Ovimani Sohor ツ

Ovimani Sohor ツ আম্মু নাস্তা আনো, মেহমান আসছে আমার প্রোফাইল দেখতে। 🙂

মানুষ আসলে পৃথিবীকে দেখে নিজের চোখে না, দেখে নিজের পেশার চোখে।👀 পেশাভেদে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়।✍️ একজন কবি হাত দে...
06/06/2026

মানুষ আসলে পৃথিবীকে দেখে নিজের চোখে না, দেখে নিজের পেশার চোখে।

👀 পেশাভেদে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়।

✍️ একজন কবি হাত দেখে মন্তব্য করতে গিয়ে হয়তো বলবে—
💬 “শিরাগুলো যেন নীল নদের শাখা-প্রশাখা; বয়ে চলেছে অজানা কোনো বিষাদের দিকে।”

🎨 একজন চিত্রশিল্পী বলবে—
💬 “আহা! কী দারুণ লাইনওয়ার্ক! প্রকৃতি যেন নিজ হাতে স্কেচ এঁকে রেখেছে।”

🔮 একজন জ্যোতিষী বলবে—
💬 “এই হাতে অনেক গল্প আছে, ভাগ্যরেখা বেশ রহস্যময়।”

😌 এগুলা মোটামুটি বেশ মানানসই বলাই চলে।

🤭 তবে সেদিন আমার হাতের ছবি দেয়াতে এক নার্স আপু আমার হাতের পিক দেখে এমন একটা কমেন্ট করলো, যাতে জীবনের সব কবিতা, শিল্প আর দর্শন মুহূর্তেই উধাও হয়ে গেছে।

👩‍⚕️💬 তিনি কমেন্টে লিখলেন—

“হাতের ভেইনগুলা (শিরা) কি স্পষ্ট। ইচ্ছে করতেছে হাতটা এনে দুই তিনটা ক্যানোলা ঢুকিয়ে দেই।” 💉

–নিশান আহমেদ


06/06/2026

করে দেবে না..!! 🥲

05/06/2026

বৃষ্টি 🥰

😴 দুপুরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ পাশের বাসার এক মেয়ে এসে দরজায় নক করে বলল—💬 “কিছু মনে না করলে আপনার সাথে একটা সেলফি তুলতে পারি...
03/06/2026

😴 দুপুরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ পাশের বাসার এক মেয়ে এসে দরজায় নক করে বলল—

💬 “কিছু মনে না করলে আপনার সাথে একটা সেলফি তুলতে পারি?”

😍 কথাটা শুনে আমি তো একেবারে গলে গেলাম! মনে মনে ভাবলাম— মেয়েটা হয়তো আমার প্রেমে পড়েছে, কিন্তু বলতে পারছে না। তাই সেলফি তোলার অজুহাত!

😌 আমি মুচকি হেসে বললাম—
💬 “হ্যাঁ, অবশ্যই।”

📸 মেয়েটা কয়েকটা সেলফি তুলে চলে গেল।

🚪 দরজা বন্ধ করেই আমি মনে মনে আনন্দে আত্মহারা! এমনকি একটা ঝাকানাকা ড্যান্সও দিয়ে ফেললাম। ভাবতেছি—

💭 “থ্যাংক গড! শেষমেশ বুঝি আমারও একটা গতি হইলো!”

😂 তারপর দ্রুত ফেসবুকে ঢুকলাম। দেখি মেয়েটা সেলফিগুলো পোস্টও করে ফেলেছে!

❤️ আমি লাভ রিঅ্যাক্ট টিপ্পা দিয়া দেখি ক্যাপশনে লেইখা রাখছে—

💬 “আমার আব্বা বাঁইচা নাই,
আব্বার-ই মত দেখতে একজনের সাথে ছবি দিলাম।”

বলেন তো কেমনডা লাগে..! 💔😶


03/06/2026

আমার মনের মানুষেরও সনে..!!

🚪 এক আন্টির বাসায় গেছিলাম একটু প্রয়োজনে।🔔 কলিংবেল চেপে দাঁড়িয়ে আছি।দেখি কেউ আসেনা।😒 বিরক্ত হয়ে আবার চাপলাম।🚶‍♀️ আন্টি এস...
02/06/2026

🚪 এক আন্টির বাসায় গেছিলাম একটু প্রয়োজনে।

🔔 কলিংবেল চেপে দাঁড়িয়ে আছি।
দেখি কেউ আসেনা।

😒 বিরক্ত হয়ে আবার চাপলাম।

🚶‍♀️ আন্টি এসে দরজা খুলতে খুলতে কাকে যেন ধমকাচ্ছে শুনলাম।

😳 দরজা খুলে দেখি, ওনার ছেলেকে ধমকাচ্ছে!

🤔 কী হয়েছে জিজ্ঞেস করতেই বলল—

🔔 আমি কলিংবেল দিতেই আন্টি ওনার ছেলেকে বলসে,
💬 “কে আসছে দেখ তো।”

😂 আন্টির ছেলে, হ্যাঁ ঠিকই শুনেছেন—
আন্টির ছেলে তখন ডাইনিং টেবিলে খাচ্ছিল।

🍽️ সে সুন্দরমতো এসে পিপহোল দিয়ে দেখে,
আবারো গিয়ে খেতে বসে গেছে!

