আলোকচিত্রা - AlakChitra

আলোকচিত্রা - AlakChitra 𝙽𝚊𝚝𝚞𝚛𝚎 𝚒𝚗𝚜𝚙𝚒𝚛𝚎𝚜 𝚖𝚎, 𝚊𝚗𝚍 M𝚢 𝚕𝚎𝚗𝚜 𝚑𝚎𝚕𝚙𝚜 𝚖𝚎 𝚔𝚎𝚎𝚙 𝚝𝚑𝚘𝚜𝚎 𝚖𝚘𝚖𝚎𝚗𝚝𝚜 𝚊𝚕𝚒𝚟𝚎 𝚏𝚘𝚛𝚎𝚟𝚎𝚛.. ——𝑨𝒍𝒂𝒌𝒄𝒉𝒊𝒕𝒓𝒂 📸

10/06/2026

মানুষের মধ্যে লোভ লালসার উপাদান রয়েছে। কিন্তু মানুষ যুক্তি প্রয়োগ করে সেগুলোকে সর্বদা প্রশমিত করে রাখে।😅

10/06/2026

মূলত তিনটি কারণে মানুষ ঝগড়াঝাটি করে -প্রতিযোগিতা, আত্মবিশ্বাসহীনতা এবং অহংকার
- Alakchitra

09/06/2026

মানুষ স্বভাবতই স্বার্থপর ও অস্থির
- Alakchitra

08/06/2026

*বাস্তবতা এমন একটা বিদ্যালয়*....!!
*যেখানে মানুষ"শিক্ষক ছাড়া-ই জীবনের*
*শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে*...!🙂

Adlof Argentina🇦🇷 OR Adolf Brazil🇧🇷 তোমরা  কোন দলে?
07/06/2026

Adlof Argentina🇦🇷 OR Adolf Brazil🇧🇷 তোমরা কোন দলে?

জাতীয়  বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার সুযোগ নেই 🔥জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ—জিআরই বা রি...
07/06/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার সুযোগ নেই 🔥
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ—জিআরই বা রিসার্চ পাবলিকেশন ছাড়াই!🚨

অনেকের ধারণা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য জিআরই, একাধিক গবেষণা প্রকাশনা কিংবা শক্তিশালী রিসার্চ প্রোফাইল থাকা বাধ্যতামূলক। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবা চৌধুরীর সাফল্য সেই ধারণাকে নতুনভাবে ভাবতে শেখায়।

সিলেটের এমসি কলেজে ফিজিক্স বিষয়ে স্নাতক সম্পন্ন করা দিবার কোনো রিসার্চ পাবলিকেশন ছিল না, এমনকি তিনি জিআরই পরীক্ষাও দেননি। তবুও তিনি যুক্তরাষ্ট্রের East Texas A&M University-তে সম্পূর্ণ ফান্ডিংসহ ভর্তি এবং Graduate Teaching Assistantship (GTA) অর্জন করেছেন।

স্নাতক পর্যায়ে তার সিজিপিএ ছিল ৩.৭২ এবং আইইএলটিএস স্কোর ৬.৫। পড়াশোনার পাশাপাশি প্রায় এক বছর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে Assistant Teacher হিসেবে কাজ করেছেন তিনি।

Nuclear Physics ও Condensed Matter Physics বিষয়ে আগ্রহী দিবা তার Statement of Purpose (SOP)-এ নিজের একাডেমিক যাত্রা, গবেষণার আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। শক্তিশালী SOP, পরিষ্কার লক্ষ্য এবং একাডেমিক প্রস্তুতিই তার সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

তিনি মাত্র দুটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে East Texas A&M University থেকে ফুল-ফান্ডেড অফার পান। অন্যদিকে Michigan Technological University থেকে ভর্তি প্রস্তাব পেলেও সেখানে কোনো ফান্ডিং ছিল না।

দিবা চৌধুরীর এই অর্জন প্রমাণ করে, বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধু জিআরই স্কোর বা গবেষণা প্রকাশনাই সবকিছু নয়। সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস, একাডেমিক দক্ষতা এবং নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও সফলতা অর্জন সম্ভব।

তার এই সাফল্য জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অসংখ্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার গল্প। ❤️🇧🇩

