Jh Rayhans Photography

Jh Rayhans Photography Photography is my passion. I like it cause it fill color in life and refresh mind with purity.

মাত্র ৮৫০ টাকায় ঢাকা থেকে কলকাতা ভ্রমন। Dhaka To Kolkata By Road Trip Details।পুরা ভিডিও দেখতে এখনই লিংকে ক্লিক করুন। আর...
27/09/2022

মাত্র ৮৫০ টাকায় ঢাকা থেকে কলকাতা ভ্রমন। Dhaka To Kolkata By Road Trip Details।
পুরা ভিডিও দেখতে এখনই লিংকে ক্লিক করুন।
আর এই ধরনের ভিডিও ভাল লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন টা চাপ দিয়ে রাখুন।

মাত্র ৮৫০ টাকায় বাই রোডে ঢাকা থেকে কলকাতা ভ্রমনের বিস্তারিত। Dhaka To Kolkata By Road Trip Details।সস্তায় ঢাকা থেকে কলকাতা ভ্রমনের বিস.....

জোড় বাংলা মন্দিরজোড় বাংলা মন্দির  পাবনা শহরের দুই কিলোমিটার উত্তর-পূর্বভাগে অবস্থিত এবং এটি পাবনা জেলার অন্যতম প্রধান ...
23/03/2019

জোড় বাংলা মন্দির
জোড় বাংলা মন্দির পাবনা শহরের দুই কিলোমিটার উত্তর-পূর্বভাগে অবস্থিত এবং এটি পাবনা জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপত্যিক নিদর্শন। মন্দিরটির নির্মাণশৈলী বাংলার অন্যান্য মন্দির স্থাপত্য থেকে ভিন্ন। ইট নির্মিত একটি অনুচ্চ বেদীর উপর মন্দিরের মূল কাঠামো নির্মাণ করা হয়েছে। মন্দিরটির উপরের পাকা ছাদ বাংলার দোচালা ঘরের চালের অনুরূপ। পাশাপাশি দু’টি দোচালা ঘরের ছাদকে এক সঙ্গে জোড়া লাগিয়ে মন্দিরের ছাদ নির্মাণ করা হয়েছে। ছাদের মধ্যভাগ বেশ উঁচু হলেও ছাদের ধার উত্তর ও দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিমমুখী মন্দিরের সামনে রয়েছে একটি বারান্দা এবং তাতে দু’টি স্তম্ভের সাহায্যে প্রবেশপথ রয়েছে ৩টি।

প্রবেশপথ এবং সংলগ্ন স্তম্ভ ও দেয়ালের নির্মাণ কৌশলে দিনাজপুরের কান্তনগর মন্দির এর সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। দেয়াল ও স্তম্ভে এক সময় প্রচুর পোড়ামাটির চিত্রফলকে অলংকৃত ছিল। ১৮৯৭ খ্রিস্টাব্দের ভূমিকম্পে মন্দিরের যথেষ্ট ক্ষতি সাধিত হয়। মন্দিরের সঙ্গে সংস্থাপিত কোন শিলালিপি না থাকলেও স্থানীয়দের মতে, মুর্শিদাবাদের নবাবের তহশীলদার ব্রজমোহন ক্রোড়ী আঠারো শতকের মাঝামাঝি কোন এক সময়ে মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দিরের সংস্কার কাজ হয়েছে।

চাটমোহর শাহী মসজিদচাটমোহর শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। চাটমোহর উপজেলা হতে আনুমানিক ২০০ গজ দূরে অবস্থিত। এটি...
23/03/2019

