29/07/2026
Content Creators-রা শুনেন। ক্যামেরা কেনার আগে আজ রাতে Phone এর এই ৭টা সেটিং change করে একটু দেখুন :)
আজ রাতেই করে ফেলুন আপনার iPhone এ । জাস্ট ৫ মিনিটের কাজ।
১. গ্রিড চালু করেনঃ
সবচেয়ে দ্রুত কাজ দেয় এই একটা সেটিং।
Settings > Camera > Grid
স্ক্রিনে দুইটা লাইন আড়াআড়ি, দুইটা লম্বালম্বি পড়বে। এইটাকে বলে rule of thirds।
সাবজেক্টকে একদম মাঝখানে না রেখে লাইনগুলো যেখানে ক্রস করেছে সেখানে রাখেন। ছবিটা সাথে সাথে গোছানো লাগবে।
২. ভলিউম বাটন দিয়ে ছবি তুলেনঃ
ক্যামেরা খোলা অবস্থায় যেকোনো ভলিউম বাটন চাপেন। ছবি উঠে যাবে।
চেপে ধরে রাখলে ভিডিও শুরু হবে।
লাভটা কী? বুড়ো আঙুল টেনে স্ক্রিনের বাটনে নিতে গেলে ফোন নড়ে, ছবি ঝাপসা আসে। ভলিউম বাটনে ফোনটা দুই হাতে ধরা থাকে, ক্যামেরার মতো।
৩. ফোকাস আর ব্রাইটনেস লক করেনঃ
এইটা জানলে আপনার ছবির মান একলাফে বদলাবে।
ক্যামেরা খুলে সাবজেক্টের ওপর আঙুল চেপে ধরে রাখেন। উপরে "AE/AF Lock" লেখা আসবে।
এখন ফোনটা নড়ালেও ফোকাস আর আলো বদলাবে না।
আর এইটাও করেন। লক করার পর স্ক্রিনে আঙুল উপরে-নিচে স্লাইড করেন। ছবির উজ্জ্বলতা নিজের হাতে কমাতে-বাড়াতে পারবেন।
সূর্যের দিকে মুখ করে ছবি তুললে মানুষের মুখ কালো হয়ে যায়? এইটাই সমাধান।
৪. সেলফি উল্টো আসা বন্ধ করেনঃ
প্রিভিউতে যা দেখেন, ছবিতে তার উল্টোটা আসে। লেখা থাকলে উল্টো, চুলের সিঁথি অন্য পাশে।
Settings > Camera > Mirror Front Camera চালু করেন।
এখন যা দেখবেন, ছবিতেও তাই আসবে।
৫. Photographic Styles সেট করেনঃ
এইটাই তালিকার সবচেয়ে কম ব্যবহৃত অথচ সবচেয়ে কাজের সেটিং।
Settings > Camera > Photographic Styles
এখানে Rich Contrast, Warm, Cool এমন কয়েকটা লুক পাবেন। একটা বেছে নিলে আপনার প্রতিটা ছবি ওই টোনেই উঠবে।
মানে প্রতিবার এডিট করতে হবে না।
আর কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এইখানে আসল সুবিধাটা আলাদা। আপনার সব ছবির লুক এক রকম হবে। ফিডটা তখন প্রোফেশনাল দেখাবে।
৬. Lens Correction নিয়ে পরীক্ষা করেনঃ
Settings > Camera > Lens Correction
Apple চুপচাপ আপনার ওয়াইড আর ফ্রন্ট ক্যামেরার ছবি "ঠিক" করে দেয়। কোণার দিকের বাঁকাভাবটা সোজা করে।
কিন্তু এই সংশোধনে অনেক সময় মুখটা একটু টানা লাগে।
বন্ধ করে কয়েকটা ছবি তুলে দেখেন। যেটা ভালো লাগে সেটাই রাখেন। এইটার কোনো সঠিক উত্তর নেই।
৭. রেজোলিউশন বাড়ানঃ
এইটার হিসাবটা একটু বুঝে করতে হবে, তাই শেষে রাখলাম।
Settings > Camera > Formats এ ঢুকেন।
প্রথমে Camera Capture এ **High Efficiency** রাখেন। অনেকে ভাবেন Most Compatible ভালো। আসলে না। High Efficiency তে মান একই থাকে, ফাইল ছোট হয়, স্টোরেজ বাঁচে।
এরপর আসল কাজ। একই পাতায় **Photo Mode** বা **Resolution Control** নামে অপশন পাবেন।
iPhone 15, 16 বা 17 হলে ডিফল্টে ছবি উঠছে ১২ বা ২৪ মেগাপিক্সেলে। অথচ সেন্সরটা ৪৮ এর।
Resolution Control চালু করে Photo Mode এ ২৪MP নিন। প্রো মডেল হলে ক্যামেরা অ্যাপের উপরে HEIF Max অপশন পাবেন, ওইটা দিলে ৪৮MP।
কেন দরকার? বেশি পিক্সেল মানে ক্রপ করার জায়গা বেশি। রিলের জন্য ছবি জুম করে কাটলেও ভাঙবে না।
তবে এখানে একটা কথা আছে।
৪৮MP এর একটা ছবির সাইজ কয়েকগুণ বেশি। ফোনের স্টোরেজ যদি অলরেডি ভরা থাকে, ২৪MP তেই থাকেন।
আর ProRAW জিনিসটা নিয়ে সাবধান। ওটা শুধু প্রো মডেলে আছে, একেকটা ফাইল ২৫ থেকে ৭৫ মেগাবাইট, আর তোলার পর এডিট না করলে ছবিটা দেখতে ফ্যাকাশে লাগে।
RAW বানানো হয়েছে এডিট করার জন্য। এডিট করবেন না জানলে ওটায় হাত দিবেন না।
আর একটা কথা। মেনুর নামগুলো iOS ভার্সন আর মডেল অনুযায়ী একটু এদিক-ওদিক হয়। খুঁজে না পেলে Settings এ সার্চ দিয়ে দেখেন, পেয়ে যাবেন।
সেইভ + শেয়ার :)