বরিশাল ভিডিও কন্টেন ক্রিয়েটর

  • Home
  • বরিশাল ভিডিও কন্টেন ক্রিয়েটর

বরিশাল ভিডিও কন্টেন ক্রিয়েটর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে ফলো দিয়ে পাশে থাকুন।

19/06/2026

শুক্রবার দুরুদ পাঠের দিন,
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়‍্যানা
মোহাম্মাদ!🤍

18/06/2026

*শুক্রবার দুরুদ পাঠের দিন, আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ) 🤍"
19-06-2026

18/06/2026

একটা আপু বলেছিল...
আমাদের বিয়ের কয়েক বছর হয়ে গেছে, আগের মতো ঘণ্টার পর ঘণ্টা কথা হয় না, প্রতিদিন ফুলও পাওয়া হয় না। কিন্তু আজও আমি ঘুমিয়ে গেলে আমার স্বামী চুপচাপ এসে গায়ে চাদর দিয়ে দেয়। আমি খাবার খাওয়ার কথা ভুলে গেলে সে মনে করিয়ে দেয়। রাস্তা পার হওয়ার সময় আজও আমার হাতটা শক্ত করে ধরে রাখে। একদিন মজা করে বললাম, "তুমি কি এখনও আমাকে আগের মতো ভালোবাসো?
সে হেসে বললো, "আগে তোমাকে হারানোর ভয় ছিল, এখন তোমাকে ছাড়া বাঁচার ভয় হয়। কথাটা শুনে কিছুক্ষণ চুপ হয়ে ছিলাম, কারণ এতো বছরের সম্পর্কেও তার চোখে আমি এখনও সেই আগের মানুষটাই। কথাটা শুনে আমি কিছু বলতে পারিনি! কারণ বয়সের সাথে সাথে ভালোবাসার ভাষা বদলে যায়, কিন্তু যার ভালোবাসা সখ্য, সে কখনো বদলে যায় না।
সেদিন বুঝেছিলাম, কিছু সম্পর্কের সৌন্দর্য শব্দে না, ছোট ছোট যত্নের মাঝেই লুকিয়ে থাকে!! 🕊️

একজন আপু লিখেছিলেন...কারো কলিজা ছেঁড়া সম্পদ নিয়ে আমি ভাগ্যবতী হতে চাই না। যে পুরুষকে পাওয়ার জন্য কোনো নারী জায়নামাজে চিৎ...
17/06/2026

একজন আপু লিখেছিলেন...
কারো কলিজা ছেঁড়া সম্পদ নিয়ে আমি ভাগ্যবতী হতে চাই না। যে পুরুষকে পাওয়ার জন্য কোনো নারী জায়নামাজে চিৎকার দিয়ে কেঁদেছিল, সে পুরুষ আমার জীবনসঙ্গী না হোক। এমন পুরুষ কখনো চাই না, যার অন্য কোনো মেয়ের কান্নার অভিশাপ স্বরূপ হয়ে আমার জীবনে আসে। কারণ মন ভাঙার মতো কষ্ট আর কিছু নেই।
হে রব! আমার দ্বারা কেউ যেন ঠকেনি, প্রতারিত হয়নি, কারো মিথ্যা আশ্বাসের কারণ হইনি। কষ্ট পেয়েছি, তবু কাউকে কষ্ট দিইনি। আপনি আমার মতোই একজন জীবনসঙ্গী দান করুন আমাকে। নিশ্চয়ই আপনি উত্তম থেকেও উত্তম পরিকল্পনাকারী। 😌💔

"বিবেকের সামনে" একটা সময়ের পরআমি বুঝতে শিখিজীবন আসলে কোনো দৌড় নয়,কোনো প্রতিযোগিতাও নয়।যাদের হারানোর জন্যএত বছর ছুটেছি,পি...
17/06/2026

"বিবেকের সামনে"

একটা সময়ের পর
আমি বুঝতে শিখি
জীবন আসলে কোনো দৌড় নয়,
কোনো প্রতিযোগিতাও নয়।

যাদের হারানোর জন্য
এত বছর ছুটেছি,
পিছনে ফেলে যাওয়ার চেষ্টা করেছি,
তারা কেউই আজ
আমার পথের সঙ্গী নয়।

যাদের কাছে
নিজেকে প্রমাণ করার জন্য
কত রাত ঘুমাইনি,
কত কথা গিলে ফেলেছি,
কত আপস করেছি নিজের সঙ্গে
তাদের অধিকাংশই আজ
আমার খোঁজও রাখে না।

তখন হঠাৎ একদিন
বুঝতে পারি
অন্যকে হারানো নয়,
অন্যের স্বীকৃতি পাওয়া নয়,
সবচেয়ে কঠিন কাজ ছিল
নিজের কাছে নিজের স্বীকৃতি পাওয়া।

আমি জানি, দিনের শেষে
করতালির শব্দ থেমে যাবে,
ভিড় সরে যাবে,
মঞ্চের আলো নিভে আসবে।
পদ, পরিচয়, সম্মান
সবকিছু ধীরে ধীরে
সময়ের কাছে অর্থ হারাবে।

শুধু থেকে যাবে
একটা মানুষ
যে আয়নার সামনে দাঁড়িয়ে,
নিজের চোখের দিকে তাকিয়ে,
নিজেকেই প্রশ্ন করবে

"যে জীবন কাটলাম,
সেটা কি সত্যিই আমার ছিল?"

