22/05/2026
হায় আল্লাহ!
রামিসার বাবা পিএমকে বলতেছিলেন, ‘স্যার কিছু মনে করবেন না। আপনাকে শুধু একটা ছবি দেখাবো।’
বইলাই মোবাইলটা হাতে নিলেন। মেইবি, মেইবি... রামিসার খ*ণ্ডিত-বিখণ্ডিত মর*দেহ দেখাইতে গেলেন!
তারেক রহমান প্রধানমন্ত্রী হইতে পারেন, কিন্তু মানুষ তো!
পিএম বুইঝা উঠতেই চেহারা ঘুরাইয়া ফেললেন। তার আর করার কী-ই বা ছিল? এই দৃশ্য মানুষ কেমনে সহ্য করে?
এরপরই পিএমের পা জড়াইয়া ধরলেন রামিসার বাবা। আর বলতে লাগলেন,
-এটা নিয়া আমি সারাজীবন কী করে বাঁচবো স্যার!
-আমি কী করে এ দৃশ্য দেখে বেঁচে থাকবো স্যার!
-আমি জানি না, আল্লাহ আমারে কী পরীক্ষায় ফেলছে
-মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নাই, স্যার!
করুণ, করুণ!
যাই হোক,
রামিসার বোনের দায়িত্বটা পিএম নিজে নিছেন। আর আসার সময় বলে আসছেন,
-ধৈর্য ধরেন। আপনার সন্তান আল্লাহ নিয়ে গেছেন, আরেকজন আছে। ওর দিকে তাকিয়ে আপনাদের শক্ত থাকতে হবে।
-আল্লাহ মালিক, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রহম করবেন। আর মানুষ আমাদের যা করার, আমরা করবো।
লেখা Sajjad H Sabbir