চাটমোহর শাহী মসজিদ
চাটমোহর শাহী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। চাটমোহর উপজেলা হতে আনুমানিক ২০০ গজ দূরে অবস্থিত। এটি বাংলাদের একটি প্রত্নতত্ত্বিক স্থান। এক সময়ে মসজিদটি ধবংসস্তুপে পরিণত হয়েছিল। ১৯৮০’র দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সম্পুর্ণরূপে নির্মাণ করে। বর্তমানে এটি একটি সংরক্ষিত ইমারত। মসজিদটিতে একটি তুঘরা লিপিতে উৎকীর্ণ একটি ফারসি শিলালিপি ছিলো। বর্তমানে শিলালিপিটি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে।
ইতিহাসঃ
ইতিহাস বলে পাবনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমোহর একদা ছিলো মোঘল-পাঠানদের অবাধ বিচরণভূমি। আর সে সময়ে ১৫৮১ খৃষ্টাব্দে মাসুম খাঁ কাবলি নামের সম্রাট আকবর এর পাঁচহাজারী এক সেনাপতি একটি মসজিদ নির্মাণ করেন। এটিই আজকের চাটমোহর শাহী মসজিদ। বইপত্রে যা এখনো মাসুম খাঁ কাবলির মসজিদ বলেই উল্লেখ।

Radha Gobinda Temple(রাধা গোবিন্দ মন্দির):This temple is at the center of the Tarash bazaar(তাড়াশ বাজার). It was the day...
23/03/2019

Radha Gobinda Temple(রাধা গোবিন্দ মন্দির):

This temple is at the center of the Tarash bazaar(তাড়াশ বাজার). It was the day of Saraswati Puja(সরস্বতী পূজা) and female were gathered there to vow before the goddess for favor and blessings.

রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জরবীন্দ্র কাচারী বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত...
23/03/2019

রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জ

রবীন্দ্র কাচারী বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ি ছিল । ১৮৪২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়ীটি কিনে নেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠিবাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করে । কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় । এর আগে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন কিন্তু পরবর্তীতে ১৮৮৯ সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন। এবং এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেছেন । ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দারকানাথ ঠাকুর ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকররা । রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুইপাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালী, ইত্যাদি, গীতাঞ্জলী কাব্যের কাজও শুরু করেন । যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান । পোস্ট মাস্টার গল্পের 'রতন' চরিত্রও শাহজাদপুরে বসেই লেখা। চিত্রা, শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈত্রালীর ২৮টি কবিতা, ছিন্ন পত্রাবলীর ৩৮টি, পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জনের নাটক তিনি শাহজাদপুরে বসেই রচনা করেছেন। রবীন্দ্রনাথ ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত মোট ৭ বছর এখানে জমিদারির কাজে শাহজাদপুরে অবস্থান করেছেন । ১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত করা হয় । এখন সকল দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত ।

নবরত্ন মন্দির সিরাজগঞ্জ।স্থানীয় নাম: হাটিকুমরুল নবরত্ন মন্দিরনবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত ...
23/03/2019

নবরত্ন মন্দির সিরাজগঞ্জ।

স্থানীয় নাম: হাটিকুমরুল নবরত্ন মন্দির
নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটিই সবচেয়ে বড়।

নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোন শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে, মন্দিরটি ১৬৬৪ সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে, মন্দিরটি বাংলার নবাব মুর্শিদকুলি খানের সময়কাল ১৭০৪ থেকে ১৭২৮ সালের মধ্যে কোন এক সময় নির্মাণ করা হয়েছিল।

কিংবদন্তী অনুসারে, রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তাঁর বন্ধুকে তাঁর রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের অদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দির নির্মাণ করেছিলেন।

জাল
24/09/2016

জাল

এই টানা নৌকা পাড় হয়েই আমরা হরিণ বনে গিয়েছিলাম। কিন্তু আবছাভাবে ছুটন্ত দুইটি হরিণই আমরা দেখতে পেয়েছিলাম।উত্তম চিত্রঃ http...
24/09/2016

এই টানা নৌকা পাড় হয়েই আমরা হরিণ বনে গিয়েছিলাম। কিন্তু আবছাভাবে ছুটন্ত দুইটি হরিণই আমরা দেখতে পেয়েছিলাম।
উত্তম চিত্রঃ https://www.flickr.com/…/…/29899294665/in/dateposted-public/

Address

Adabor
Adabor
1207

Alerts

Be the first to know and let us send you an email when Jh Rayhans Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jh Rayhans Photography:

Share