সেই প্রশ্নের উত্তরই
হয়তো জীবনের সবচেয়ে বড় অর্জন।
কারণ শেষ পর্যন্ত
আমাকে বিচার করবে না মানুষের ভিড়,
বিচার করবে না ইতিহাসও।

শেষ পর্যন্ত
আমাকে মুখোমুখি হতে হবে
নিজের বিবেকের সঙ্গে।
আর সেখানে
মিথ্যা বলার কোনো সুযোগ নেই।

17/06/2026

যাইহোক কণ্ঠটা সুন্দর আছে 🫠🫠

17/06/2026

রাগ করলা ❓

কিছু মানুষ আপনাকে সরাসরি ছেড়ে যাবে না। সে আপনাকে নিয়ে মাইন্ড গেম খেলবে। আপনাকে সময় দেওয়া কমিয়ে দেবে, আপনার সাথে খারাপ ব্...
16/06/2026

কিছু মানুষ আপনাকে সরাসরি ছেড়ে যাবে না। সে আপনাকে নিয়ে মাইন্ড গেম খেলবে। আপনাকে সময় দেওয়া কমিয়ে দেবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, ছোট ছোট বিষয়ে বিরক্ত বোধ করবে এবং এমন আচরণ করবে আপনার কোন গুরুত্ব নেই তার জীবনে। সে আপনাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাবে যাতে আপনি নিজেই বলে দেন আপনার এই সম্পর্ক থেকে কোন লাভই নেই। আর সেই এই কথারই অপেক্ষা করবে, যখনই আপনি একথা বলবেন, সে সেটা আপনার উপর চাপিয়ে দিয়ে চলে যায়। আর সম্পর্ক থেকে বেরিয়ে যাবে এই বলে, সম্পর্কটা তুমি ভেঙেছ আমি ভাঙ্গিনি।
মাইন্ড গেম....

একটা ভাইয়া লিখেছেন...৪ বছর ধরে একটা রিলেশনশীপে আছি, আমার আর ওর বিয়ের কথা বার্তা চলতেছে। আমি অনেক খুশি ছিলাম যে আমাদের ...
16/06/2026

একটা ভাইয়া লিখেছেন...
৪ বছর ধরে একটা রিলেশনশীপে আছি, আমার আর ওর বিয়ের কথা বার্তা চলতেছে। আমি অনেক খুশি ছিলাম যে আমাদের ভালোবাসা পূর্ণতা পাইতেছে। হঠাৎ এক রাতে সে আমায় ফোন করে, আমি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করি।
সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি আমাকে ভুলে যাও? এ কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো! আমি কিছু বলার আগেই সে ফোনটা কেটে দিল। আমি তাকে অনেকবার ফোন করছি, কিন্তু সে ফোনটা রিসিভ করেনি।
আমি কিছু না ভেবেই তার মাকে ফোন করি, তার মা ফোনটা রিসিভ করে। আমি বললাম ওর কি হয়েছে। তার মা বললো তোমাদের সম্পর্ক ওর বাবা মেনে নিতে চাইতেছে না! আমি ওর বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনো কথাই শুনতেছে না।
ওর বাবা ওকে বলেছে তুই যদি ওই ছেলে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি! তাই বলতেছি বাবা তুমি ওকে ভুলে যাও? সব মেয়েরা ছেলেদের ইমোশন নিয়ে খেলা করে না, কিছু কিছু মেয়ে পরিবার আর পরিস্থিতির কাছে হার মানে..!!💔

একটা আপু লিখেছেন...প্রায় ৩ বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা, কিছু না বলেই সে চলে গেল! আমি ভাবলাম সে এখনো অভিমান করে আছে...
16/06/2026

একটা আপু লিখেছেন...
প্রায় ৩ বছর পর প্রিয় মানুষটার সাথে দেখা, কিছু না বলেই সে চলে গেল! আমি ভাবলাম সে এখনো অভিমান করে আছে আমার উপর। আমি তাকে সবকিছুই বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই সে চলে গেল!
রাতে তাকে মেসেজ দিচ্ছিলাম কিন্তু কোনো রিপ্লাই আসেনি, ভাবলাম সে ব্যস্ত আছে কিছুক্ষণ পর দেখি সে আমারে ভয়েস নোট পাঠিয়েছে। আমাকে ছাড়া দেখি তুমি বেশ ভালোই আছো, তা কি মনে করে আমারে মেসেজ দিছো?
আমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম কিছু বলতে পারতেছিনা, দুচোখ দিয়ে শুধু পানি পড়তেছিলো। আমি তাকে কিছু না বলেই অফলাইন হয়ে যাই!
ভালোবাসা এমনই কেউ পেয়ে হারায় আবার কেই না পেয়েই সারা জীবন নিজের স্মৃতি আগলে রাখে.!!

Address


JALOKATHI,NOLCITY

Telephone

+8801309058715

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল ভিডিও কন্টেন ক্রিয়েটর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বরিশাল ভিডিও কন্টেন ক্রিয়েটর:

  • Want your business to be the top-listed Photography Service?

Share