07/06/2026

প্রতিবার রাগের মাথায়"
আমার মুখ দিয়ে যেই শব্দ বের হয়!
তা-সহ্য করতে পারলেই তুমি আমার...!❤️

06/06/2026

*যারা অংকে ফেইল করে এরা মনে হয় বড় হয়ে লিচু ব্যবসায়ী হয়! না হলে চোখের সামনে লিচু গুনে দিলো ~১০০~, বাসায় এসে দেখি ~৮৫~ টা.!*

06/06/2026

আপনার বিড়াল মরা ইঁদুর এনে দেয় কেন? কারণটা শুনলে চোখে পানি আসবে।”

ঘটনাটা অনেকের সঙ্গেই হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখলেন, দরজার সামনে একটা মরা ইঁদুর বা পাখি পড়ে আছে, আর পাশে আপনার বিড়াল গর্বভরে বসে আছে। প্রথম প্রতিক্রিয়া হয় ঘেন্না আর বিরক্তি। কিন্তু আপনি যদি জানতেন এই কাজটার পেছনে আসল কারণটা কী, তাহলে হয়তো আপনার চোখে পানি চলে আসত।

ব্যাপারটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। বুনো জীবনে মা বিড়াল তার বাচ্চাদের শেখায় কীভাবে শিকার করতে হয়। প্রথমে সে মরা শিকার এনে বাচ্চার সামনে রাখে, তারপর আধমরা শিকার আনে, ধীরে ধীরে জ্যান্ত শিকার ধরা শেখায়। এটা মায়ের ভালোবাসা আর দায়িত্বের একটা প্রকাশ। সে নিশ্চিত করতে চায়, তার সন্তান যেন বড় হয়ে নিজে বেঁচে থাকতে পারে।

এখন ভাবুন তো, আপনার বিড়াল যখন আপনার সামনে শিকার এনে রাখে, সে আসলে কী করছে? অনেক বিশেষজ্ঞ মনে করেন, ওদের চোখে আপনি পরিবারের একজন সদস্য, অনেকটা পরিবারের শিশুর মতো। ওরা দেখে, আপনি কখনো শিকার করেন না, কখনো নিজে ধরে খান না। তাই ওদের মনে হয়, আহা, এই বেচারা তো শিকার করতে জানে না, না খেয়ে মরে যাবে। তখন ওরা নিজের ধরা সবচেয়ে মূল্যবান জিনিসটা এনে আপনাকে দেয়, যেন বলছে, “তুমি খাও, আমি তোমার খেয়াল রাখছি।”

মানে, যে জিনিসটাকে আপনি ঘেন্না করে ফেলে দেন, সেটা আসলে ওদের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। নিজের পেট ভরানোর চেয়েও ওরা আপনাকে বাঁচানোকে বেশি গুরুত্ব দিয়েছে। এর চেয়ে নিখাদ ভালোবাসা আর কী হতে পারে?

কেউ কেউ আবার মনে করেন, ওরা নিরাপদ জায়গায় শিকার এনে রাখে, আর ঘরটাকেই ওরা সবচেয়ে নিরাপদ মনে করে। কিছু বিড়াল আবার আপনার প্রশংসা শুনতে ভালোবাসে, তাই গর্ব করে নিজের কীর্তি দেখাতে আনে। কারণ যা-ই হোক, একটা জিনিস পরিষ্কার—এর পেছনে রাগ বা বিরক্তি নেই, আছে আপন করে নেওয়ার একটা টান।

তাই পরের বার আপনার বিড়াল যদি এমন কোনো উপহার এনে আপনার সামনে রাখে, রাগ করবেন না। মুখটা একটু শক্ত হলেও মনে মনে বুঝবেন, এই ছোট্ট প্রাণীটা আপনাকে নিজের পরিবার ভেবেছে, আর তার সাধ্যের সেরা জিনিসটাই আপনাকে দিতে চেয়েছে। আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিন, ও বুঝবে আপনি ওর ভালোবাসাটা পেয়েছেন।

✍️ Meow Meow British Cats (MMBC) 🐾

#বিড়ালেরভালোবাসা #বিড়ালেরআচরণ #পোষাপ্রাণী

🐸🐸
06/06/2026

🐸🐸

Address

Bagerhat Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকচিত্রা - AlakChitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share