05/11/2025
অভিনব ব্যবসার আইডিয়া — “উবার টয়লেট” ও “পাঠাও পায়খানা”
ঢাকায় টয়লেটের অভাব এখন ব্যবসার সুযোগ!
উবার ও পাঠাও এবার নামুক “ভ্রাম্যমান পাবলিক টয়লেট সার্ভিস” নিয়ে।
চালকেরা গাড়িতে জল, সাবান, টিসু আর টাওয়েলসহ ঘুরবে পথে পথে।
যখন কারও পায়খানা-প্রস্রাব চাপবে, তখন অ্যাপে রিকোয়েস্ট পাঠাবে—
চালক সঙ্গে সঙ্গে ছুটে যাবে, সেবা দেবে, বিল কেটে নেবে,
আর কোম্পানি পাবে ২৫ থেকে ৫০ শতাংশ কমিশন!
যদি দেরিতে পৌঁছায় আর গ্রাহক ভেজা যায়গায় কাজ সারেন,
তাহলে চালক নিজ হাতে পরিষ্কার করবেন— একে বলে “কাস্টমার কেয়ার”।
গাহকদের পরিপূর্ণ মনোরঞ্জনের জন্য এর চেয়ে উত্তম আইডিয়া আর কি হতে পারে???