুবিধার্থে কিছু ড্রইং, অফিসিয়াল এস্টিমেট ফাইল, এর নমুনা এ্যাড করে দিয়েছি

💖💖আমি আপনাদের কে এই সকল কাজ গুলো ভিডিওর মাধ্যমে দেখানোর এবং বুঝানোর সর্বোচ্চ চেস্ট করবো।সাথে অফিসিয়াল কাজ সম্পর্কিত ভিডিও আপলোড দিবো। তো আপনারা লাইক কমেন্টে ফলো দিয়ে সাথে থাকবেন।

আপনাদের কোন কিছু জানার থাকলে কমেন্ট বা Messenger নক দিতে পারেন।

সকল সিভিল ইঞ্জিনিয়ারদের জানাই স্বাগতম।এখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের মাঠ-পর্যায়ের কাজ সম্পর্কিত পোস্ট করবো। আসা করি অনে...
01/10/2022

সকল সিভিল ইঞ্জিনিয়ারদের জানাই স্বাগতম।
এখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারদের মাঠ-পর্যায়ের কাজ সম্পর্কিত পোস্ট করবো।
আসা করি অনেকেই উপকৃত হবেন

Address

Patuakhali
Barishal
PATUAKHALI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Field Work For Civilian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Field Work For Civilian:

Share