😅 এদিকে আন্টি ভেবেছে দরজা খোলা হইসে।

🔔 আবার কলিংবেল দিতেই উনি এসে দেখে দরজা বন্ধ!

😤 ছেলেকে প্রশ্ন করতেই সে উত্তর দিসে—

💬 “তুমি বলছো দেখতে, তাই দেখে আসছি।
দরজা খুলতে তো বলোনাই।
খুলবো কেন?”

📢 বলেনতো কেমনডা লাগে? 😒


📢 আমার এক ননদকে কালকে এক ছেলে প্রপোজ করেছে।😍 ও একসেপ্টও করে নিয়েছে।জীবনের প্রথম প্রেম।তাই প্রচুর এক্সাইটেড হয়ে আমাকে বলত...
31/05/2026

📢 আমার এক ননদকে কালকে এক ছেলে প্রপোজ করেছে।

😍 ও একসেপ্টও করে নিয়েছে।
জীবনের প্রথম প্রেম।
তাই প্রচুর এক্সাইটেড হয়ে আমাকে বলতে এলো সকাল সকাল।

😌 আমিও মন দিয়ে শুনছিলাম।

💬 বলা শেষে বলল—
“ভাবি কাওকে বলিও না কেমন.?”

🤝 আমি বললাম—
“আচ্ছা।”

😅 তখন পিছন থেকে ওর আম্মুও বলে উঠল—

💬 “আমাকেও বারণ করে দে, আম্মু কাওকে বলিও না। কারণ আমিও তো সব শুনছি!”

😳 মাকে দেখে ভয়ে আমার ননদ নিজেকে বাঁচানোর জন্য বলল—

💬 “আম্মু তুমি এসেছো.? আসো আসো। আসলে ভাবি তার স্কুল জীবনের প্রেমের গল্প বলছিলো, তাই আমিও একটু বানিয়ে আমার গল্প বলছিলাম!”

😱 ওর কথা শুনে আমি হতবাক!

🤦‍♀️ আল্লাহ বলে কি এই মেয়ে.?

কিছু বলব তার আগে খেয়াল করলাম—
👀 আমার হাসবেন্ড দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে!

😬 তাকে কিছু বলতে যাব, তার আগেই সে রাগ করে ফুরুৎ!

😂 কারণ বেডায় জানে আমি কখনো প্রেম করিনি।
আমি নিজেও আজকের আগে এটাই জানতাম!

😵‍💫 আজকেই প্রথম ননদের মুখে এমন কথা শুনে অবাককক!

🙄 বেদ্দপ বেডি নিজেকে বাঁচাতে
আমার ওপরে দোষ দিয়ে পগারপার!

🪵 এখন আমি আর চাচি আম্মু দুজনে দুটো লাকড়ি নিয়ে
আমার ননদকে খোঁজার মিশনে নেমেছি! 🤣🏃‍♀️🏃‍♀️💨


31/05/2026

আমি মত্ত তারই তৈরি দোটানায়..!!

30/05/2026

যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের অতলে চল..!!

🎥 Ovimani Sohor ツ

🍕 পাত্র বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে।তো ছেলে আর মেয়েকে আলাদা কথা বলার জন্য একটা রুমে বসানো হলো।🙈 মেয়ে একটু লাজুক হয়ে বস...
29/05/2026

🍕 পাত্র বিয়ের জন্য পাত্রী দেখতে এসেছে।
তো ছেলে আর মেয়েকে আলাদা কথা বলার জন্য একটা রুমে বসানো হলো।

🙈 মেয়ে একটু লাজুক হয়ে বসে আছে,
টুকটাক কথাও হচ্ছে দুজনের মধ্যে।

🍹 কিছুক্ষণ পর রুমে নাশতা আসলো—
ফলের জুস, পিজ্জা, মিষ্টি আর অনেক কিছু!

😊 মেয়ে বললো—
💬 “নিন, নাশতা করেন…”

😋 ছেলে আর দেরি না করে
সরাসরি পিজ্জা খেতে লাগলো!

🍕 এমন আগ্রহ নিয়ে খাচ্ছে দেখে
মেয়ে একটু লাজুক হাসি দিয়ে বললো—
💬 “ভালো লাগছে?”

😍 ছেলে বললো—
💬 “অনেক ভালো!”

😌 মেয়ে খুশি হয়ে বললো—
💬 “আরেক পিস নিন… এটা আমি নিজ হাতে বানিয়েছি।”

😂 ছেলে একে একে পুরো পিজ্জাই শেষ করে ফেললো!

👋 এরপর দেখাদেখি শেষ,
ছেলেও বাসায় চলে গেল।

🏃‍♀️ ছেলে যাওয়ার পর মেয়ে দৌড়ে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলো—
💬 “আম্মু! পিজ্জা কোথা থেকে আনছো?”

😐 আম্মু শান্ত গলায় বললো—
💬 “ওই ছেলে আসার সময় নিয়ে আসছে!”

– শায়েখ আতিক উল্লাহ


Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovimani Sohor ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share